Samir Uddin School and College, Nilphamari

Samir Uddin School and College, Nilphamari SAMIR UDDIN SCHOOL AND COLLEGE, NILPHAMARI.

নীলফামারী জেলার শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শিক্ষা লাভের জন্য ঐতিহ্যবাহী বৃহত্ শিক্ষা প্রতিষ্ঠান ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আত্মপ্রকাশের পূর্বে এখানে একটি ফোরকানিয়া মাদরাসা ছিল৷ ফোরকানিয়া মাদরাসাটি নীলফামারী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের অধীনে পরিচালিত হইয়া আসিয়াছিল৷ পরবর্তীকালে নীলফামারীর একজন বিশিষ্ট ব্যবসায়ী জনাব আহাম্মদ দাদা ভাই যিনি তদানিন্তন পশ্চিম পাকিস্তানের অধিবাসী ছিলেন তাহার নামে আহম্মদ দাদা ভাই কোম্পানী প্রতিষ্ঠিত হওয়ার পর অত্র ফোরকানিয়া মাদরাসাটি আহম্মদ দাদা ভাই জুনিয়র মাদরাসা নামে পরিচালিত হইয়া আসিতেছিল৷ মাদরাসার সকল ব্যয় কোম্পানী কর্তৃক নির্বাহ করা হইত৷ দেশ বিভাগের পর ষাটের দশকে আহম্মদ ‘দাদা ভাই কোম্পানী তদানিন্তন পশ্চিম পাকিস্তানে ইহার স্বদেশে করাচীতে চলিয়া যায়৷ ফলে কিছু দিনের জন্য মাদরাসাটি স্থানীয় জনসাধারণের অনুদানে পরিচালিত হইতে থাকে৷ অত্র এলাকার শিক্ষার্থীদের শিক্ষা লাভের জন্য একমাত্র নীলফামারী ইংলিশ মডেল হাই স্কুল ছাড়া অন্য কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিল না৷ ফলে স্থানীয় জনসাধারণের ছেলে মেয়েদের শিক্ষার প্রসারের জন্য অন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের অভাব বোধ করে৷ তত্কালীন মহাককুমা প্রশাসক (এসডিও) জনাব আমিরুজ্জামান সি.এস. পি মহোদয় বিশেষ শিক্ষানুরাগী হওয়ায় তিনি আহম্মদ দাদা ভাই জুনিয়র মাদরাসাটিকে হাই স্কুলে পরিনত করার প্রস্তাব করেন৷ সেই সময় নীলফামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাহাতাব উদ্দিন চৌধুরী, বিশিষ্ট তামাক ব্যবসায়ী ছমির উদ্দিন চৌধুরী এবং মাদরাসার সম্পাদক জনাব আব্দুল গণী চৌধুরী সহ অন্যান্য সদস্যগণের সঙ্গে পরামর্শ করিয়া আহম্মদ দাদা ভাই কোম্পানীকে লিখিত ভাবে জানানো হইলে কোম্পানী উক্ত মাদরাসার কোন দায়-দায়িত্ব বহন করার অপারগতা প্রকাশ করে৷ ফলে, মহকুমা প্রশাসক (এস. িড.ও) সাহেবের নির্দেশক্রমে একটি সভা আহবান করা হয় এবং বিশিস্ট তামাক ব্যবসায়ী জনাব ছমির উদ্দিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায় আহম্মদ দাদা ভাই জুনিয়র মাদরাসাটিকে ১৯৬২ সালে জুনিয়র স্কুলে পরিনত করা হয় এবং সরকারের নিকট অনুমোদন লাভ করেন৷
ব্যবস্থাপনা কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে জনাব মরহুম ছমির উদ্দিন সাহেবকে প্রতিষ্ঠাতা হিসাবে প্রস্তাব উত্থাপিত হইলে সর্ব সম্মতিক্রমে প্রস্তাবটি গৃহিত হয় এবং তাহার নামে বিদ্যালয়টি ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয় নামে নামক করণ করা এবং বোর্ড কর্তৃক অনুমোদন লাভ করে৷
১৯৬৫ সাল হইতে অদ্যাবধি নিয়মিত ভাবে এস.এস. িস পরীক্ষায় বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহণ করেন এবং সন্তোষজনক ফলাফল বরাবরই অর্জন করিয়া আসিতেছে৷
বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হওয়ার পর ৫টি অতিরিক্ত শাখা সহ মোট ১০টি শ্রেণী শাখা ২০০০ সাল পর্যন্ত অব্যাহত ছিল৷ ছাত্র/ছাত্রী সংখ্যা অধিকের ফলে ২০০০ সালে ৫টি শ্রেণীতে ‘গ’ শাখা খোলার অনুমতি প্রার্থনা করা হই েরাজশাহী শিক্ষা বোর্ড কর্তৃক ৫টি শ্রেণীতে ‘গ’ শাখা খোলার অনুােদন লাভ করে৷ বর্তমানে বিদ্যালয়ে ১৫টি শ্রেণী শাখা রহিয়াছে এবং ছাত্র/ছাত্রী সংখ্যা প্রায় ১৩০০ জন৷ বর্তমানে ২১ জন শিক্ষক কর্মরত আছেন৷ কর্মচারীর সংখ্যা- ৭ জন৷ বর্তমান প্রধান শিক্ষক জনাব আলহাজ্ব মোঃ সুলতান আলী শাহ বিএ, বিএড, এমএ৷ তাহার কর্ম তত্পরতায় বিদ্যালয়টি একটি উন্নত ব্যবস্থাপনায় ডিজিটাল পদ্ধতিতে পরিচালিত হইতেছে৷ শিক্ষকগণের আন্তরিকতার অভাব নেই৷ বর্তমানে ১০ সদস্য বিশিষ্ট একটি নিয়মিত কমিটি রহিয়াছে৷ যাহার সভাপতি হিসাবে নীলফামারী জেলা প্রশাসক মহোদয় দায়িত্বে আছেন৷
বর্তমান ২০১১ সালে অত্র বিদ্যালয়টি উচ্চ মাধ্যমিক কলেজ হিসাবে শিক্ষা মন্ত্রণালয় হইতে প্রাথমিক অনুমতি পাওয়া গিয়াছে এবং উক্ত কলেজের গর্ভনিং বডির চেয়ারম্যান হিসাবে স্থানীয় সাংসদ সদস্য জনাব আসাদুজ্জামান নূর সহ মোট ২২ জন সদস্য সমন্বয়ে একটি নির্বাহী কমিটি গঠিত হইয়াছে৷

ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারী সি, কেন্দ্র কোড ৬২৩,  এস এস সি পরীক্ষা ২০২৬ এর আসন বিন্যাস। আগামীকাল ০৩-০৫-২০২৬।
02/05/2026

ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারী সি, কেন্দ্র কোড ৬২৩, এস এস সি পরীক্ষা ২০২৬ এর আসন বিন্যাস। আগামীকাল ০৩-০৫-২০২৬।

এস এস সি পরীক্ষা ২০২৬ ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারীর কেন্দ্রের এক নজরে আসন বিন্যাস
20/04/2026

এস এস সি পরীক্ষা ২০২৬ ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারীর কেন্দ্রের এক নজরে আসন বিন্যাস

২০২৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা  এবং দোয়া মাহফিল।...
15/04/2026

২০২৬ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দোয়া মাহফিল। ১৫ এপ্রিল ২০২৬

বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩ ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারী।
14/04/2026

বৈশাখী শোভাযাত্রা ১৪৩৩ ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারী।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান মেলায় ছমির উদ্দিন স্...
09/04/2026

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা পর্যায়ে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ম বিজ্ঞান মেলায় ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারী প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন।৪৭তম বিজ্ঞান মেলায় বিজ্ঞান প্রজেক্টে অংশগ্রহণকারী সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

২০২৬ সালের এস এস সি পরীক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারীতে। সভায় উপস্থিত ...
05/04/2026

২০২৬ সালের এস এস সি পরীক্ষা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারীতে। সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল ইসলাম পাইকাড়,উপ-পরীক্ষা নিয়ন্ত্রক,
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,দিনাজপুর। জনাব এ টি এম নুরুল আমিন শাহ, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নীলফামারী,অত্র প্রতিষ্ঠান প্রধান ও কেন্দ্র সচিব, সহকারী প্রধান শিক্ষক, পরীক্ষা কমিটির কর্মকর্তা বৃন্দ এবং অভিভাবক বৃন্দ।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারীর স্কাউট ও গার্লস গাইড দল কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে ...
26/03/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬
ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারীর স্কাউট ও গার্লস গাইড দল কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে অংশগ্রহণ করে ডিসপ্লেতে ১ম স্থান অর্জন। এছাড়াও ছাত্রদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করা হয়।

ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারীর নতুন বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজ চলছে
03/03/2026

ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারীর নতুন বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজ চলছে

সকলের দোয়ায় ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারীর বার্ষিক শিক্ষা সফর ২০২৬ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যারা ভূমিকা পালন...
08/02/2026

সকলের দোয়ায় ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজ নীলফামারীর বার্ষিক শিক্ষা সফর ২০২৬ সুন্দরভাবে সম্পন্ন করার জন্য যারা ভূমিকা পালন করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।

বার্ষিক শিক্ষা সফর ২০২৬ যাত্রা শুরু করলাম।  সকলে দোয়া করবেন
08/02/2026

বার্ষিক শিক্ষা সফর ২০২৬ যাত্রা শুরু করলাম। সকলে দোয়া করবেন

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ০৩-০২-২০২৬
03/02/2026

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান। ০৩-০২-২০২৬

Address

Chourangi More
Nilphamari

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 13:00
Saturday 09:00 - 16:00
Sunday 09:00 - 16:00

Telephone

+8801309125060

Alerts

Be the first to know and let us send you an email when Samir Uddin School and College, Nilphamari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Samir Uddin School and College, Nilphamari:

Shortcuts

Share

Category