Saidpur Islamia High School

Saidpur Islamia High School The Official page of Saidpur Islamia High School.

21/10/2025

সৈয়দপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে আগামী ২২/১০/২০২৫ ইং তারিখ রোজ বুধবার থেকে যথা নিয়মে ক্লাস চলিবে। মর্মে বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের উপস্থিত হওয়ায় জন্য বিশেষভাবে বলা হলো।

21/10/2025

আজকের এই মুহূর্তটা শিক্ষা বিভাগের জন্য সত্যিই ঐতিহাসিক। এমপিওভুক্ত শিক্ষক–কর্মচারীদের জন্য চলতি নভেম্বর এর ১ তারিখ হতে ৭.৫% বাড়িভাড়া (ন্যূনতম ২০০০ টাকা) এবং ২০২৬ এর জুলাই হতে ৭.৫% মোট ১৫% বাড়ীভাড়া কার্যকর হবে। সম্মানিত শিক্ষকবৃন্দের দাবী অনুযায়ী শতাংশ হারে এই ভাতা নিশ্চিত করতে পেরে একজন শিক্ষক হিসেবে শিক্ষা উপদেষ্টা নিজেকে সৌভাগ্যবান মনে করেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে, শিক্ষকবৃন্দ আরো অধিক সম্মানের দাবিদার এবং তাদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের সচেষ্ট থাকা দরকার।

এই পথটা সহজ ছিল না। নানা মতভেদ, বিতর্ক, অভিযোগ সবকিছুই ছিল। কোন বিতর্কের উত্তর না দিয়ে শিক্ষা মন্ত্রণালয় ক্রমাগত একটা ন্যায্য, টেকসই সমাধানের লক্ষ্যে কাজ করে গেছে। নেপথ্যে থেকে শিক্ষা উপদেষ্টা ও মন্ত্রণালয় নিরলসভাবে বিভিন্ন মন্ত্রণালয়, উপদেষ্টা পরিষদ, আর মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে কাজ করে গেছেন যেন শিক্ষকদের দাবি শোনা হয়, বোঝা হয়।
মন্ত্রণালয় মনে করে এটি কারও একার জয় নয়। এটি যৌথ সাফল্য: শিক্ষকদের আন্দোলন আমাদের বাস্তবতা বুঝিয়েছে, সরকার দায়িত্বশীলভাবে সাড়া দিয়েছে, আর সবাই মিলে আমরা আজ এমন এক অবস্থানে এসেছি যেখানে সম্মান, সংলাপ আর সমঝোতাই জিতেছে। এখন সময় ক্লাসে ফিরে যাওয়ার শিক্ষার্থীদের কাছে, আমাদের আসল কাজের জায়গায়। আজকের এই সমঝোতা হোক নতুন সূচনা পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও শিক্ষাকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করানোর প্রতিশ্রুতি নিয়ে।

পরস্পরের প্রতি শ্রদ্ধা আর গুনগত মানসম্মত শিক্ষার বিস্তার ঘটিয়ে বাংলাদেশ কে আমরা একটি মর্যাদাসম্পন্ন জায়গায় নিয়ে যেতে পারবো।

স্বাক্ষরিত

খালিদ মাহমুদ
জনসংযোগ কর্মকর্তা
শিক্ষা মন্ত্রণালয়

19/10/2025
18/10/2025
17/10/2025
13/10/2025

বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতার দাবিতে আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের ওপর জাতীয় প্রেস ক্লাবের সামনে পুলিশের হামলার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৩ অক্টোবর) সোমবার বেলা আড়াইটার দিকে সৈয়দপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়। বক্তারা বলেন, শিক্ষক সমাজের ন্যায্য দাবিকে উপেক্ষা করে বারবার আশ্বাসের বাণী দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবায়ন হচ্ছে না। উপরন্তু আন্দোলনরত শিক্ষকদের ওপর হামলা চালিয়ে সরকারের গণতন্ত্রবিরোধী চেহারা স্পষ্ট করেছে পুলিশ।

বক্তারা অবিলম্বে শিক্ষক-কর্মচারীদের তিন দফা দাবি—বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা বাস্তবায়নের জোর দাবি জানান এবং দেশের সকল শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সমাবেশ শেষে প্রতিবাদী শিক্ষক কর্মচারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।

শিক্ষক দিবসে শ্রদ্ধা জানাই সকল শিক্ষকদের, যারা আমাদের জীবনের আলো হয়ে থাকেন। তাঁদের নির্দেশনা ও জ্ঞানই আমাদের ভবিষ্যৎ গড়ে...
05/10/2025

শিক্ষক দিবসে শ্রদ্ধা জানাই সকল শিক্ষকদের, যারা আমাদের জীবনের আলো হয়ে থাকেন। তাঁদের নির্দেশনা ও জ্ঞানই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। শিক্ষকরা শুধু শিক্ষার নয়, নৈতিকতারও পথ প্রদর্শক।

শুভ শিক্ষক দিবস! 🌟

05/09/2025

Address

Munshipara, Saidpur
Nilphamari

Alerts

Be the first to know and let us send you an email when Saidpur Islamia High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category