Nilphamari Govt. High School Debating Club

Nilphamari Govt. High School Debating Club নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের বিত

শিক্ষা, সংস্কৃতি, নেতৃত্ব সৃষ্টি ও সহশিক্ষা কার্যক্রমে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়, নীলফামারী জেলার একটি স্বনামধন্য ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ। ১৮৮২ সালে প্রতিষ্ঠার পর, পথপরিক্রমায় জাতীয় বিতর্কের উন্নয়ন তথা বিতার্কিক সৃষ্টি ও বিতর্ক আন্দোলনকে বেগবান করতে এপ্রতিষ্ঠানের রয়েছে ঈর্ষনীয় গৌরবগাঁথা।
এ বিদ্যালয় থেকে বিতর্কে হাতেখড়ি নিয়ে, পরবর্তীকালে জাতীয় পর্যায়ে বিতর্কের সৃজনশীল আভা ছড়িয়েছেন অনেক কৃতী বিতার্কিক ও বিতর্ক সংগঠক (যাদের অনেকের দালিলিক প্রমাণ সম্ববপর নয়)। তাদের মধ্যে মো. খয়রাত হোসেন, সাহজাহান সরকার সাজু (মৃত্য:) মাহফুজ মাসুম, আসাদ আল মামুন, কামরুল ইসলাম, উত্তম রায়, মুহা.মানিক সরকার, আশিকুর রহমান সহ অনেকই জাতীয় পর্যায়ের বিতার্কিক ও সংগঠক হিসেবে তাদের অর্জন ও কর্মগুনে এ প্রতিষ্ঠানের বিতর্ক ইতিহাসকে গৌরবান্তিত করেছে।
বিতর্ক চর্চার উন্নয়নের কথা মাথায় নিয়ে এ প্রতিষ্ঠানের বিতর্কপ্রাণ শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দোগে, নানা সময়ে, নানান পরিসরে বিতর্ক ক্লাব গঠিত হয়। বিভিন্ন সময়ের উদ্দোগতাদের মধ্যে শ্রদ্ধেয় শিক্ষক মোকলেছুর রহমান দুলাল ও শামীমা হক -এর নাম আলাদা করে বলাই যায়। কিন্তু দু:খজনক হলেও সত্য, প্রতিষ্ঠানের প্রাশাসনিক কাঠামো, উদ্দোগ ধরে রাখার অভাব, নতুন নেতৃত্ব সৃষ্টি না হওয়া, নাম সর্বস্ব প্রচারনা, সর্বপরি প্রতিষ্ঠান তথা প্রতিষ্ঠান প্রধানের সুহৃদ পৃষ্টপোষকতার অভাব সার্বিকভাবে, একটি সফল প্রাতিষ্ঠানিক বিতর্ক ক্লাব সৃষ্টিতে অন্তরায় হতে থাকে। ফলে নীলফামারী ডিবেট ফেডারেশনের অনুপ্রেরনায়, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক মোকলেছুর রহমান দুলাল (চীফ মডারেটর, নীলফামারী ডিবেট ফেডারেশন) স্যারের উদ্দোগে ও তদিয় সার্থক পথ নির্দেশনায় ১লা নভেম্বর ২০১২ সালে শ্রদ্ধেয়, প্রধান শিক্ষকের সভাপতিত্বে, আনুষ্ঠানিক উদ্ভোদনী অনুষ্ঠানের মধ্যদিয়ে, নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালয় ডিবেটিং ক্লাব নতুন উদ্দোমে তার যাত্রা শুরু করে। উক্ত আনুষ্ঠানিকতায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন জীব বিজ্ঞান বিষয়ের শ্রদ্ধেয় সহকারী শিক্ষক জনাব, সাফিউর রহমান। এতে শিক্ষার্থি প্রতিনিধি হিসাবে মুখ্য ভুমিকা পালন করেন তৎকালীন ২০১২ শিক্ষাবর্ষের ৯ম শ্রেনীর ছাত্র কৌশিক রায়।
এ বিদ্যালয়ের সকল শিক্ষার্থি ক্লাবের সদস্য হওয়ার যোগ্য। বর্তমানে অত্র বিদ্যালয়ের লাল বিল্ডিং এ ক্লাবটির জন্য এটি নির্দিষ্ট কক্ষ বরাদ্ধ রয়েছে। নীলফামারী সরকারী উচ্চ বিদ্যালযের বিতর্ক ক্লাবটিতে, বিতর্ক চর্চায় প্রয়োজনীয় অনন্য সব উপকরনসহ দাপ্তরিকভাবেও সমৃদ্ধ।

Address

Nilphamari Govt. High School Debating Club (NGHSDC)
Nilphamari
5300

Telephone

01765236683

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilphamari Govt. High School Debating Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nilphamari Govt. High School Debating Club:

Shortcuts

Share