30/04/2026
বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, উত্তরা ইপিজেড, নীলফামারী এর নিয়োগ বিজ্ঞপ্তি আজকের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে।
আমাদের লক্ষ্য সুশিক্ষা, সুশৃঙ্গল জীবন এবং জীবনের উন্নতি।
30/04/2026
বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, উত্তরা ইপিজেড, নীলফামারী এর নিয়োগ বিজ্ঞপ্তি আজকের প্রথম আলো পত্রিকায় প্রকাশিত হয়েছে।
27/04/2026
নিয়োগ বিজ্ঞপ্তি
বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, উত্তরা ইপিজেড, নীলফামারী এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যাদের আবেদন করার যোগ্যতা ও অভিজ্ঞতা আছে তাদের আবেদন করার জন্য অনুরোধ রইল। আবেদনের শেষ তারিখ ২১/০৫/২০২৬
নোটিশ :
এতদ্বারা বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, উত্তরা ইপিজেড, নীলফামারী-এর নার্সারি-দশম শ্রেণিতে অধ্যয়নরত সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সিদ্ধান্ত মোতাবেক পবিত্র রমজান, শ্রী শ্রী হরিদাঁদ ঠাকুরের আবির্ভাব, শব-ই-ক্বদর, জুমাতুল বিদা, ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বৃহস্পতিবার থেকে ২৬ মার্চ ২০২৬ তারিখ বৃহস্পতিবার পর্যন্ত অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২৯ মার্চ ২০২৬ তারিখ রবিবার থেকে পাঠদান কার্যক্রম যথারীতি চলবে।
উল্লেখ্য, বন্ধকালীন জাতীয় দিবস (২১ ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস) জাতীয় প্রোগ্রামের সাথে সঙ্গতি রেখে যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে। পাশাপাশি এসএসসি-২০২৬ ব্যাচের বিশেষ ক্লাস স্বল্প পরিসরে চলমান থাকবে।
24/06/2025
Half Yearly Exam Routine 2025
Class Nursery-Ten
29/04/2025
১ম মধ্যপর্ব পরীক্ষা (নার্সারি-দশম)-২০২৫ এর রুটিন।
14/04/2025
বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, উত্তরা ইপিজেড, নীলফামারীতে বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, আলোচনা অনুষ্ঠান এবং পান্তা ভাতের আয়োজন করা হয়। উক্ত অয়োজনে উপস্থিত ছিলেন উত্তরা ইপিজেড নীলফামারী এর সম্মানিত নির্বাহী পরিচালক মহোদয় , বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
19/03/2025
২০২৫ সালের এসএসসি পরীক্ষার (সংশোধিত) সময়সূচি:
12/12/2024
এস এস সি ২০২৫ সালের রুটিন প্রকাশ।
17/11/2024
নার্সারি-নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৪ এর রুটিন। পরীক্ষা শুরু ২৮ নভেম্বর ২০২৪।
নোটিশ
এতদ্বারা বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, উত্তরা ইপিজেড, নীলফামারী এর সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শ্রী শ্রী শ্যামাপূজা উপলক্ষ্যে আগামী ৩১ অক্টোবর ২০২৪ বৃহস্পতিবার অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ০৩ নভেম্বর ২০২৪ রবিবার (যেহেতু ০১ ও ০২ নভেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার) থেকে অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম যথারীতি অব্যাহত থাকবে।
নোটিশ
এতদ্বারা বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ, উত্তরা ইপিজেড, নীলফামারী এর সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কর্তৃপক্ষের অনুমোদনক্রমে আগামী ২৭ অক্টোবর ২০২৪ খ্রি. রবিবার থেকে স্কুলের শিক্ষাদান কার্যক্রম ০২ (দুই) শিফ্টে পরিচালিত হবে। পরিবর্তিত নিয়মে পরিচালিত শিফ্ট এর সময়সূচি সকাল ৯.০০ ঘটিকা থেকে বিকাল ৪.০০ ঘটিকা পর্যন্ত চলমান থাকবে। শিক্ষাদান কার্যক্রম ০২ (দুই) শিফ্টে পরিচালনার জন্য একটি রুটিন প্রস্তুত করা হয়েছে (নোটিশ বোর্ডে বিদ্যমান)। তাই সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দের উক্ত নির্দেশনা মোতাবেক বিদ্যালয়ের সকল কার্যক্রম মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করা হলো।
বি:দ্র: টিফিন পিরিয়ডে খাওয়ার নিমিত্ত বাসা থেকে হালকা কিছু নাস্তা (জলযোগ) নিয়ে স্কুলে আসার জন্য নির্দেশনা প্রদান করা হলো। কেননা শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় টিফিন পিরিয়ডে কোনো কিছু কেনার (নাস্তা/জলখাবার) জন্য স্কুলের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষেধ।