31/05/2026
“রাসূলুল্লাহ ﷺ কখনো কোনো খাবারের দোষ-ত্রুটি বর্ণনা করেননি। কোনো খাবার তাঁর পছন্দ হলে তিনি তা খেতেন, আর পছন্দ না হলে তা খাওয়া থেকে বিরত থাকতেন।”
আমাদের পরিবারের মা-বোন ও স্ত্রীরা কত কষ্ট করে গরমে নিষ্পেষিত হয়ে সর্বাত্মক চেষ্টা করে রান্না বান্না করে, খাবার সুস্বাদু করার জন্য তাদের চেষ্টার কোন কমতি থাকে না এরপরেও অনিচ্ছা বসত অনেক সময় স্বাদের কম বেশি হয়ে থাকে সেটা তাদের দোষ নয় তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষত্রুটি বর্ণনা করতেন না খাবার তার পছন্দ হলে তিনি তা খেতেন আর পছন্দ না হলে তা খাওয়া থেকে বিরত থাকতেন
তাই আসুন: আমরা পরিবারের কষ্টের মূল্যায়ন করি ও তাদেরকে উৎসাহ প্রদান ও প্রশংসা করি এবং খাবারের ভুল ত্রুটি বর্ণনা করা থেকে নিজেকে বিরত রাখি।
আল্লাহ তা'আলা আমাদের পরিবারের প্রতিটা সদস্যের যথাযথ মূল্যায়ন করার তৌফিক দান করুন।