চিলাহাটি.কম । Chilahati.com

চিলাহাটি.কম  । Chilahati.com

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from চিলাহাটি.কম । Chilahati.com, Education Website, Chilahati, Domar, Nilphamari.

শিকড়ের টানে, স্মৃতির সন্ধানে...
হারিয়ে যাওয়া ইতিহাস আর ঐতিহ্যকে চিলাহাটির নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।
চিলাহাটির প্রথম ডিজিটাল আর্কাইভ: chilahati.com
— ফারহান হাসিন ফাহিম (প্রতিষ্ঠাতা)

31/05/2026

🛡️✨ চিলাহাটির ইতিহাসে নতুন দিগন্ত: সন্ধান মিললো প্রায় ৫০০ বছর পূর্বের কোচ সেনাপতি চিলারায়ের সামরিক দুর্গের সম্ভাব্য অবস্থানের! ✨🛡️

​দীর্ঘ অনুসন্ধান এবং স্থানীয় প্রবীণদের দেওয়া তথ্যের সূত্র ধরে অবশেষে সন্ধান পাওয়া গেছে কোচ রাজ্যের কিংবদন্তি সেনাপতি চিলারায়ের ঐতিহাসিক সামরিক দুর্গের সম্ভাব্য অবস্থানস্থল! 🏯🔍 চিলাহাটির ইতিহাস ও ঐতিহ্যকে ডিজিটাল মাধ্যমে ধরে রাখার প্রথম প্রয়াস "chilahati. com"-এর বিশেষ অনুসন্ধানে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সামনে এসেছে। 📜

​📍 দুর্গের সম্ভাব্য অবস্থানস্থল 📍
​🏫 স্থান: ভাউলাগঞ্জ থেকে দেবীগঞ্জ যাওয়ার প্রধান পাকা রাস্তার ঠিক পাশে, "শেখ বাঁধা সরকারি প্রাথমিক বিদ্যালয়"-এর ঠিক বিপরীত দিকে।

​🏡 ইউনিয়ন: ১ নং চিলাহাটি ইউনিয়ন। 🗺️

​📜 তথ্যের উৎস ও প্রমাণসমূহ 📜
​এই গুরুত্বপূর্ণ স্থানটি চিহ্নিতে দুটি প্রধান নির্ভরযোগ্য সূত্রের সাহায্য নেওয়া হয়েছে:
​১। কাদের স্যার (প্রয়াত): চিলাহাটির অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কাদের স্যার তাঁর জীবিত থাকাকালীন সময়ে এই নির্দিষ্ট স্থানটিতে চিলারায়ের দুর্গের অস্তিত্বের কথা দৃঢ়ভাবে উল্লেখ করে গিয়েছিলেন। 🕯️🙏

​২। জনাব ইয়ার উদ্দিন (বয়স: ৮০ বছর): শেখ বাঁধা এলাকার স্থায়ী বাসিন্দা, ৮০ বছর বয়সী প্রবীণ ব্যক্তিত্ব জনাব ইয়ার উদ্দিনও এই স্থানের ঐতিহাসিক গুরুত্ব এবং দুর্গ সংক্রান্ত লোকশ্রুতির সত্যতা নিশ্চিত করেছেন। 🗣️⏳

​📢 "ইতিহাসের ধুলোবালি সরিয়ে চিলাহাটির হারিয়ে যাওয়া গৌরবকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই আমার মূল লক্ষ্য। এই আবিষ্কার চিলাহাটির প্রত্নতাত্ত্বিক ইতিহাসকে আরও সমৃদ্ধ করবে।" 🌟💎

​✍️ তথ্য সংগ্রহ ও সংকলনে:
👦🏻 Farhan Hasin Fahim
🌐 প্রতিষ্ঠাতা, chilahati. com (চিলাহাটির প্রথম ডিজিটাল আর্কাইভ) 💻🎒
সভাপতি, স্বপ্নতরী ফাউন্ডেশন ⛵❤️

Photos from স্বপ্নতরী ফাউন্ডেশন's post 31/05/2026

❤️

30/05/2026

❤️

চিলাহাটিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন সেমিনার অনুষ্ঠিত

#আজকের_ডোমার

Photos from স্বপ্নতরী ফাউন্ডেশন's post 30/05/2026

🌟 চিলাহাটি মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের গৌরবময় তিনটি ব্যাচের (এসএসসি '৯৫, '১৪ ও '১৫ ব্যাচ) তিন উজ্জ্বল নক্ষত্র এক ফ্রেমে! 🎓✨

Photos from স্বপ্নতরী ফাউন্ডেশন's post 30/05/2026

আলহামদুলিল্লাহ! 🤲✨ সফলভাবে সম্পন্ন হলো স্বপ্নতরী ফাউন্ডেশনের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ক্যারিয়ার গাইডলাইন ২০২৬! 🎓🚀🌟

25/05/2026

শিরোনামঃ ডোমার নামকরণ এবং এক হাজার বছর আগের "আগাডুম বাগাডুম" ছড়ার ইতিহাস

ডোমার নামের সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো “ডোম + আরা” থেকে।প্রাচীনকালে এখানে বসত করত ডোম জনগোষ্ঠী, যারা বাঁশ ও কাঠের শিল্প, মৃতদেহ দাহ এবং কুটিরশিল্পে নিযুক্ত ছিল।তাদের বসতি বা “ডোমদের আরা” ধীরে ধীরে উচ্চারণ পরিবর্তনের মাধ্যমে ডোমার হয়ে যায়।

ডোমননগর: ঐতিহাসিকদের মতে, বর্তমান ডোমার ছিল রাজা ভীমের(১০৭৫-১০৮২ খ্রিষ্টাব্দ) সামরিক কেন্দ্র বা 'ডোমন নগর'। তিনি সমাজে অবহেলিত ডোম(যারা বাঁশ ও কাঠের শিল্প, মৃতদেহ দাহ এবং কুটির শিল্পে নিয়োজিত) ও নিম্নবর্ণের মানুষদের নিয়ে একটি শক্তিশালী গেরিলা বাহিনী গড়ে তুলেছিলেন। তার পদাতিক বাহিনীতে নিম্নবর্ণের 'ডোম' যোদ্ধাদের আধিক্য থাকায় এই নামকরণ । তাদের রণসজ্জার স্মৃতি থেকেই উত্তরবঙ্গের লোকসংস্কৃতিতে "আগাডুম বাগাডুম" ছড়াটির জন্ম। আগডুম অর্থে অগ্রবর্তী ডোম সৈন্য বাহিনী, বাগডুম অর্থে বাঘের ন্যায় তেজোবীর্যবান ডোমবাহিনী এবং ঘোড়াডুম অর্থে অশ্বারোহী ডোমবাহিনীর কথা বলা হয়েছে। আর রণবাদ্যের উপকরণ ছিল ঢাক, মৃদঙ্গ, ঝাঝর ইত্যাদি।

গোমনাতি: রাজা ভীম এর শাসনামলে (১০৭৫-১০৮২ খ্রিষ্টাব্দ) এই অঞ্চলটি পশুপালনের জন্য বিখ্যাত ছিল। কথিত আছে, এখানে রাজার বিশাল গোশালা বা গরুর খামার ছিল।স্থানীয় লোককথা অনুযায়ী, রাজা ভীম তাঁর প্রিয় নাতিকে এই বিশাল গোশালাটি উপহার দিয়েছিলেন। রাজপরিবারের নাতির তত্ত্বাবধানে এই গরু বা 'গো' পালিত হতো বলে এলাকাটি পরিচিতি পায় 'গো-মন-নাতি' (অর্থাৎ রাজার নাতির মনের মতো গোশালা) হিসেবে, যা কালক্রমে সংক্ষেপে 'গোমনাতি' হয়ে দাঁড়ায়।

তথ্য সংগ্রহ ও সংকলন:
Farhan Hasin Fahim
প্রতিষ্ঠাতা, chilahati. com (চিলাহাটির প্রথম ডিজিটাল আর্কাইভ)।
সভাপতি, স্বপ্নতরী ফাউন্ডেশন।

24/05/2026

🌸📚 নারী শিক্ষার আলোকবর্তিকা, ঐতিহ্য ও গৌরবের এক উজ্জ্বল নাম — “চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ” 💖✨

সেই ১৯৬৯ সাল থেকে জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের আলো ছড়িয়ে অসংখ্য কৃতি শিক্ষার্থী গড়ে তুলছে এই প্রাণের বিদ্যাপীঠ 🌟👩‍🎓

🏫 প্রতিষ্ঠানের সমৃদ্ধ ইতিহাস
🎖️ গৌরবময় ঐতিহ্য
👩‍🏫 সম্মানিত শিক্ষক মণ্ডলীর তালিকা
📸 স্মৃতিময় অ্যালবামের দৃষ্টিনন্দন ছবি
👩‍🎓💝 ১৯৭২ - ২০২৫ সাল পর্যন্ত সকল শিক্ষার্থীর তালিকা
💫 এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে এখনই ভিজিট করুন 👇👇

🔗 “চিলাহাটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ”-এর বিস্তারিত তথ্য দেখতে ক্লিক করুন ❤️🌺
🌐 chilahati.com

💖 “একটি শিক্ষিত নারী, একটি আলোকিত সমাজ” — এই স্বপ্ন নিয়েই এগিয়ে চলুক প্রিয় প্রতিষ্ঠানটি 💕📖
🌹 চিলাহাটির গর্ব • নারী শিক্ষার অনুপ্রেরণা • আগামী প্রজন্মের আলোকদূত 🌹

📚✨ তথ্য সংগ্রহ ও সংকলন ✨📚
👨‍💻 Farhan Hasin Fahim
🌐 প্রতিষ্ঠাতা, chilhati.com — চিলাহাটির প্রথম ডিজিটাল আর্কাইভ 💖
🤝 সভাপতি, স্বপ্নতরী ফাউন্ডেশন🌸
🔍 চিলাহাটির ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, কৃতি ব্যক্তিত্ব ও দুর্লভ তথ্যসমূহ জানতে আপনার পছন্দের যেকোনো ব্রাউজারে গিয়ে লিখুন 👇
🌐 chilahati.com
💝 এই ছোট্ট প্রয়াস ভালো লাগলে অবশ্যই ডিজিটাল আর্কাইভটি শেয়ার করুন,
যাতে চিলাহাটির মানুষ ও নতুন প্রজন্ম নিজেদের ইতিহাস, ঐতিহ্য ও গৌরব সম্পর্কে জানার সুযোগ পায় 🌹📖✨

22/05/2026

❤️

🌙✨ স্বপ্নতরী ফাউন্ডেশন ✨🌙
🕌 ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে সময়োপযোগী, শিক্ষামূলক ও আনন্দঘন কর্মসূচি 🕌

🎯 “একটি সুন্দর মানবিক সমাজ ও দক্ষ জনশক্তি গড়ার প্রত্যয়ে”
স্বপ্নতরী ফাউন্ডেশন পরিবার সব সময় শিক্ষার্থী, তরুণ সমাজ ও মানবিক উন্নয়নের পাশে রয়েছে।
পবিত্র ঈদ-উল-আযহা ২০২৬ উপলক্ষে আমরা আয়োজন করতে যাচ্ছি একগুচ্ছ সময়োপযোগী, শিক্ষামূলক ও আনন্দঘন কর্মসূচি।

📌 তারিখ: ২৯ মে ২০২৬
📍 স্থান: চিলাহাটি সরকারি কলেজ
🕘 সময়: জানিয়ে দেওয়া হবে

━━━━━━━━━━━━━━━━━━━

🌟 কর্মসূচিসমূহ 🌟

━━━━━━━━━━━━━━━━━━━

🏆 ১. কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান

🎓 মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান।

📚 Session সমূহ:
✅ 2023–24
✅ 2024–25
✅ 2025–26

🌟 পাশাপাশি ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্ত ও SSC 2025 ব্যাচের GPA-5 প্রাপ্ত শিক্ষার্থীদেরও সম্মাননা প্রদান করা হবে।
মোট ১০০ জন কে সম্মাননা প্রদান করা হবে।

━━━━━━━━━━━━━━━━━━━

🎯 ২. SSC 2025 ব্যাচের জন্য মেন্টরশিপ সেশন

📖 একাডেমিক ও অ্যাডমিশন সংক্রান্ত বিভ্রান্তি দূর করতে
🧠 অভিজ্ঞ মেন্টরদের দিকনির্দেশনা
🎯 সঠিক পরিকল্পনা ও প্রস্তুতির কৌশল

━━━━━━━━━━━━━━━━━━━

🎓 ৩. SSC 2026 ব্যাচের জন্য বিশেষ সেমিনার

📌 কলেজ ভর্তি প্রস্তুতি
📌 ভবিষ্যৎ একাডেমিক পরিকল্পনা
📌 SSC পরবর্তী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে গাইডলাইন

━━━━━━━━━━━━━━━━━━━

💼 ৪. ক্যারিয়ার গাইডলাইন সেশন

🚀 ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণ
🌍 আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে দক্ষতা উন্নয়ন
💡 ক্যারিয়ার সচেতনতা ও বাস্তব অভিজ্ঞতা শেয়ারিং

━━━━━━━━━━━━━━━━━━━

🏛️ ৫. চিলাহাটির ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক বিশেষ সেশন

📜 চিলাহাটির গৌরবময় ইতিহাস ও ঐতিহ্য পরিচিতি
🌱 নতুন প্রজন্মকে নিজেদের শেকড় সম্পর্কে জানানো
🌐 chilahati.com এর সাথে পরিচয় ও ডিজিটাল ইতিহাস সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা

━━━━━━━━━━━━━━━━━━━

🎉 ৬. ঈদ পুনর্মিলনী ও প্রীতি বনভোজন

🤝 সদস্যদের মিলনমেলা
⚽ ক্রীড়া ও বিনোদনমূলক আয়োজন
🍽️ ঈদ আড্ডা ও প্রীতি ভোজ

━━━━━━━━━━━━━━━━━━━

🎤 ৭. সুপ্ত প্রতিভা প্রদর্শনী ২০২৬

🌟 তরুণদের সুপ্ত প্রতিভা বিকাশের বিশেষ আয়োজন

🎙️ অতিথি:
🔥 ফ্লিপার আলিমুল
🔥 ফ্লিপার সাগর

━━━━━━━━━━━━━━━━━━━

❤️ আপনাদের সহযোগিতাই আমাদের অনুপ্রেরণা ❤️

আমাদের এই মহৎ উদ্যোগগুলো সফল করতে
🤲 আপনাদের দোয়া
👥 উপস্থিতি
💡 এবং মূল্যবান সুপরামর্শ একান্তভাবে কাম্য।

━━━━━━━━━━━━━━━━━━━

🌿 স্বপ্নতরী ফাউন্ডেশন 🌿
একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

📍 চিলাহাটি, ডোমার, নীলফামারী।

✨ “স্বপ্ন দেখি স্বপ্ন দেখাবো স্বপ্নের পৃথিবী আমরাই গড়বো” ✨

20/05/2026

দ্বিজেন্দ্রলাল রায়ের অমর সৃষ্টি "ধন-ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা" গানটিকে নিজের বাঁশির অসাধারণ সুরে নতুন করে প্রাণ দিয়েছেন চিলাহাটির সন্তান Joyanto Roy।

মেধাবী এই তরুণ শুধু সুরের মাঝেই সীমাবদ্ধ নন; তিনি একাধারে একজন কৃতি শিক্ষার্থী (Meritorious student), দক্ষ বংশীবাদক (Skilled flutist), প্রতিভাবান চিত্রশিল্পী (Artist) এবং চমৎকার একজন বিতার্কিক (Debater)।

Want your school to be the top-listed School/college in Nilphamari?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Chilahati, Domar
Nilphamari
5341