Rageeb Majib High School

Rageeb Majib High School রাগীব মজিব উচ্চ বিদ্যালয় নেত্রকোনা জ?

রাগীব-মজিব হাইস্কুল---
(নারায়নডহর, পূর্বধলা, নেত্রকোনা)

রাগীব-মজিব উচ্চ বিদ্যালয়টি নেত্রকোনা জেলার অর্ন্তগত পূর্বধলা উপজেলাধীন ৬নং পূর্বধলা ইউনিয়নের কৃষ্ণপুর রাকান্দা গ্রামে ০১ জানুয়ারি ১৯৯৫ ইংরেজি তারিখে দানবীর ড. রাগীব আলী সাহেবের অর্থায়নে এবং ড. মোহাম্মদ মজিবর রহমান সাহেবের একান্ত চেষ্টায় প্রতিষ্ঠিত হয়। ড. মোহাম্মদ মজিবর রহমান যখন বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব (

ড্রাফটিং) পদে কর্মরত ছিলেন তখন উক্ত অবহেলিত এলাকায় শিক্ষা বিস্তারের লক্ষ্যে তাঁর বন্ধু এবং অত্যন্ত কাছের মানুষ বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, দানবীর ড. রাগীব আলী সাহেবের পরামর্শ ও সহায়তায় তাঁদের যৌথ নামে বিদ্যালয়টি স্থাপিত হয়।এই এলাকার ৬ কি.মি. এর মধ্যে কোনো মাধ্যমিক বিদ্যালয় না থাকায় মাধ্যমিক শিক্ষা ব্যবস্থার একমাত্র মাধ্যম হচ্ছে ‘রাগীব-মজিব উচ্চ বিদ্যালয়টি’-যা শিক্ষা বিস্তারের আলোক বর্তিকাস্বরূপ কাজ করে যাচ্ছে।এই বিদ্যালয় প্রতিষ্ঠা এবং সার্বিক তত্বাবদানে ড. মোহাম্মদ মজিবর রহমান সাহেবের নিরলস প্রচেষ্টার কথা এলাকাবাসী চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

সর্বোপরি এই বিদ্যালয়টি স্থাপনের পর থেকে অদ্যাবধি দানবীর ড. রাগীব আলী সাহেবের প্রয়োজনীয় সহায়তা অব্যহত রয়েছে।

ভূমির পরিমাণঃ ১.৪৮ একর।

একাডেমিক ভবনঃ ২টি।

অফিসঃ শিক্ষকদের জন্য রয়েছে মনোরম ১ টি অফিস ভবন।

গ্রন্থাগারঃ ৪০০০ (চার হাজার) গ্রন্থ সমৃদ্ধ ১টি গ্রন্থাগার ভবন রয়েছে।

বিশেষ সুযোগ-সুবিধাঃ
১। স্কুলের “দরিদ্র তহবিল” থেকে দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
২। দরিদ্র ছাত্রছাত্রীদের বিনা/ অর্ধ বেতনে লেখাপড়ার সুযোগ-সুবিধা দেওয়া হয়।
৩। প্রতি মাসে শিক্ষক, অভিভাবক ও গভর্নিং বডির সদস্যদের সমন্বয়ে আলোচনা সভা।
৪। নিয়মিত মূল্যায়ন পরীক্ষা গ্রহণ।
৫। তাছাড়া নিরক্ষরতা দূরীকরণ, যৌতুক বিরোধী আন্দোলন, মাদকাসক্তি রোধ, নারী ও শিশু পাচার রোধসহ বিভিন্ন জনসচেতনতামূলক সেমিনার ও প্রচারাভিযান চালানো হয়।
৬। রাজনীতি ও ধুমপান মুক্ত লেখাপড়ার পরিবেশ।
৭। এ প্রতিষ্ঠানে পাঠ্যক্রমিক বিষয়াদি ছাড়াও সহপাঠ্য ক্রমিক বিষয়েও অত্যন্ত গুরুত্ব দেয়া হয়। প্রতি বছর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক মিলাদ মাহফিল, এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, মহান একুশে ফেব্রুয়ারি, মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস ইত্যাদি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

ছাত্রছাত্রী : ৪০০জন

শিক্ষকমণ্ডলী : ১০ জন

অর্জন : ২০১৪ সালে এসএসসি পরীক্ষার্থী ছিল ৩১ জন। পাশ করেছে ২০ জন। পাশের হার ৬১%।

Address

Krishnopur Tarakanda, Purbadhala
Netrokona
2410

Alerts

Be the first to know and let us send you an email when Rageeb Majib High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category