নেত্রকোণা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ

নেত্রকোণা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ

Share

সেবা

Photos from নেত্রকোণা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ's post 17/06/2026

⚜️ সেবাই স্কাউটিং, মানবতার কল্যাণে আমাদের অঙ্গীকার। ⚜️

বাংলাদেশ স্কাউটস কর্তৃক আয়োজিত সম্মানিত হজযাত্রীদের সেবাদান কার্যক্রমের শুভ সূচনায় অংশগ্রহণ করেছে আমাদের ইউনিটের একজন রোভার।
হজযাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা নিশ্চিত করতে স্কাউটদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

দেশ ও মানুষের সেবায় সবসময় প্রস্তুত — এটাই স্কাউটিংয়ের মূল শিক্ষা।

"সেবা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের মাধ্যমে গড়ে উঠুক মানবিক সমাজ।"🤝
১৭-০৪-২৬
#বাংলাদেশ_স্কাউটস #হজসেবা_২০২৬ #সেবাই_স্কাউটিং

Photos from নেত্রকোণা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ's post 12/06/2026

বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের আয়োজনে “সংবাদ ও অনুষ্ঠান উপস্থাপনা কোর্স” এবং “বেসিক ফটোগ্রাফার কোর্স” সফলভাবে সম্পন্ন করেছে আমাদের ইউনিটের রোভারবৃন্দ 💚

এই প্রশিক্ষণের মাধ্যমে তারা সংবাদ উপস্থাপনা, অনুষ্ঠান সঞ্চালনা, কার্যকর যোগাযোগ দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ফটোগ্রাফির মৌলিক কৌশল, সঠিক ফ্রেমিং এবং গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোকে দক্ষতার সাথে ধারণ করার জ্ঞান অর্জন করেছে।

অর্জিত এই জ্ঞান ও দক্ষতা ভবিষ্যতে ইউনিটের কার্যক্রমকে আরও গতিশীল, সৃজনশীল ও সমৃদ্ধ করবে বলে আমরা বিশ্বাস করি।

সংশ্লিষ্ট সকল প্রশিক্ষক, আয়োজক এবং বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
"দক্ষ রোভার, সমৃদ্ধ ইউনিট" ⚜️
০২-০৫-২০২৬
⚜️📸🎤

Photos from নেত্রকোণা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ's post 10/06/2026

রোভার স্কাউট সাপ্তাহিক ক্রু মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মিটিংয়ে স্কাউটিংয়ের মৌলিক গুণাবলি, আদর্শ ও দীক্ষা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় আরএসএল Nur Ahmed স্যার উপস্থিত ছিলেন এবং রোভারদের মূল্যবান দিকনির্দেশনা প্রদান করেন।

জ্ঞান, শৃঙ্খলা ও সেবার আদর্শে উদ্বুদ্ধ হয়ে আমরা এগিয়ে যাব একটি সুন্দর ও মানবিক সমাজ গঠনের লক্ষ্যে।
০৯-০৬-২০২৬

Photos from নেত্রকোণা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ's post 21/05/2026

পর্যটন সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে আয়োজন করা হয় “ট্যুরিজম লুডু প্রতিযোগিতা” এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ক্যাম্পেইন।

উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক জনাব আবু সেলিম মাহমুদ-উল হাসান (যুগ্মসচিব) অধ্যক্ষ, উপাধ্যক্ষ মহোদয়সহ সম্মানিত অতিথিবৃন্দ।

রোভার স্কাউট সদস্যদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি হয়ে ওঠে আরও সুন্দর, প্রাণবন্ত ও সফল।
পরিচ্ছন্ন পরিবেশ ও দায়িত্বশীল পর্যটন গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ক। 🌿✨

Photos from নেত্রকোণা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ's post 18/05/2026

স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাণবন্ত করার লক্ষ্যে ১৮-০৫-২০২৬, রোজ: সোমবার সাপ্তাহিক ক্রু-মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা, পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে গড়ে উঠছে দক্ষ, মানবিক ও আদর্শ নেতৃত্ব।
স্কাউটিং শেখায় শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবসেবার চেতনা।
তরুণদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে স্কাউটিং হোক অনুপ্রেরণার আলো। 🌿✨
#সুন্দর_জীবনের_জন্য_স্কাউটিং 🌺

Photos from নেত্রকোণা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ's post 14/04/2026

শুভ নববর্ষের প্রথম প্রহরেই বাঙালির চিরচেনা ঐতিহ্যের ছোঁয়া—পান্তাভাতের আয়োজনে মুখর ছিল নেত্রকোনা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ।
নেত্রকোনা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের সদস্যদের এই সুন্দর উদ্যোগে সম্মানিত শিক্ষকবৃন্দের প্রাণবন্ত অংশগ্রহণে রোভার ডেন পরিণত হয়েছিল এক উষ্ণ মিলনমেলায়।
ঐতিহ্য, ভালোবাসা আর সম্প্রীতির বন্ধনে রাঙা হোক নতুন বছর।
🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

28/03/2026

Give an hour for Earth

Photos from নেত্রকোণা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ's post 26/03/2026

স্বাধীনতা মানে একটি মানচিত্র নয়, একটি লাল-সবুজ পতাকা নয়— স্বাধীনতা মানে আত্মত্যাগ, সাহস, সংগ্রাম আর অসীম ভালোবাসার এক মহাকাব্য। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে লাখো শহীদের রক্তে রঞ্জিত হয়ে জন্ম নিয়েছিল আমাদের প্রিয় বাংলাদেশ। সেই আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবার নয়, শুধু শ্রদ্ধা আর দায়িত্ববোধ দিয়ে তা বহন করাই আমাদের কর্তব্য।
আজকের এই মহান দিনে নেত্রকোনা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আমরা শুধু শ্রদ্ধা জানাইনি, বরং নতুন করে শপথ নিয়েছি— দেশপ্রেম, শৃঙ্খলা, মানবতা ও সেবার আদর্শকে হৃদয়ে ধারণ করে এগিয়ে যাবো আগামীর পথে।

Want your school to be the top-listed School/college in Netrokona?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address

Satpai
Netrokona
2400