জামিয়া রওজাতুন নিসা বোরহানিয়া নেত্রকোনা

  • Home
  • Bangladesh
  • Netrokona
  • জামিয়া রওজাতুন নিসা বোরহানিয়া নেত্রকোনা

জামিয়া রওজাতুন নিসা বোরহানিয়া নেত্রকোনা যুগ চাহিদার সকলদিক বিবেচনায় শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান ০১৯০২ ১৪৭০৯২

আপনার কন্যা সন্তানের জন্য যুগোপযোগী শিক্ষা, সুন্দর পরিবেশ, ভালো পড়াশোনা, মানসম্মত খাবার ও পূর্ণ নিরাপত্তায় আবৃত প্রতিষ্ঠান খুঁজছেন?
আপনাদের জন্যই আমাদের আয়োজন।
যোগাযোগ 01625-707262

পরিচালনায়
প্রতিষ্ঠাতা-পরিচালক
মাওলানা গোলাম রাব্বী
প্রতিষ্ঠাতা ও শিক্ষাসচিব জামিয়া হাফিজ উদ্দীন।

সার্বিক তত্ত্বাবধানে
মাও. আব্দুল কাইয়ুম সাহেব দা.
মাও. আসআদুর রহমান আকন্দ
মাও. আবূ হানিফা ইয়াকুবি
মাও. আবু সালেহ মুহাম্মদ মূসা

যাতায়াত
নেত্রকোনা শহরের যেকোনো জায়গা থেকে মদন বাসস্ট্যান্ড। সেখান থেকে কেন্দুয়া রোডে আবহাওয়া অফিস পরবর্তী স'মিল সংলগ্ন জামিয়ার অবস্থান।

20/08/2026

📝📝 মাসআলা
🤲🤲🤲🤲 মাশাআল্লাহ 🤲🤲🤲
#জামিয়া_বোরহানিয়া

19/08/2026

presentation day

18.08.2026

📢 জরুরি নোটিশপ্রথম সাময়িক পরীক্ষা-পরবর্তী ছুটির নোটিশ।সকল ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের নোটিশটি মনোযোগসহকারে পড়ে নির্ধা...
23/07/2026

📢 জরুরি নোটিশ
প্রথম সাময়িক পরীক্ষা-পরবর্তী ছুটির নোটিশ।
সকল ছাত্রী ও সম্মানিত অভিভাবকদের নোটিশটি মনোযোগসহকারে পড়ে নির্ধারিত সময়সূচি অনুসরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
জাযাকুমুল্লাহু খাইরান।

📋 ছুটিকালীন আমল রিপোর্টছুটিও হোক ইবাদতের, অবসরও হোক আমলের।ছাত্রীদের জন্য ছুটিকালীন "আমল রিপোর্ট"।
23/07/2026

📋 ছুটিকালীন আমল রিপোর্ট
ছুটিও হোক ইবাদতের, অবসরও হোক আমলের।
ছাত্রীদের জন্য ছুটিকালীন "আমল রিপোর্ট"।

বেফাকের অধিভুক্ত মাদরাসা থেকে আল-হাইআতুল উলইয়া দাওরায়ে হাদিস (তাকমিল) উত্তীর্ণ শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে...
13/07/2026

বেফাকের অধিভুক্ত মাদরাসা থেকে আল-হাইআতুল উলইয়া দাওরায়ে হাদিস (তাকমিল) উত্তীর্ণ শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।
#জামিয়া_রওজাতুন_নিসা_বোরহানিয়া

📢 আগামী ১৬ জুলাই থেকে জামিয়া বুরহানিয়া, বালুয়াকান্দা, নেত্রকোনা সদর-এর প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে, ইনশাআল্লাহ।পরী...
09/07/2026

📢 আগামী ১৬ জুলাই থেকে জামিয়া বুরহানিয়া, বালুয়াকান্দা, নেত্রকোনা সদর-এর প্রথম সাময়িক পরীক্ষা শুরু হবে, ইনশাআল্লাহ।
পরীক্ষাকে সামনে রেখে ছাত্রীরা আন্তরিকভাবে প্রস্তুতি নিচ্ছে।
মহান আল্লাহ তাআলা সকলের পরীক্ষা সহজ করুন এবং উত্তম ফলাফল দান করুন।
আমীন।

নেত্রকোনায় মহিলা মাদরাসায় ২ জন আলেমা শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা যোগাযোগ করুন 👇👇👇👇☎️☎️ WhatsApp  : 01902-147092
12/04/2026

নেত্রকোনায় মহিলা মাদরাসায় ২ জন আলেমা শিক্ষিকা নিয়োগ দেওয়া হবে।
আগ্রহীরা যোগাযোগ করুন 👇👇👇👇
☎️☎️ WhatsApp : 01902-147092

😪😪 ফিরে এসো… 🤲🤲🤲কখনো কখনো হঠাৎ করে বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে—কোনো দৃশ্যমান কারণ ছাড়াই। চারপাশে সব ঠিক থাকলেও ভেতরে এক ...
10/04/2026

😪😪 ফিরে এসো… 🤲🤲🤲
কখনো কখনো হঠাৎ করে বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে—কোনো দৃশ্যমান কারণ ছাড়াই। চারপাশে সব ঠিক থাকলেও ভেতরে এক অদ্ভুত শূন্যতা, এক নিঃশব্দ কষ্ট ঘিরে ধরে। তুমি বোঝাতে পারো না, কী যেন নেই… কী যেন হারিয়ে গেছে।
কিন্তু এটা এই কারণে নয় যে তোমার জীবন ভেঙে পড়ছে।
হয়তো… তোমার হৃদয় একটু দূরে সরে গেছে সেই সত্তা থেকে—যিনি তাকে জীবন দিয়েছেন, অর্থ দিয়েছেন, শান্তি দিয়েছেন।
আমরা মানুষ—পরিকল্পনা, দুশ্চিন্তা, ব্যস্ততা আর সমস্যার জালে এতটাই জড়িয়ে পড়ি যে বুঝতেই পারি না কখন ধীরে ধীরে আমরা দূরে সরে যাচ্ছি। আর তারপর একদিন হঠাৎ মনে হয়—সবকিছু আছে, তবুও কিছুই ঠিক নেই।
হাসি আছে, কিন্তু তৃপ্তি নেই।
কথা আছে, কিন্তু শান্তি নেই।
সব আছে… কিন্তু হৃদয়টা খালি।
তবুও শোনো—
আল্লাহ কখনো তোমাকে ছেড়ে যাননি।
এক মুহূর্তের জন্যও না।
তুমি দূরে গেছো, কিন্তু তিনি নয়।
তিনি এখনো আছেন—নিঃশব্দে, ভালোবাসায়, অপেক্ষায়…
অপেক্ষা করছেন—তুমি ফিরে আসবে বলে।
তোমার কাছে বড় কোনো ভাষণ লাগবে না, নিখুঁত দোয়া লাগবে না।
তোমার ভাঙা মন, ক্লান্ত হৃদয়, আর একটা নরম ফিসফিস—
“ইয়া আল্লাহ…”
এটাই যথেষ্ট।
সবকিছু ঠিকঠাক না থাকলেও সমস্যা নেই।
তুমি যেমন আছো, ঠিক তেমনভাবেই ফিরে এসো।
কারণ—
তুমি যে শান্তি খুঁজছো,
যে প্রশান্তি খুঁজে ফিরছো প্রতিটি ক্লান্ত রাতে…
তা কখনো হারিয়ে যায়নি।
সেটা সবসময়ই ছিল—
তাঁর কাছেই।

08/04/2026

💥 কেন আমাদের মহিলা মাদরাসাটি অনন্য!💥
** নেত্রকোণায় সেরা মহিলা মাদরাসা**
** জামিয়া বোরহানিয়া**
✅ নতুন শিক্ষার্থী ভর্তি চলছে ✅
**আপনার কন্যার স্বপ্ন—আমাদের দায়িত্ব**
একটি মেয়েশিশু শুধু একটি সন্তান নয়—
সে পরিবারের প্রাণ, সমাজের ভবিষ্যৎ, আর আগামী দিনের মুসলিমা রত্ন।
তার চরিত্র, তার আমল, তার আখলাক, তার জ্ঞান—
এগুলোকে সঠিক পথে এগিয়ে নিতে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও দীনদার পরিবেশ সবচেয়ে বেশি প্রয়োজন।
জামিয়া বোরহানিয়া—
আপনার সেই বিশ্বাসের নির্ভরযোগ্য ঠিকানা।
✅ আমাদের বিভাগসমূহ
🔰 নূরানী নাজেরা + মানসম্মত জেনারেল শিক্ষা।
🔰 প্লে থেকে পঞ্চম শ্রেণী এরাবিক ও জেনারেল শিক্ষার সমন্বয়। ‌
🔰 কওমীর পাশাপাশি আলিয়াতে পরীক্ষা দেওয়ার বিশেষ সুযোগ রয়েছে।
🔰 ইবতেদায়ী থেকে আরবি ভাষার উপর বিশেষ প্রশিক্ষণ।
✴️✳️ আমাদের বিশেষ বৈশিষ্ট্য ✳️✴️
১) নিরাপদ, সুশৃঙ্খল ও কন্যাশিশু-বান্ধব পরিবেশ
যেখানে আপনার সন্তান দ্বীন ও দুনিয়াকে একসাথে শিখবে। পরিবারের মতো নজরদারি—শিক্ষিকাদের মমতায় বেড়ে ওঠার সুযোগ।
আমরা চাই আপনার মেয়েটি হোক—
নেক, শিক্ষিত, আত্মবিশ্বাসী ও দক্ষ মুসলিমা।
২) অভিজ্ঞ ও যোগ্য মহিলা শিক্ষিকা। সকল শিক্ষিকাগন অভিজ্ঞ, ধৈর্যশীল এবং শিক্ষার্থীদের মানসিকতা অনুযায়ী পাঠদান করেন।
৩) আমল, আখলাক ও চরিত্র গঠনে বিশেষ তত্ত্বাবধান
শুধু বইয়ের জ্ঞান নয়— বরং আল্লাহভীরু, নীতিবান, শিষ্টাচারপূর্ণ মেয়ে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য।
💥 কেন আমাদের মহিলা মাদরাসাটি অনন্য!💥
📝 আমাদের রয়েছে সুন্দর ও নিরাপদ নিজস্ব ক্যাম্পাস।
📝 ১ম শ্রেণি থেকে দাওরা পর্যন্ত সবার জন্য প্রয়োজনীয় ইংরেজি শিখানো হয়।
📝 ১ম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত বিশেষ গুরুত্বসহকারে কিন্ডারগার্টেন ব্যবস্থায় পড়ানো হয়।
📝 শুদ্ধ বাংলায় কথা বলা, বক্তৃতা ও লেখালেখি প্রশিক্ষণ।
📝 উত্তম আখলাক, ইতিবাচক গুণাবলি ও ব্যক্তিত্ব বিকাশে প্রশিক্ষণ/সেমিনার।
☎️ ভর্তি ও তথ্যের জন্য : ০১৯ ০২ ১৪ ৭০ ৯২
📍 আমাদের ঠিকানা
বালুয়াকান্দা, (মদন বাসস্ট্যান্ড থেকে কেন্দুয়া রোডে আবহাওয়া অফিস পরবর্তী স’মিল সংলগ্ন ) নেত্রকোনা সদর
🛣️🛣️ যাতায়াত নির্দেশনা
নেত্রকোনা শহরের যেকোনো জায়গা থেকে মদন বাসস্ট্যান্ড, মদন বাসস্ট্যান্ড থেকে কেন্দুয়া রোডে আবহাওয়া অফিস পরবর্তী স’মিল সংলগ্ন,মাদরাসাটির অবস্থান,বালুয়াকান্দা, নেত্রকোনা সদর
✅ আপনার কন্যা—আমাদের কাছে এক মূল্যবান আমানত।
তার সুন্দর, নিরাপদ ও আলোকিত ভবিষ্যতের জন্য আমরা আছি আপনার পাশে।
ইনশাআল্লাহ। ✅✅

Address

Netrokona
2400

Telephone

+8801625707262

Website

Alerts

Be the first to know and let us send you an email when জামিয়া রওজাতুন নিসা বোরহানিয়া নেত্রকোনা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to জামিয়া রওজাতুন নিসা বোরহানিয়া নেত্রকোনা:

Shortcuts

Share

Category