আত-তাহযীব ইসলামি একাডেমি নেত্রকোণা

  • Home
  • Bangladesh
  • Netrokona
  • আত-তাহযীব ইসলামি একাডেমি নেত্রকোণা

আত-তাহযীব ইসলামি একাডেমি নেত্রকোণা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আত-তাহযীব ইসলামি একাডেমি নেত্রকোণা, Education Website, Bahatta Road, Netrakona, Netrokona.

আলোকিত জীবন ও আদর্শ জাতি গঠনের প্রচেষ্টায়
আত-তাহযীব ইসলামি একাডেমি নেত্রকোণা
-: স্বপ্ন হোক বিশ্বজয়ের :-
প্রতিষ্ঠাতা পরিচালক
হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ নাঈম ফরম বিতরণ ও ভর্তি শুরু ১৭ নভেম্বর ২০২৪ ইং শনিবার। আসন সংখ্যা ৪০টি, আসন শেষ হয়ে গেলে কোন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেনা। তাই আসন নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন।

আলোকিত জিবন ও আদর্শ জাতি গঠনের প্রচেষ্টায় নিরন্তর কাজ করে যাচ্ছে আত-তাহযীব ইসলামি একাডেমি।
বালক/বালিকাদের জন্য আবাসিক/অনাবাসিক ডে-কেয়ারে নানামুখী শিক্ষা কার্যক্রমে সমৃদ্ধ আমাদের ক্যাম্পাস। আমাদের রয়েছে পূর্নাঙ্গ নূরানী
🔸ইসলামি কিন্ডারগার্টেন বিভাগ।
🔸আদর্শ নাজেরা বিভাগ।
🔸আন্তর্জাতিক মানের হিফজুল কুরআন বিভাগ।
🔸মাদানি ও কাদিম নিসাবের সমন্বয়ে মিজান জামাত পর্যন্ত কিতাব বিভাগ।
🔶 বৈশিষ্ট্য সমূহ 🔶
🔶 দেশ বিদেশের শীর্ষ স্থানীয় উলামাগণের পদচারণা ও পরামর্শ আমাদের এগিয়ে যাওয়ার পাথেয়।
🔶 ইসলামি আধুনিক ও জেনারেল শিক্ষার সমন্বয়।
🔶 আন্তর্জাতিক মানের ক্বারিগণের মাধ্যমে স্পেশাল মশ্ক এর ব্যবস্থা।
🔶 আন্তর্জাতিক মানের কুরআন তিলাওয়াত।
🔶 বাংলা, আরবি ও ইংরেজি ভাষা শিক্ষা।
🔶 স্পোকেন ইংলিশ ও স্পোকেন এ্যারাবিক।
🔶 হামদ নাত, আবৃত্তি ও বিশুদ্ধ বাংলা উচ্চারণ।
🔶 তিনটি ভাষায় সুন্দর হাতের লেখায় পারদর্শী করা।
🔶 সার্বক্ষনিক বিদ্যুৎ সর্বরাহে আইপিএস ও জেনারেটর এর ব্যবস্থা
🔶 সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা।
🔶 ওয়েবসাইট এর মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক পাঠোন্নতি প্রকাশ।
🔶 আবাসিক শিক্ষার্থীদের শরীর চর্চা জন্য উস্তাদের তদারকিতে খেলাধুলার ব্যবস্থা।
🔶 বাৎসরিক কৃতি শিক্ষক সম্মাননা প্রদান।

🔴শিশুদের মেধা বিকাশে বার্ষিক আয়োজন সমূহ🔴
🔶আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
🔶 বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন।
🔶 বার্ষিক সিরাতুন্নবি স. উপলক্ষ্যে
কুরআন তিলাওয়াত, হামদ-নাত, আবৃত্তি, বক্তৃতা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা এবং দেয়ালিকা প্রকাশ।

আত-তাহযীব ইসলামি একাডেমি
সপ্ন হোক বিশ্বজয়ের
মোবাইল ০১৭৩৫-৪২৪০৪০

ওয়েবসাইট ভিজিট
https://at-tahzib.com/

লোকেশন
https://maps.app.goo.gl/csSx75y68u3bXGNN8

দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম সেশন চলছেআলহামদুলিল্লাহ! প্লে, প্রথম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে দ্বিতীয়...
15/08/2026

দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম সেশন চলছে

আলহামদুলিল্লাহ! প্লে, প্রথম ও তৃতীয় শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে দ্বিতীয় সাময়িক পরীক্ষার প্রথম সেশন। নিষ্ঠা, মনোযোগ ও আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশ নিচ্ছে আমাদের শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের মেহনত, সম্মানিত উস্তাদদের আন্তরিক তত্ত্বাবধান এবং প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের নিরলস প্রচেষ্টায় এগিয়ে চলছে এই পরীক্ষা কার্যক্রম।

প্রথম সেশন শেষে ইনশাআল্লাহ দ্বিতীয় ও নার্সারি শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করবে।

আমরা প্রত্যাশা করি—আজকের এই মেহনতই আগামী দিনের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যতের পথ তৈরি করবে। আল্লাহ তাআলা সকল শিক্ষার্থীর পরিশ্রম কবুল করুন, তাদের জ্ঞান, মেধা ও আমলে বরকত দান করুন এবং জীবনে সফলতা দান করুন।

সকল উস্তাদ, দায়িত্বশীল ও প্রিয় শিক্ষার্থীদের জন্য রইল আন্তরিক দোয়া ও শুভকামনা।

09/08/2026

শেখার পাশাপাশি শেখাতে পারাই শিক্ষার সুন্দরতম অর্জন।

আমাদের মাদ্রাসার প্রথম শ্রেণির শিক্ষার্থী রাফি ইসলাম আজ ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে সহপাঠীদের মীম সাকিনের নিয়ম সুন্দরভাবে শেখাচ্ছে।
ছোট্ট বয়সে তার আত্মবিশ্বাস, সাবলীল উপস্থাপনা ও কুরআনের প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয়।
একজন শিক্ষার্থীর এমন দক্ষতা অর্জনের পেছনে থাকে একজন আন্তরিক শিক্ষকের নিরলস পরিশ্রম ও সঠিক দিকনির্দেশনা।
রাফি ইসলামের এই সুন্দর উপস্থাপনার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সিনিয়র উস্তাদ Mohammad Khairul Islam সাহেব।
তাঁর আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীরা শুধু শিখছে না, বরং শেখা বিষয় অন্যদের মাঝে তুলে ধরতেও পারছে।
আমরা আশা করি, আজকের এই ছোট্ট শিক্ষার্থী একদিন কুরআনের জ্ঞান নিয়ে বড় হয়ে দ্বীনের খেদমতে নিজেকে নিয়োজিত করবে।
আল্লাহ তাআলা শিক্ষক ও শিক্ষার্থীদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং জ্ঞান ও আমলে বরকত দান করুন।
আমীন।

28/07/2026

আজ মশক করাচ্ছেন বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর, উস্তাযুল হুফফাজ শায়েখ হাফেজ ক্বারী নাজমুল হাসান দা. বা.
আমরা আত-তাহযীব পরিবার শায়েখের নেক হায়াত কামনা করি।

20/07/2026

📖 হিফজুল কুরআন মোয়াল্লিম প্রশিক্ষণ ২০২৬

আহবাবুল হুফফাজ ফাউন্ডেশন, নেত্রকোণার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী হিফজুল কুরআন মোয়াল্লিম প্রশিক্ষণ।
যোগ্য প্রশিক্ষকদের তত্ত্বাবধানে হিফজ শিক্ষাদানের আধুনিক ও কার্যকর পদ্ধতি শেখার এই সুযোগ হাতছাড়া করবেন না।

🗓️ ভর্তি: ২৩ জুলাই ২০২৬
▶️ প্রশিক্ষণ: ২৪-২৮ জুলাই ২০২৬
📍 স্থান: আত-তাহযীব ইসলামী একাডেমি, নেত্রকোণা
আসন সীমিত, তাই দ্রুত ভর্তি সম্পন্ন করুন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের খেদমত করার তাওফীক দান করুন। আমীন।
০১৭৩৯-০৩৬৯৫০
০১৭৩৫-৪২৪০৪০
০১৯১১-৭৫৩৩২৫

আলহামদুলিল্লাহ!আহবাবুল হুফফাজ ফাউন্ডেশন, নেত্রকোণা-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী "হিফজুল কুরআন মোয়াল্লিম প্...
16/07/2026

আলহামদুলিল্লাহ!
আহবাবুল হুফফাজ ফাউন্ডেশন, নেত্রকোণা-এর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ দিনব্যাপী "হিফজুল কুরআন মোয়াল্লিম প্রশিক্ষণ-২০২৬"।
আপনি যদি একজন হাফেজে কুরআন, মসজিদের ইমাম, নুরানি, নাজেরা ও হিফজ বিভাগের শিক্ষক, বা ভবিষ্যতে দক্ষ মোয়াল্লিম হিসেবে নিজেকে গড়ে তুলতে আগ্রহী হন, তবে এই প্রশিক্ষণ আপনার জন্য একটি অসাধারণ সুযোগ।
🗓 ভর্তি কার্যক্রম: ২৩ জুলাই ২০২৬
🗓 প্রশিক্ষণ: ২৪ জুলাই সকাল ৯টা থেকে ২৮ জুলাই ২০২৬ পর্যন্ত
📍 স্থান:
আত-তাহযীব ইসলামী একাডেমি,
বারহাট্টা রোড, নেত্রকোণা সদর।
💳 কোর্স ফি:
🔹 আবাসিক: ১৫০০/- টাকা
🔹 অনাবাসিক: ১০০০/- টাকা
🎙 প্রধান প্রশিক্ষক:
বিশ্বজয়ী হাফেজ গড়ার কারিগর, উস্তাযুল হুফফাজ
শায়েখ কারী নজমুল হাসান (দা.বা.)
এছাড়াও উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারী ও হাফেজগণ।
📞 যোগাযোগ:
০১৭৩৯-০৩৬৯৫০
০১৭৩৫-৪২৮০৮০
০১৯১১-৭৫৩৩২৫

02/07/2026

শিক্ষকের পরিশ্রমের সবচেয়ে বড় সাফল্য হলো— শিক্ষার্থী যখন নিজেই শিক্ষক হয়ে ওঠে।

আমাদের মাদ্রাসার প্রথম শ্রেণির মেধাবী শিক্ষার্থী তায়্যিবা রহমান আজ ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে অত্যন্ত সুন্দরভাবে নূন সাকিন ও তানবীনের নিয়ম তার সহপাঠীদের শেখাচ্ছে। ছোট্ট বয়সে তার আত্মবিশ্বাস, উপস্থাপনা ও কুরআনের প্রতি ভালোবাসা সত্যিই প্রশংসনীয়।

এই সুন্দর অর্জনের পেছনে যিনি নিরলস পরিশ্রম ও আন্তরিকতা দিয়ে কাজ করেছেন, তিনি হলেন কিন্ডারগার্টেন বিভাগের সিনিয়র সহকারী উস্তাদ হাফেজ খায়রুল ইসলাম সাহেব।

আল্লাহ তাআলা আমাদের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের দ্বীনের খেদমত করার তাওফিক দান করুন এবং আরও যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠার তাওফিক দিন। আমীন।

21/06/2026

শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়; প্রকৃত শিক্ষা তখনই সফল হয়, যখন একজন শিক্ষার্থী শেখার পাশাপাশি অন্যকে শেখানোর যোগ্যতা অর্জন করে।

প্রথম শ্রেণির এক ক্ষুদে শিক্ষার্থী ব্ল্যাকবোর্ডে দাঁড়িয়ে ঠিক তার উস্তাদের মতো করেই সহপাঠীদের পাঠদান করছে। এই দৃশ্য আমাদের জন্য আনন্দের, গর্বের এবং আশার।

আত-তাহযীব ইসলামি একাডেমিতে আমরা শুধু পরীক্ষায় ভালো ফলাফলের জন্য নয়; বরং আত্মবিশ্বাসী, দক্ষ, নেতৃত্বগুণসম্পন্ন এবং আদর্শ মানুষ গড়ে তোলার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছি।

আজকের এই ছোট্ট শিক্ষকই হয়তো আগামী দিনের একজন সফল আলেম, শিক্ষক, নেতা কিংবা দেশ ও জাতির একজন যোগ্য প্রতিনিধি।

দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং আমাদের শিক্ষার্থীদের দ্বীন ও দুনিয়ার কল্যাণের জন্য কবুলযোগ্য বান্দা হিসেবে গড়ে ওঠার তাওফিক দান করেন।
আমিন।

20/06/2026
10/06/2026

আলহামদুলিল্লাহ।

আত-তাহযীব ইসলামি একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ নাঈম সাহেব দা.বা.-এর সার্বিক দিকনির্দেশনা ও নিরলস প্রচেষ্টায় আমাদের শিক্ষার্থীদের মানোন্নয়নে আত-তাহযীবের সম্মানিত উস্তাদবৃন্দ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।

আজ সেই মেহনতেরই একটি সুন্দর ফলাফল আপনাদের সামনে উপস্থাপিত হলো। এই সফলতার পেছনে বিশেষভাবে যিনি আন্তরিক শ্রম ও দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন, তিনি হলেন কিন্ডারগার্টেন বিভাগের সিনিয়র সহকারী উস্তাদ Mohammad Khairul Islam

আল্লাহ তায়ালা সকলের মেহনতকে কবুল করুন এবং প্রতিষ্ঠানকে দ্বীনি ও আদর্শিক শিক্ষার ক্ষেত্রে আরও সমৃদ্ধি দান করুন। আমীন।

কুরবানী হোক রবের সন্তুষ্টির জন্য,,, আত-তাহযীবিয়ানদের ঈদ উদযাপন। সকলের কাছে দোয়ার আরজি।
28/05/2026

কুরবানী হোক রবের সন্তুষ্টির জন্য,,, আত-তাহযীবিয়ানদের ঈদ উদযাপন। সকলের কাছে দোয়ার আরজি।

Address

Bahatta Road, Netrakona
Netrokona

Alerts

Be the first to know and let us send you an email when আত-তাহযীব ইসলামি একাডেমি নেত্রকোণা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share