বাইতুস সুন্নাহ্ এর সংক্ষিপ্ত পরিচিতি:
পূর্ণ নাম ও ঠিকানা:
বাইতুস সুন্নাহ্ কারীমিয়া মহিলা মাদরাসা
বাঁশাটি বাজার,গড়াডোবা,কেন্দুয়া,নেত্রকোনা
অফিস ফোন নাম্বার:01919-64 19 47
প্রতিষ্ঠা :
ان الدين عند الله الإسلام
অর্থাৎ মহান আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন হলো ইসলাম। Islam is the complete code of life তথা ইসলাম আল্লাহ পদত্ত একমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইলমে দ্বীন যেমন পুরুষদের উপর ফরজ তেমনি নারীদের জন্যও ফরজ। মুসলিম নারীদের ঈমান-আক্বীদাসহ দ্বীনের ব্যাপারে পূর্ণ জ্ঞান রাখা আবশ্যক। অথচ বর্তমানে অনেক মুসলিম নারী দ্বীন সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান রাখে না, এমন কি হাজারও মা-বোন বেদ্বীন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন। তা ছাড়া বর্তমানে মানব রচিত পাশ্চাত্য শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের চরম উৎকর্ষ বস্তুতান্ত্রিত উন্নতি ঘটেছে। কিন্তু পারেনি মানব জাতীর নীতি-নৈতিকতা, চাল-চলনের চারিত্রিক ও আধ্যাত্মিক অবস্থা উন্নতি সাধন করতে। নারী জাতিকে ইলমে ওহী থেকে দূরে সরিয়ে বেপর্দা-বেহায়াপনা নগ্নতা, অশ্লিলতার চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। ফলে সমাজে আজ সুখের সন্ধান পাওয়া কঠিন হয়ে দাড়িয়েছে।
তবে খুশির বিষয় এই যে, মাতৃ জাতিকে সুশিক্ষা দান এবং তাদেরকে দ্বীনদার পর্দানিশীন, আদর্শ মা ও আদর্শ গৃহিণী রূপে গড়ে তোলার জন্য আমাদের দেশের নানা প্রান্তে গড়ে উঠেছে দ্বীনী মহিলা মাদরাসা। তারই ধারাবাহিকতায় মহান আল্লাহর অশেষ কৃপায় ১৪৩৯ হি./ ২০১৮ খ্রিস্টাব্দে নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার বাঁশাটি বাজারে একটি দ্বীনী মারকায “বাইতুস সুন্নাহ্ কারীমিয়া (মহিলা) মাদরাসা” নামে প্রতিষ্ঠিত হয়।
�লক্ষ্য-উদ্দেশ্য :
জ্ঞান পিপাসু মুসলিমা মেয়ে-সন্তানদেরকে সত্য ও ন্যায়ের পথে এগিয়ে চলার দৃঢ় প্রত্যয় নিয়ে সাহাবায়ে কিরাম, আয়েম্মায়ে মুজতাহিদীন ও সালফে সালেহীনের আমল ও গবেষণা প্রসূত জ্ঞানের আলোকে কুরআন ও হাদীসের খালেস শিক্ষা প্রদান ও আমলী প্রশিক্ষণ দিয়ে একটি আদর্শ, সু-শিক্ষিতা. ঈমানদার ও নিষ্ঠাবান মায়ের জাতি গড়ে তোলাই বাইতুস সুন্নাহ্ এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য।
�বৈশিষ্ট্য :
এটি একটি সম্পূর্ণ বেসরকারী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহর প্রতি পূর্ণ ভরসা রেখে মাদরাসার সাধারণ ও গুরাবা ফান্ড থেকে এর যাবতীয় খরচ নির্বাহের ব্যবস্থা করা হয়। এতদসত্ত্বেও গরীব মেধাবী ছাত্রীদের যথাসাধ্য থাকা-খাওয়া, চিকিৎসা ও কিতাবের ফ্রি ব্যবস্থা করা হয়।
বিশিষ্ট ওলামা-মাশায়েখের পরামর্শে পরিচালিত হয়। শরয়ী পর্দা ও সার্বক্ষণিক নিরাপত্তার বিশেষ ব্যবস্থা রয়েছে। ছাত্রীদের অধ্যয়নের জন্য বিভিন্ন ভাষায় ভাষা চর্চা ও ইসলামী পত্র পত্রিকা ও সাহিত্য চর্চার জন্য সমৃদ্ধ পাঠাগারের ব্যবস্থা রয়েছে। সুদক্ষ ও নিবেদিতপ্রাণ শিক্ষক-শিক্ষিকা দ্বারা পাঠদান করা হয়।
পোশাক-পরিচ্ছদ, চাল-চলনসহ সর্বক্ষেত্রে সুন্নাতে রাসূলের বাস্তব অনুশীলন করা হয়। দূর্বল ও অমনোযোগী ছাত্রীদের বিশেষভাবে মনোযোগী করে গড়ে তোলার সর্বাত্মক প্রচেষ্টা করা হয়। মনোরম ও সুন্দর পরিবেশে পাঠদান করা হয়। মানসম্পন্ন খাবার পরিবেশ করা হয়। শিক্ষিকা মহোদয়গণের সার্বক্ষণিক নেগরাণী করা হয়। হক্বানী ওলামাগণের তত্বাবধনে সপ্তাহিক ইসলাহী বয়ানের ব্যবস্থা রয়েছে। শরয়ী পর্দার সাথে বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড বেফাক হতে পরীক্ষায় অংশগ্রহণের সু-ব্যবস্থা রয়েছে। সহজ পদ্ধতিতে দৈনন্দিন আরবী ও ইংরেজি ভাষা শেখা ও কথোপকথনের বাস্তব অনুশীলন করানো হয়। দৈনিক আরবী, বাংলা ও ইংরেজি হাতের সুন্দর লেখার ধারাবাহিক অনুশীলন করানো হয়। বোর্ড পরীক্ষার্থীদের পরীক্ষায় ভাল ফলাফল এর জন্য পরীক্ষার আঙ্গিকে প্রস্তুতিমূলক প্রশিক্ষণ প্রদান করা হয়।
�শিক্ষা বিভাগ :
১.নূরানী ও নাজেরা বিভাগ : উক্ত বিভাগে সহী-শুদ্ধ করে কুরআন শরীফ তিলাওয়াত এবং ওযু, নাময-রোজা, জরুরী মাসায়েল, মাসনুন দু’আ শিক্ষাদানের পাশাপাশি স্কুল সিলেবাস অনুপাতে বাংলা, অংক ও ইংরেজি শেখানো হয়।
২. কিতাব বিভাগ : এ বিভাগে প্রাইমারি হতে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত দারুল উলুম দেওবন্দ মাদরাসার অনুকরণে বেফাকুল মাদারিসুল আরাবিয়া এর সিলেবাস অনুযায়ি আরবি (ব্যাকরণ ও সাহিত্য), উর্দূ, বাংলা, অংক, ইংরেজি, ইতিহাস, সমাজ, বিজ্ঞান, কুরআনে কারীমের অনুবাদ সহ প্রয়োজনীয় ইলম শেখানো হয়।
৩. বয়স্কদের কুরআন শিক্ষা বিভাগ : এ বিভাগে স্কুল কলেজ পড়ুয়া এবং বয়স্ক মহিলাদের সহি শুদ্ধভাবে কোরআন শিক্ষা দেওয়া হয়। এবং কুরআন এবং সুন্নাহ অনুযায়ী তাদেরকে তা'লীম-তারবিয়াত করানো হয়।
৪. বর্তমান মাদ্রাসার ছাত্রী সংখ্যা:
আলহামদুলিল্লাহ বর্তমান মাদ্রাসার সংখ্যা ১৫২ জন
ও শিক্ষক ও শিক্ষীকা ৯ জন।
প্রতিষ্ঠাতা মুহতামিম:
মাওলানা আলী আহমাদ
01712-87 56 40
01713-64 19 44
https://www.facebook.com/BaytusSunnah2018/