Department of CSE, Netrokona University

Department of CSE, Netrokona University

Share

এই পেজটি নেত্রকোণা বিশ্ববিদ্যালয় সিএসই ডিপার্টমেন্টের আনঅফিসিয়াল পেইজ।

Photos from Programming Club's post 21/12/2025

𝐈𝐂𝐏𝐂 𝐃𝐡𝐚𝐤𝐚 𝐑𝐞𝐠𝐢𝐨𝐧𝐚𝐥 𝟐𝟎𝟐𝟓 – 𝐁𝐔𝐁𝐓

We are proud to announce that teams from Netrokona University Programming Club (NEUPC) — Rebooters_NeU and Team_Chronicle — participated in the ICPC Dhaka Regional 2025, hosted at Bangladesh University of Business and Technology (BUBT).

Rebooters_NeU – 112th Place
🏆 Champion of Mymensingh Division
Md. Marsadul Islam
M. Abrar Mahee Mridul
Eyasir Ahamed

Team_Chronicle – 207th Place
Fiaze Ahamed
Naimul Islam Maruf
Najmul Huda

Heartfelt congratulations to Rebooters_NeU and Team_Chronicle for their dedication, resilience, and for proudly representing our university on the national ICPC stage! Your achievement inspires the entire NEUPC community to aim higher and work harder!

Photos from Department of CSE, Netrokona University's post 07/12/2025

A truly inspiring day at the Department of CSE, Netrokona University! We were honored to welcome Md. Rafsan Jani, Associate Professor of CSE at Jahangirnagar University, who delivered a powerful session on Competitive Programming. Huge learning and great motivation for all participants.

02/12/2025

Calling…..

Video collected

30/11/2025

নেত্রকোণা নতুন আসলে ঘুরার মতো জায়গা অনেক।
ফ্রেমে সিএসই বিভাগের মোস্ট জুনিয়র(CSE_6) ব্যাচের শিক্ষার্থীরা।

Photos from Computer Club, Netrokona University's post 25/11/2025
06/11/2025

যারা নতুন CSE লাইফ শুরু করছেন, তাদের জন্য কিছু কথা—

১. CGPA সবচেয়ে গুরুত্বপূর্ণ —
যে বলবে “CGPA doesn’t matter”, ওর কাছ থেকে দূরে থাকেন। ও হয় নিজের খারাপ রেজাল্ট ঢাকছে, না হয় বুঝেই না এখনো কত দরকারি। এখন হয়তো মনে হবে শুধু স্কিলই দরকার, কিন্তু রিয়েল লাইফে দেখবেন—ইন্টারভিউ shortlist হোক বা স্কলারশিপ, প্রথমেই CGPA দেখে। তাই এটাকে হালকা নেবেন না।

২. টেকনিক্যাল স্কিল মাস্টারি করুন —
CSE পড়ছেন, কিন্তু শুধু থিওরি জানলে হবে না। যেকোনো একটা জিনিসে প্রো হন—হোক সেটা web dev, app dev, AI/ML, data analysis, বা networking। একটা জিনিসে এমন লেভেলে যান যেন কেউ আপনার সামনে গুগল খুলেও দাঁড়াতে ভয় পায়। স্কিলই আপনার সবচেয়ে বড় ক্যাপিটাল।

৩. টিউশনি করে পেট চালান, ক্যারিয়ার না —
টিউশন করবেন, কিন্তু কন্ট্রোলের মধ্যে। টাকার নেশা শুরু হলে নিজের ফোকাস শেষ। আপনি যত টিউশনই করেন না কেন, এক সেমিস্টারে ০.৫ CGPA কমে গেলে সেই টাকা দিয়ে সেটার ক্ষতিপূরণ হবে না।

৪. কিছু শুরু করতে চাইলে এখনই শুরু করুন —
এই সময়টাই আপনার প্রাইম এনার্জি লেভেল। দুই রাত না ঘুমিয়েও কোড করতে পারবেন, প্রজেক্ট শেষ করতে পারবেন। তাই যেই আইডিয়াটা মাথায় আছে—ওয়েবসাইট, অ্যাপ, স্টার্টআপ—এখনই শুরু করুন। “পরের মাসে করব” মানেই “কখনও করব না”।

৫. তৃতীয় বর্ষে সিদ্ধান্ত নিন আপনি কোথায় যেতে চান —
তখনই ক্লিয়ার করে ফেলুন, আপনি রিসার্চে যাবেন, চাকরি করবেন না কি উদ্যোক্তা হবেন।
• বিদেশ যেতে চাইলে এখনই পেপার লেখা শুরু করুন। এখন জার্নাল ছাড়া স্কলারশিপ পাওয়া খুব কঠিন।
• চাকরির প্ল্যান থাকলে LinkedIn, GitHub সাজান, প্রজেক্ট করুন, ইন্টার্নশিপ ট্রাই করুন।
• উদ্যোক্তা হবেন? তাহলে স্কিল আর নেটওয়ার্ক বাড়ান, সিজিপিএ decent রাখুন।

৬. বুঝুন আপনি আসলে কী চান —
CSE তে ট্রেন্ড চলে—“Competitive programming কর, তবেই চাকরি পাবি”, “ML শিখ, ভবিষ্যৎ ওখানেই”—এই সব কথা শুনে বিভ্রান্ত হবেন না। সবাই সবকিছু পারবে না। যেটা আপনাকে সত্যিই টানে, সেটাতেই কাজ করুন। আমার এক স্যার বলতেন, “There’s no right or wrong decision — only how rightfully you carry it out.”

৭. বন্ধুত্ব করবেন, কিন্তু বুঝে করবেন —
সবাই খারাপ না, আবার সবাই ভালোও না। সবাইকে নিয়ে চলবেন, কিন্তু কারো গভীরে ঢোকার আগে ভাববেন। কিছু বন্ধুই এমন হবে, যারা আপনাকে জীবনে অনেক দূর পর্যন্ত সাপোর্ট দেবে। তাই খোলা মনের মানুষ হন, তবে নিজের সীমা জানুন।

৮. টিচারদের সাথে ভালো সম্পর্ক রাখুন —
শিক্ষকদের সাথে সম্পর্ক খারাপ করা মানে নিজের ভবিষ্যৎ ঝুঁকিতে ফেলা। সবার সাথে পলিটলি মিশুন, কারো সাথে বিরোধ লাগাবেন না। কখনও দরকারে একটু তেল দিলে ক্ষতি নেই—সবাই মানুষ, বুঝেশুনে চললে আপনি বরং অনেক সুবিধা পাবেন।

৯. প্রেম-ভালোবাসা প্রসঙ্গে…
দেখেন ভাই, প্রোগ্রামিং ল্যাব আর মিডটার্ম সামলে যদি ভালোবাসার সময় পান—congrats, আপনি already multithreading expert।
তবে যা ভালো মনে করেন, নিজ দায়িত্বে করুন। শুধু মনে রাখবেন—segmentation fault যেন না হয়!

Specially for Neu CSE 2023-2024 2024-2025 batch
Post Collected

Photos from Department of CSE, Netrokona University's post 29/10/2025

🎉 বিশেষ ঘোষণা! 🎉

নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটটি অবশেষে চালু হয়ে গেল!

ওয়েবসাইট লিংক: https://cse.neu.ac.bd

এবার থেকে সব তথ্য পাবেন এক ক্লিকেই! ওয়েবসাইটে ভিজিট করে সহজেই দেখে নিন:

✅ একাডেমিক সিলেবাস ও কোর্স কাঠামো
✅ সকল শিক্ষক-শিক্ষিকা ও স্টাফদের তথ্য
✅ সমস্ত আপডেটেড নোটিশ ও ঘোষণা
✅ বিভাগের ইভেন্ট ও কার্যক্রমের ক্যালেন্ডার
✅ শিক্ষার্থী ও ফ্যাকাল্টি মেম্বারদের গবেষণা পত্র
✅ বিভাগের বিভিন্ন প্রোগ্রামের ছবি
✅ ল্যাব ও গবেষণা সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য (উদাহরণস্বরূপ: উপস্থিত ল্যাব সেশন, প্রজেক্টস)
✅ ফলাফল, রি-টেক/ইমপ্রুভমেন্ট সেমিস্টার সময়সূচি এবং ডাউনলোডযোগ্য ফাইলস (উদাহরণ: ফাইনাল পরীক্ষা সময়সূচি)
✅ বিভাগের সকল ক্লাব এর তথ্য

এই অসাধারণ ওয়েবসাইটটি ডেভেলপ করেছেন
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের
প্রথম ব্যাচের শিক্ষার্থী,
Abir Hasan
তার এই অক্লান্ত পরিশ্রম ও dedication-এর জন্য আমরা তাকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাই

27/10/2025

NeU CSE family get together

Want your school to be the top-listed School/college in Netrokona?

Click here to claim your Sponsored Listing.

Location

Address

Netrokona
2400