কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Netrokona
  • কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়

কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় অনলাইন পাঠদান

20/04/2026

📢 নোটিশ
বিষয়: জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ সংক্রান্ত তথ্য প্রদান।
এতদ্বারা কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীদের অবগত করা যাচ্ছে যে, জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ এ যারা বৃত্তি পেয়েছে, তাদের প্রয়োজনীয় তথ্য বিদ্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
যারা এখনো তথ্য জমা দেয়নি, সে সকল শিক্ষার্থীদেরকে তাদের বৃত্তি সংক্রান্ত ফরম পূরণ করে বিদ্যালয়ের অফিসে দ্রুত জমা দিতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে তথ্য প্রদান না করলে তা গ্রহণযোগ্য হবে না।
বিষয়টি জরুরি হিসেবে বিবেচনা করার জন্য বলা হলো।
ধন্যবাদান্তে,
(প্রধান শিক্ষক)
কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়।

11/04/2026

২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ১৩ এপ্রিল সকাল সাড়ে দশটায়।
সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য আহবান করা হলো।

09/04/2026

🎉 গর্বের অর্জন 🎉
কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ৪৭তম জাতীয় বিজ্ঞান মেলায় “পায়ে হেঁটে বিদ্যুৎ উৎপাদন” শীর্ষক উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় গৌরবময় প্রথম স্থান অর্জন করেছে। 🏆
এই অর্জন আমাদের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা এবং শিক্ষকদের নিরলস পরিশ্রমের ফল। বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন। 👏
এভাবেই এগিয়ে যাক আমাদের প্রিয় প্রতিষ্ঠান—নতুন নতুন উদ্ভাবনে সমৃদ্ধ হোক ভবিষ্যৎ। ✨

আলহামদুলিল্লাহ!!! কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের মহান স্বাধীনতা দিবসের মার্চ পাস্ট এবং ডিসপ্লে প...
26/03/2026

আলহামদুলিল্লাহ!!!
কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় ২০২৬ সালের মহান স্বাধীনতা দিবসের মার্চ পাস্ট এবং ডিসপ্লে প্রতিযোগিতায় প্রথম হয়েছে।

25/03/2026

📢 নোটিশ
সম্মানিত শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আগামীকাল ২৬ মার্চ সকাল ৭ ঘটিকায় বিদ্যালয়ে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে স্কুল ড্রেস পরিধান করে উপস্থিত থাকার জন্য নির্দেশ দেওয়া হলো।
সময়: সকাল ৭টা
স্থান: বিদ্যালয় প্রাঙ্গণ
সকলের আন্তরিক সহযোগিতা কাম্য।
ধন্যবাদান্তে,
প্রধান শিক্ষক
কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়

13/03/2026

এতদ্বারা কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামীকাল বিকাল ৩:০০ ঘটিকায় (২৬মার্চ উপলক্ষে) বিদ্যালয়ে স্কাউট কার্যক্রম সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় স্কাউটের পুরাতন সদস্যবৃন্দ এবং যারা নতুনভাবে স্কাউটে যোগ দিতে আগ্রহী তাদের নির্ধারিত সময়ে উপস্থিত থাকার জন্য এবং সিনিয়র শিক্ষক জনাব মনিরুজ্জামান স্যারের সাথে যোগাযোগ করার জন্য বলা হলো।

02/03/2026

২০২৬ শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, আগামী ০৩.০৩.২০২৬ খ্রি. থেকে ০৫.০৩.২০২৬ খ্রি. পর্যন্ত বেলা ১১.৩০-০২.০০ টা পর্যন্ত সিলেবাস দেয়া হবে। উক্ত সময়ের মধ্যে বিদ্যালয় থেকে সিলেবাস গ্রহণ করার জন্য বলা হলো।
আদেশক্রমে
প্রধান শিক্ষক

26/02/2026

কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষায় ০৬ জন মেধা বৃত্তি এবং ০৭ জন সাধারন বৃত্তি লাভ করেছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কে বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানানো হলো।

নোটিশ :পবিত্র রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধ...
18/02/2026

নোটিশ :
পবিত্র রমজান, হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব, শবেকদর (১৭ মার্চ), জুমাতুলবিদা (২০ মার্চ), ঈদুল ফিতর (২১ মার্চ) এবং স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। ২৭ ও ২৮ মার্চ শুক্রবার ও শনিবার সাপ্তাহিক বন্ধ হওয়ায় আগামী ২৯/০৩/২০২৬ খ্রী: রোজ রবিবার বিদ্যালয় খুলবে। বন্ধের সময় নিজ নিজ সন্তানদের লেখাপড়ার প্রতি খেয়াল রাখার জন্য সম্মানিত অভিভাবকদের বিনীতভাবে অনুরোধ করা হল।
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়, কেন্দুয়া, নেত্রকোণা।

যে সকল শিক্ষার্থীর পিতা/মাতা জীবিত থাকা সত্ত্বেও অন্যান্য ব্যক্তিদের অভিভাবক হিসেবে নির্বাচন করেছে সে সকল শিক্ষার্থীদের ...
17/02/2026

যে সকল শিক্ষার্থীর পিতা/মাতা জীবিত থাকা সত্ত্বেও অন্যান্য ব্যক্তিদের অভিভাবক হিসেবে নির্বাচন করেছে সে সকল শিক্ষার্থীদের নিজ নামে স্কুল ব্যাংকিং হিসাব নম্বর খুলে তা স্কুলে দিয়ে আসতে হবে। স্টুডেন্ট ব্যাংক অ্যাকাউন্ট নম্বর না দিলে আর টাকা পাবে না এবং তার দায় দায়িত্ব শিক্ষা প্রতিষ্ঠান প্রধান বহন করবে না।

29/01/2026

কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণের জন্য মানবিক শাখার যেসকল শিক্ষার্থী ফর্ম পূরণ করেছে, তাদের জন্য আগামী ০৮ ফেব্রুয়ারী বিদ্যালয়ের তত্ত্বাবধানে গণিতের একটি মডেল টেস্ট নেয়া হবে। মানবিক শাখার সকল শিক্ষার্থী উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে বিধায় তাদের কে ৫ ফেব্রুয়ারীর মধ্যে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য বলা হলো।

20/01/2026

২০২৬ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের মধ্যে কেউ যদি বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক থাকে, তবে অনতিবিলম্বে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য বলা হলো।
২১ তারিখ দুপুর একটার মধ্যে যোগাযোগ করতে হবে।
যোগাযোগ নম্বর: ০১৭১৭-৫৫৫০৫১

Address

Netrokona
2480

Alerts

Be the first to know and let us send you an email when কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category