Mohangonj Online School

Mohangonj Online School Online Class education

24/10/2024

পুনরায় সময় বৃদ্ধি 👍

দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততা চর্চার লক্ষ্যে ' রচনা,বিতর্ক প্রতিযোগিতা,মতবিনিময় সভা ও পুরস্কা...
16/05/2024

দুর্নীতি প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টি ও শিক্ষার্থীদের সততা চর্চার লক্ষ্যে ' রচনা,বিতর্ক প্রতিযোগিতা,
মতবিনিময় সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৪'-- অনুষ্ঠিত হয় মোহনগঞ্জ উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে উপজেলা কাম মাল্টিপারপাস হলরুমে আজ ১৬/০৫/২০২৪ খ্রিঃবেলা সকাল ১০ টায়।

এতে প্রধান অতিথি ছিলেন জনাব রেজওয়ানা কবির,উপজেলা নির্বাহী অফিসার,বিশেষ অতিথি ছিলেন জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন-মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনাব মোঃ ইসতেহাব আহম্মেদ,সহকারী পরিচালক,দুদক,সমন্বিত জেলা কার্যালয়,ময়মনসিংহ।সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি- বাবু বিমল চন্দ্র পাল।সঞ্চালনায় ছিলেন কাজী রফিকুর রহমান সাধারন সম্পাদক মোহনগঞ্জ দুর্নীতি প্রতিরোধ কমিটি।মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার বিশেষ কাজ থাকায় তিনি প্রথমেই বক্তব্য দিয়ে চলে যান।চূড়ান্ত বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,রানার্স আপ - মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়।শ্রেষ্ঠ বক্তা হয় মোহনগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পক্ষের ২য় বক্তা আনজুম রহমান বুশরা।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মোহনগঞ্জ পাবলিক হাইস্কুলের শিক্ষক বিকাশ দাস,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শ্যামল মোল্লা,কমিটি সদস্য ও খুরশিমুল উচ্চ বিদ্যালয়ের সহ- প্রধান শিক্ষক পাপিয়া আক্তার খাতুন,কমিটির সহসভাপতি তাহমিনা ছাত্তার,বিশেষ অতিথি জনাব ইসতেহাব আহম্মেদ সহকারি পরিচালক দুদক,নেত্রকোণা সমন্বিত কার্যালয়,ময়মনসিংহ। অতঃপর সভাপতির বক্তব্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি টানেন বাবু বিমল চন্দ্র পাল।

শুরু হয় পুরস্কার বিতরণ।সকল অংশগ্রহণকারীর পুরস্কার গ্রহনের পর সহকারি পরিচালক দুদক ছয়টি স্কুলে সততা স্টোরের জন্য বরাদ্দকৃত টাকার খাম ধরিয়ে দেন।যত্নের সাথে শিক্ষার্থীদের সততার পাঠ দেয়ার পাশাপাশি এর চর্চাটি অব্যাহত রাখার জন্য তিনি সকল প্রধান শিক্ষককে আহ্বান জানান।অতঃপর আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়িত করেন কমিটির সম্পাদক।মধ্যাহ্ন ভোজের পর বিজ্ঞ বিচারক মন্ডলীকে সম্মানিত করা হয়।
অব্যাহত থাক দুর্নীতি প্রতিরোধ কমিটির কার্যক্রম।

Address

Netrokona
2446

Telephone

+8801717537251

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohangonj Online School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category