Satpai Borshikora High School

Satpai Borshikora High School Welcome to our Satpai Borshikora Online School. It is located at Satpai in Netrakona district.

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা! স্বাধীনতার এই মহান দিনে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই সশ...
26/03/2026

২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা! স্বাধীনতার এই মহান দিনে সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম।

Ramjan mane roja rakho amol koro masjide jao namaz poro.
18/03/2026

Ramjan mane roja rakho amol koro masjide jao namaz poro.

সাতপাই বর্শীকুড়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১ ফ...
19/02/2026

সাতপাই বর্শীকুড়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২১ ফেব্রুয়ারি ২০২৬ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

উক্ত কর্মসূচিতে বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের ভোর ৬:০০ ঘটিকায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। ...
18/02/2026

শিক্ষক-শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে রমজান মাসে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী ১৯ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। ২৬ মার্চ বৃহস্পতিবার হওয়ায় শিক্ষক-কর্মচারীরা ২৮ মার্চ পর্যন্ত ছুটি ভোগ করতে পারবেন।

সাতপাই বর্শীকুড়া উচ্চ বিদ্যালয়ে ৭ম গণবিজ্ঞপ্তি (বিশেষ) এর মাধ্যমে সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) পদে যোগদান করেছেন হুসনা আক...
17/02/2026

সাতপাই বর্শীকুড়া উচ্চ বিদ্যালয়ে ৭ম গণবিজ্ঞপ্তি (বিশেষ) এর মাধ্যমে সহকারী শিক্ষক (কৃষি শিক্ষা) পদে যোগদান করেছেন হুসনা আক্তার ম্যাডাম।

যোগদানের পর তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি আনোয়ারা সাজ্জাদ ম্যাডাম।

নবাগত এই শিক্ষককে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। তাঁর হাত ধরে কৃষি শিক্ষা আরও সমৃদ্ধ হবে—এটাই আমাদের প্রত্যাশা।

07/11/2025

📚লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LAISE)
নবীন শিক্ষকদের জন্য যুগোপযোগী এক বেসিক ট্রেনিং 💚🍀

🖋️🖋️ যে শর্তে প্রশিক্ষণ পাবেন:
✅NTRCA কর্তৃক নিয়োগপ্রাপ্ত ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
✅ বয়স ৪০ বছরের নিচে হতে হবে।
✅ সব বিষয়ের শিক্ষক অংশ নিতে পারবেন (বাংলা ও গণিতকে অগ্রাধিকার)।
✅মোট ২৭,১৮০ জন শিক্ষক এই ট্রেনিং পাবেন।
✅প্রকল্প চলবে ২০২৮ সাল পর্যন্ত।

৪০+ বয়সী শিক্ষকরা বিষয়ভিত্তিক ৪২ দিনের ট্রেনিং ও প্রতিষ্ঠান প্রধানগণ ২১ দিনের লিডারশিপ ট্রেনিং পাবেন।

🇧🇩লক্ষ্য — আধুনিক, দক্ষ ও গুণগত শিক্ষা নিশ্চিত করা।

23/10/2025

বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত শনিবারে শ্রেণি কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রম চলবে ২৫ অক্টোবর এবং ১, ৮ ও ১৫ নভেম্বর পর্যন্ত।

21/10/2025

সাতপাই বর্শীকুড়া উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী,শিক্ষক ও কর্মচারীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামীকাল ২২/১০/২০২৫ ইং তারিখ রোজ বুধবার হইতে সকল শ্রেণি কার্যক্রম শুরু হইবে। যথা সময়ে সকলকে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হইল।
প্রধান শিক্ষক

📢 তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছেআজও সাতপাই বর্শীকুড়া উচ্চ বিদ্যালয়ে তৃতীয় দিনের মতো এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি পালন ...
15/10/2025

📢 তৃতীয় দিনের মতো কর্মবিরতি চলছে

আজও সাতপাই বর্শীকুড়া উচ্চ বিদ্যালয়ে তৃতীয় দিনের মতো এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি পালন করা হচ্ছে।
আমাদের যৌক্তিক দাবি ৩টি যথা —
(১) বাড়ি ভাড়া - ২০%
(২) চিকিৎসা ভাতা - ১৫০০/ টাকা
(৩) কর্মচারীদের উৎসব ভাতা - ৭৫%

✊ আন্দোলন চলবে ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত।

🌍 বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন 🌍শিক্ষার আলো ছড়িয়ে দিতে যাঁরা সারাজীবন নিবেদিত, সেই সকল শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সম্মান ...
05/10/2025

🌍 বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ উদযাপন 🌍

শিক্ষার আলো ছড়িয়ে দিতে যাঁরা সারাজীবন নিবেদিত, সেই সকল শ্রদ্ধেয় শিক্ষকদের প্রতি সম্মান জানাতে
সাতপাই বর্শীকুড়া উচ্চ বিদ্যালয় পরিবার আয়োজন করেছে:-
“বিশ্ব শিক্ষক দিবস-২০২৫” উদযাপন অনুষ্ঠান।

📖 প্রতিপাদ্য:
✨ “শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের দিয়ে।” ✨

এই বিশেষ দিনটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি এবং শিক্ষকদের ভূমিকা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

📅 তারিখ: ৫ অক্টোবর ২০২৫ (রবিবার)
📍 স্থান: পাবলিক হল, নেত্রকোণা সদর, নেত্রকোণা।

Address

Netrokona

Opening Hours

Monday 09:00 - 16:10
Tuesday 09:00 - 16:10
Wednesday 09:00 - 16:10
Thursday 09:00 - 16:10
Sunday 09:00 - 16:10

Telephone

+8801718592643

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satpai Borshikora High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category