School of Scholars-SOS, Netrakona

School of Scholars-SOS, Netrakona SOS, School of Scholars, is an eduactional institution established in Netrakona to provide the best

নেত্রকোনায় 'বি' ইউনিটের সফলতার পর 'ডি' ইউনিটেও সফলতার শীর্ষে আমরাই।অভিনন্দন।মোঃ তামজীদ আহমেদ'ঘ' ইউনিট (৪৭১ তম- বিজ্ঞান)ঢ...
08/07/2022

নেত্রকোনায় 'বি' ইউনিটের সফলতার পর 'ডি' ইউনিটেও সফলতার শীর্ষে আমরাই।
অভিনন্দন।
মোঃ তামজীদ আহমেদ
'ঘ' ইউনিট (৪৭১ তম- বিজ্ঞান)
ঢাকা বিশ্ববিদ্যালয়।
SOS family feels proud of your brilliant result.
(কোচিং এর প্রথম সাপ্তাহিক পরীক্ষায় প্রথম হওয়ার পরেই এখানে যুক্ত করা সর্বশেষ ছবিটি আমাদের পেজ থেকে পোস্ট করা হয়েছিল)

নেত্রকোনায় 'বি' ইউনিটের সফলতার পর 'ডি' ইউনিটেও সফলতার শীর্ষে আমরাই।অভিনন্দন।মোঃ তামজীদ আহমেদ'ঘ' ইউনিট (৪৭১ তম- বিজ্ঞান)ঢ...
07/07/2022

নেত্রকোনায় 'বি' ইউনিটের সফলতার পর 'ডি' ইউনিটেও সফলতার শীর্ষে আমরাই।

অভিনন্দন।
মোঃ তামজীদ আহমেদ
'ঘ' ইউনিট (৪৭১ তম- বিজ্ঞান)
ঢাকা বিশ্ববিদ্যালয়।

SOS family feels proud of your brilliant result.

(কোচিং এর প্রথম সাপ্তাহিক পরীক্ষায় প্রথম হওয়ার পরেই এখানে যুক্ত করা সর্বশেষ ছবিটি আমাদের পেজ থেকে পোস্ট করা হয়েছিল)

অভিনন্দন!!মুক্তাদির দস্তগীরঢাবি- খ ইউনিট (১০৫ তম)Our SOS family feels proud of you.
27/06/2022

অভিনন্দন!!
মুক্তাদির দস্তগীর

ঢাবি- খ ইউনিট (১০৫ তম)

Our SOS family feels proud of you.

17/06/2022

সিলেটে বন্যার কারণে সারা দেশে ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এসএসসি পরীক্ষা স্থগিত।

#প্রথম_আলো

14/06/2022

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক আবেদনের ফলাফল প্রকাশিত হচ্ছে আজ মঙ্গলবার।

03/06/2022

** রাশিয়া ইউক্রেনে হামলা করে- ২৪ ফেব্রুয়ারি ২০২২

03/06/2022

** জাতীয় চা দিবস- ৪ জুন
** বিশ্ব পরিবেশ দিবস- ৫ জুন
** পদ্মা সেতুর উদ্বোধন করা হবে- ২৫ জুন।

31/05/2022

শেষ সময়ে সাধারণ জ্ঞানের যে বিষয়গুলো একবার দেখে নিতে পারো।

#দ্রষ্টব্যঃ প্রকৃতপক্ষে সাধারণ জ্ঞানের কোন সাজেশন হয় না। তবুও বিগত বছরের প্রশ্ন অনুযায়ী গুরুত্বপূর্ণ বিষয়াবলির একটি তালিকা দেওয়া হলো শুধু।

#বাংলাদেশঃ

১. পাকিস্তান আমল (ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, ৬ দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, গণ-অভ্যুত্থান, ৭০ এর জাতীয় নির্বাচন)
২. মুক্তিযুদ্ধ (মুজিবনগর সরকার, সেক্টর, মুক্তিযুদ্ধের সম্মানসূচক বিভিন্ন খেতাব সমূহ)
৩. সংবিধান
৪. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
৫. নোবেল বিজয়ি বাঙালি
৬. বাঙালি চিত্রশিল্পী
৭. নদ-নদী, পর্বত, দ্বীপ
৮. বর্তমান-পুরাতন নাম
৯. ভৌগোলিক উপনাম
১০. স্থাপত্য ও ভাস্কর্য ও জাদুঘর
১১. খনিজ সম্পদ ও শক্তি সম্পদ ও কৃষি সম্পদ
১২. ঢাকা বিশ্ববিদ্যালয়
১৩. ক্রিকেট
১৪. সংবাদপত্র ও সংবাদ সংস্থা
১৫. ইতিহাস ও ইসলামের ইতিহাস
১৬. আইন বিভাগ ও শাসন বিভাগ (স্থানীয় সরকার ব্যবস্থা)
১৭. জাতীয় দিবস ও বর্ষ

#আন্তর্জাতিকঃ
১. প্রাচীন সভ্যতাসমূহ
২. বিভিন্ন দেশের মধ্যে সীমারেখা
৩. সাগর-মহাসাগর
৪. প্রধান সমুদ্র বন্দর
৫. প্রণালী ও খাল
৬. স্থলবেষ্টিত রাষ্ট্রসমূহ
৭. গুরুত্বপূর্ণ ভাষা
৮. সংবাদপত্র ও সংবাদ সংস্থা
৯. অলিম্পিক গেমস
১০. গুরুত্বপূর্ণ মুদ্রা
১১. বিখ্যাত দার্শনিক
১২. বিখ্যাত চিত্রশিল্পী
১৩. সাহিত্য
১৪. জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা
১৫. স্নায়ুযুদ্ধের পর্যায়গুলো
১৬. পুরাতন ও নতুন নাম
১৭. ভৌগোলিক উপনাম
১৮. বিভিন্ন সম্পদ
১৯. আন্তর্জাতিক দিবস ও বর্ষ
২০. গুরুত্বপূর্ণ নগরী
২১. বিতর্কিত ভূমি, দ্বীপ
২২. গোয়েন্দা সংস্থা, বিদ্রোহী/গেরিলা

© এস. এম মহসীন
শিক্ষার্থী,
ইতিহাস বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

শিক্ষক,
এস ও এস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং।

30/05/2022

(B/D Unit)

(MCQ)



Topics & Probable Number of Question:

1. IDENTIFICATION - 1
2. Noun - 1
3. Pronoun - 1
4. Adjective (Degree) /Adverb - 1
5. Subject - Verb Agreement / Tense / Right Form of Verb - 2/3
6. Voice - 1
7. Narration - 1
8. Preposition - 1
9. Spelling - 1
10. Idioms / Group Verbs - 1
11. Translation & Proverbs - 1
12. Synonyms & Antonyms - 1/2

13. Literary Devices & Poems - 2 (Only B unit)

*** 'বি' ইউনিটের ভোকাবুলারি পার্ট (Spelling, Appropriate Preposition, Idioms, Group Verbs, Synonyms & Antonyms) এর জন্য এইচ.এস.সি ইংরেজি টেক্সটবুক পড়ার জন্য বলা হচ্ছে।।

*** তবে 'ডি' ইউনিটে টেক্সটবুক ভিত্তিক প্রশ্ন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।



১. Paragraph (ইংরেজি টেক্সট বুক ভিত্তিক+ সাম্প্রতিক ঘটনা প্রবাহ)
২. Translation (ইংরেজি থেকে বাংলা+ বাংলা থেকে ইংরেজি)
৩. Fill in the Gaps (With Clues + Without Clues)
৪. Sentence Making

❤️❤️❤️শুভকামনা ❤️❤️❤️

Suggested by:
Nayeem Ahmed
Dept. of Economics
University of Dhaka

30/05/2022

ঢাবি ''বি'/ 'ডি' ইউনিটের প্রিপারেশনে শেষ সময়ে যা পড়তে হবেঃ

বাংলা ১ম পত্র অংশঃ
১. সংক্ষিপ্ত সিলেবাসের সকল কবিতা (শব্দার্থ, কবিতার লাইনের ব্যাখ্যা, কবিতার উৎস,ছন্দ, প্রিভিয়াস প্রশ্ন সমাধান)
২. সংক্ষিপ্ত সিলেবাসের সকল গল্প (শব্দার্থ, গল্পের উৎস, প্রিভিয়াস প্রশ্ন সমাধান)

বাংলা ব্যাকরণ অংশঃ
১. শব্দের উচ্চারণ
২. বানান শুদ্ধিকরণ
৩. ভাষার শুদ্ধ প্রয়োগ, অপপ্রয়োগ
৪. শব্দ গঠন (সন্ধি,সমাস,উপসর্গ)
৫. শব্দের শ্রেণিবিভাগ (উৎস,গঠন,অর্থানুসারে)
৬. পদ প্রকরণ (বিশেষ্য,বিশেষণ,সর্বনাম,অব্যয়, ক্রিয়াপদ)
৭. ধ্বনি প্রকরণ, ণত্ব–ষত্ব বিধান, যুক্ত বর্ণ
৮.ধ্বনির পরিবর্তন
৯. বচন, সংখ্যাবাচক শব্দ, পুরুষ ও স্ত্রী বাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক, দ্বিরুক্ত শব্দ
১০.যতি চিহ্ন
১১. বাচ্য,বাংলা অনুজ্ঞা, কাল
১২. বাক্য প্রকরণ

মুখস্ত বিষয়াবলিঃ (এই অংশের জন্য এখন কেবল বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসা প্রিভিয়াস প্রশ্নসমূহ দেখলেই যথেষ্ট)

শব্দার্থ, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এককথায় প্রকাশ, বাগধারা, পারিভাষিক শব্দ, প্রবাদ – প্রবচন

লিখিত অংশঃ
১.পদ্য ও গদ্যের লাইন ব্যাখ্যা ।
২. বাক্যশুদ্ধি।
৩. অনুচ্ছেদ থেকে প্রশ্নের উত্তর লিখন।
৪. ইংরেজি থেকে বাংলায় অনুবাদ।

♥♥♥ শুভ কামনা ♥♥♥

© মোঃ আবু তাহের
শিক্ষার্থী,
অর্থনীতি বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।
শিক্ষক,
এস ও এস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিট ভর্তি পরীক্ষার সময় আছে আর মাত্র ২০ দিন।এই সময়ে একজন ভর্তিযোদ্ধা হিসেবে যেসব কাজ করতে হবে ...
14/05/2022

ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' ইউনিট ভর্তি পরীক্ষার সময় আছে আর মাত্র ২০ দিন।

এই সময়ে একজন ভর্তিযোদ্ধা হিসেবে যেসব কাজ করতে হবে তোমায়ঃ

১. কোন বিষয়েরই এমন কোন টপিক হাতে নেওয়া যাবে না যা এর আগে তুমি কখনোই পড়ো নাই।

২. প্রতিটা বিষয়ের যেসমস্ত আলোচনা তুমি পড়ে রেখেছো তার মধ্যে কোন সমস্যা থাকলে তা যেকোন ভাবে সমাধান করে নিতে হবে৷ যা পড়েছো তার মাঝে কোন কনফিউশন রাখা যাবে না।

৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'খ' + 'ঘ' ইউনিটের প্রশ্নব্যাংক সমাধান করে ফেলতে পারো। এর মাঝে অন্তত ৮০ ভাগ প্রশ্নের উত্তরই তোমার জানার কথা। বাকি ২০ ভাগ প্রশ্ন দেখে নিতে হবে।

প্রতিটা প্রশ্নের ব্যাখা দেওয়া আছে অবশ্যই এমন কোন প্রশ্ন ব্যাংক অনুসরণ করতে হবে। ব্যাখ্যার মধ্যে উল্লেখ করা তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ।

প্রশ্ন ব্যাংক দেখার ক্ষেত্রে তোমাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে।
যেমন- বাংলা ও ইংরেজি বিষয়ে পুরাতন সিলেবাসের থেকে দেওয়া প্রশ্নগুলো স্কিপ করতে হবে।

ইলেকটিভ ইংলিশ এর প্রশ্ন তোমার জন্য না। তুমি যদি ইংলিশ মিডিয়ামে পড়ে এসে থাকো তাহলেই কেবল ইলেকটিভ ইংলিশ এর প্রশ্ন তুমি পড়বে।

সাধারণ জ্ঞান প্রশ্ন পড়ার ক্ষেত্রে তখনকার সময়ের সাম্প্রতিক হিসেবে আসা প্রশ্নগুলো স্কিপ করতে হবে৷ তবে যে প্যাটার্নে প্রশ্ন এসেছে ঐ প্যাটার্নের বর্তমান সময়ের সাম্প্রতিক তথ্য জেনে নিতে হবে।

ধরো, প্রশ্ন ব্যাংকে ২০১৮ সালের পরীক্ষায় প্রশ্ন এসেছে, "২০১৮ সালে বাংলাদেশের গড় মাথাপিছু আয় কত?" তোমাকে এই তথ্যটা জেনে নিতে হবে ২০২১/২০২২ সালের আপডেট অনুযায়ী।

৩. ঢাকা বিশ্ববিদ্যালয়ে গল্পের লেখক বা কবিতার কবি সম্পর্কে তেমন কোন প্রশ্ন থাকে না। তাই আমার ব্যক্তিগত মতামত এই বিষয়গুলো স্কিপ করা বরং ভালো।

৪. ইংরেজি প্রথম পত্র বই এ প্রতিটি লেসনের শেষে কিছু টাস্ক থাকে। যেমন- Sentence Making, Parts of Speech Transformation, Fill in the Gaps, Paragraph Writing.....

এই ধরনের বিষয়গুলো একটা গাইড ফলো করে অবশ্যই দেখে যেতে হবে।

৫. বাংলা প্রতিটা গল্প কবিতার শব্দার্থ একবার দেখে ফেলা ভালো।

৬. সাম্প্রতিকের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পারো। এ ছাড়াও বাজারে সাম্প্রতিকের জন্য যে সমস্ত ছোট ছোট বই পাওয়া যায় এইগুলোও দেখতে পারো। তবে জুনের ১ তারিখ কারেন্ট অ্যাফেয়ার্স বের হবে তা অবশ্যই ফেখতে হবে।

৭. কোন একটা কোচিং সেন্টারে মডেল টেস্টের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো (যদি সুযোগ থাকে)। তবে এজন্য খুব বেশি সময় বাহিরে নষ্ট করা যাবে না। অনেকেই আবার অনলাইনে মডেল টেস্ট দিয়ে থাকেন। তবে আমি ব্যক্তিগতভাবে এই সময়ে এসে অন্তত অনলাইনে সময় দেওয়াটা সমর্থন করি না।

৮. বাজারে অসংখ্য ভালো মানের মডেল টেস্ট এর বই পাওয়া যায়। এইগুলো সলভ করা ইফেক্টিভ হয় অনেক। তোমার প্রস্তুতি ভালো থাকলে এই রকম একটা বই সলভ করতে খুব বেশি সময় লাগার কথা না। এই রকম মডেল টেস্টের ৪/৫ টা বই সলভ করা খুবই ফলপ্রসু হয় বলে আমি মনে করি।

৯. সাধারণ জ্ঞানের জন্য বেশি বেশি এমসিকিউ প্রশ্ন দেখা ভালো। এতে করে মনে রাখতে সুবিধে হয়।

১০. লিখিত নিয়ে এত বেশি চিন্তা করার প্রয়োজন নেই। কোন একটা ভালো বই থেকে প্রশ্নের ধরণগুলা দেখা যায়। আর হাতে পর্যাপ্ত সময় পাওয়া গেলে এইগুলো প্র‍্যাকটিস করতে হবে অন্যথায় প্রয়োজন নেই। বেসিক ভালো না থাকলে লিখিত তে এইভাবে ভালো করা সম্ভব নয়। (দুঃখিত)

১১. বাংলার মুখস্তের বিষয়গুলো (সমার্থক শব্দ, বাগধারা, পারিভাষিক শব্দ, এক-কথায় প্রকাশ প্রভৃতি) এমন একটা বই থেকে দেখবে যেখানে প্রচুর এমসিকিউ দেখা আছে। বিভিন্ন পরীক্ষায় আসা সমস্ত প্রশ্ন দেওয়া আছে। (শুধু এমসিকিউ পড়াই যথেষ্ট)

১২. ঠিক সময়ে এডমিট কার্ড বের করে নিতে হবে। (একাধিক কপি সংগ্রহে রাখা নিরাপদ এবং সফট কপি নিজের ফোনে ডাউনলোড করে রাখবে)

১৩. পরীক্ষার ১-২ দিন আগে নিজের সীট কোথায় তা ক্লিয়ার হয়ে যেতে হবে।

১৪. পরীক্ষার দিন ভর্তি পরীক্ষার এডমিট কার্ডের পাশাপাশি এইচ.এস.সি পরীক্ষার রেজিষ্ট্রেশন কার্ডের মেইন কপি অবশ্যই সাথে রাখতে হবে।

১৫. প্রশ্ন দাগানোর সময় ভালো ভাবে প্রশ্নের নাম্বার এবং ওএমআর এর প্রশ্ন নাম্বার মিলিয়ে নিতে হবে।

১৬. প্রশ্ন ভালো করে পড়তে হবে। 'হয়' লিখেছে নাকি 'নয়' লিখেছে তার মাঝে ভুল করা যাবে না।

কিছু জানার থাকলে কমেন্টে বলতে পারো।

দ্রষ্টব্যঃ আমার মতামতের সাথে সকলকেই একমত হতে হবে এমন কোন কথা নেই।

নাঈম আহমেদ
অর্থনীতি বিভাগ,
ঢাকা বিশ্ববিদ্যালয়।

Address

Netrokona

Telephone

+8801721375828

Website

Alerts

Be the first to know and let us send you an email when School of Scholars-SOS, Netrakona posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category