তাশদীদ একাডেমি -Tasdid Academy

তাশদীদ একাডেমি -Tasdid Academy

Share

সহজ পদ্ধতীতে ইলমে দ্বীন শিখার ক্যাম্পাস

14/08/2024

যে বৈষম্যের কথা কেউ বলে না:
কোটা-কেন্দ্রিক বৈষম্যের অবসান হলেও আমাদের সমাজে আরো অনেক বৈষম্য বিরাজমান আছে। নতুন বাংলাদেশে সেসব বৈষম্যেরও অবসান হোক, এই কামনা সবার।
দুঃখের বিষয় হলো, কিছু বৈষম্য নিয়ে সমাজে আলাপ-আলোচনা থাকলেও একটি বৈষম্য নিয়ে কেউ কথা বলে না। সেটি হলো, দাড়ি-টুপি-হিজাব এবং এর ধারক-বাহকদের প্রতি বৈষম্য। এদেশের মাদরাসা শিক্ষার্থী ও আলেমগণের সাথে যুগ যুগ ধরে নানা রকম বৈষম্যমূলক আচরণ চলে আসছে।
আমাদের নবীজী সা. যে কয়টি গুরুদায়িত্ব নিয়ে পৃথিবীতে এসেছিলেন, তার মধ্যে অন্যতম ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই।
বিদায় হজের ভাষণে তিনি বলেছিলেন, আরবের ওপর অনারবের এবং অনারবের ওপর আরবের কোনো শ্রেষ্ঠত্ব নেই। শ্রেষ্ঠত্ব ও সম্মান নির্ধারিত হবে ব্যক্তির তাকওয়া ও আল্লাহভীরুতা-ভিত্তিক সততার মাধ্যমে।
অথচ নবীজীর এই শিক্ষার প্রচারক ও ধারক-বাহকদের সাথেই বৈষম্য করা হয় সব থেকে বেশি।
☑️আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের জাতীয় পুরস্কার দেওয়ার রেওয়াজ থাকলেও আলেম সমাজ ও ইমাম খতীবদের জন্য সে রকম কোনো ব্যবস্থা নেই।
☑️অন্যদের ছোটখাটো অবদানও অনেক ফলাও করে প্রচার হয়। অথচ আলম-সমাজ ও ধার্মিকদের বড় বড় অবদানগুলোকেও অবজ্ঞার চোখে দেখা হয়।
☑️শুধু মাদরাসা ব্যাকগ্রাউন্ডের হওয়ার কারণে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি, চাকরি বা পদোন্নতি বঞ্চিত হওয়া এখন নিয়মে পরিণত হয়েছে।
☑️এদেশে কোনো গানের কনসার্ট হলে মিডিয়াগুলো ফলাও করে তার নিউজ প্রচার করে। অথচ কনসার্টের চেয়ে কয়েকগুণ বেশি লোকের উপস্থিতির মাহফিলগুলো মিডিয়ার মনোযোগ থেকে বঞ্চিত থাকে।
☑️বাজেটের সময় সব শ্রেণি-পেশার মানুষ, এমনকি রিকশাওয়ালাদের কাছ থেকেও বাজেট ভাবনা জানতে চাওয়া হয়। অথচ আজ পর্যন্ত কোনো আলেমের কাছ থেকে বাজেট বিষয়ে মতামত জানতে চাওয়া হয়েছে বলে আমার জানা নেই।
☑️রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজে এমন অনেক ব্যক্তিবর্গের অংশগ্রহণ দেখা যায়, যারা এদেশের এক শতাংশ মানুষেরও হয়তো প্রতিনিধিত্ব করে না। অথচ সেসব বিষয়ে প্রচুর জনসম্পৃক্ত ও বিজ্ঞ আলেমদের অংশগ্রহণ সাধারণত দেখা যায় না।
☑️সকল যোগত্য থাকার পরও একজন টুপি পরিহিত বা শ্মশ্রুশোভিত যুবক যদি সংবাদ পাঠক হতে চায়, তাকে কি সংবাদ পাঠ করতে দেওয়া হবে? এটা কি ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ নয়? এটা কি ধার্মিকদের প্রতি বৈষম্য নয়?
☑️এদেশের শিক্ষা প্রতিষ্ঠান থেকে কর্মস্থল, সবখানে দাড়ি-টুপি ও হিজাব পরিহিতরা বৈষম্যের শিকার হন।
☑️বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সত্ত্বেও মাদরাসা পড়ুয়াদের ভালো সাবজেক্ট দেয়া হয় না।
☑️গ্যাজেট হওয়া সত্ত্বেও মাদরাসা পড়ুয়াদের কোথাও ভালো চাকরি হয় না। এমনকি তাদের সার্টিফিকেট দেখলেই নাক সিঁটকানো হয়।
নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। নতুন দিনের এই সন্ধিক্ষণে আমরা চাই, অন্যান্যদের পাশাপাশি ইসলাম ও ইসলামপন্থীদের সাথে চলা সব ধরনের বিমাতা সুলভ আচরণ ও বৈষম্যের অবসান ঘটুক। নতুবা বিশাল জনগোষ্ঠী এভাবে জুলুম ও বৈষম্যের শিকার হতে থাকলে জমানো ক্ষোভ এক সময় বিস্ফোরণের রূপ ধারণ করবে
©. Ahmadullah

Photos from তাশদীদ একাডেমি -Tasdid Academy's post 09/06/2024

জামিয়া রওজাতুন নিসা বোরহানিয়া
প্রাতিষ্ঠানিক পরিকল্পনা অনুযায়ী আগামীকাল থেকে শুরু হবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম মাসিক পরিক্ষা। সবার এই প্রথম পরিক্ষা হোক সুন্দর।

17/04/2024

#জামিয়া_রওজাতুন_নিসা_বোরহানিয়া_নেত্রকোনা
ইসলাম ও আধুনিক শিক্ষার এক অপূর্ব সমন্বয়ে গঠিত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান।
এখানে রয়েছে
* নূরাণী সমন্বয়ে স্কুল বিভাগ ( প্লে থেকে ৩য়)
* কিতাব বিভাগ ( ১ম থেকে মিশকাত পর্যন্ত)
** ভর্তির জন্য যোগাযোগ করুন:- 01902-147092

10/12/2023

আহ!!😢
সময় আর পরিস্থিতি এভাবে পরিবর্তন হবে।
ভাবতেও কষ্ঠ লাগে😢

27/02/2023

আইয়ামে বীজের রোজা কখন ও এটি সম্পর্কিত হাদিস:

📒২০২৩ সালে মার্চ মাসে আইয়ামে বীজের তারিখ:
🗓 ৬ মার্চ (সোমবার)
***(১৩ শাবান)
🗓 ৭ মার্চ (মঙ্গলবার)
***(১৪ শাবান)
🗓 ৮ মার্চ (বুধবার)
***(১৫ শাবান)
--- অর্থাৎ ইংরেজি মাসের(মার্চের) ৬,৭,৮ তারিখ
--- এবং আরবি মাসের(শাবানের) ১৩,১৪,১৫ তারিখ

📒আইয়ামে বীজের রোজা সম্পর্কিত হাদিস:
🔶ইবনু মিলহান আল-ক্বায়সী (রহঃ) হতে তার পিতা থেকে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ আইয়ামে বীয অর্থৎ চাদেঁর ১৩, ১৪ ও ১৫ তারিখে সাওম পালনে আমাদেরকে নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ সাঃ বলেছেনঃ এগুলো সারা বছর সাওম রাখার সমতুল্য।
📜 আবু দাউদ: ২৪৪৯
***হাদিসের মান: সহিহ

🔶 রাসূলুল্লাহ সাঃ বলেছেন:
তোমার জন্য যথেষ্ট যে, তুমি প্রত্যেক মাসে তিন দিন সাওম পালন কর। কেননা নেক ‘আমলের বদলে তোমার জন্য রয়েছে ১০ গুণ নেকী। এভাবে সারা বছরের সাওম হয়ে যায়।
📜 বুখারী: ১৯৭৫
***হাদিসের মান: সহিহ

🔶 মাখলাদ ইবন হাসান (রহঃ) ....জারীর ইবন আব্দুল্লাহ (রাঃ) সূত্র থেকে বর্ণিত:
তিনি বলেন, প্ৰত্যেক মাসের তিন দিন সাওম পালন করা সারা জীবন সাওম পালন করার সমতুল্য। আর আইয়ামে বীয—১৩ তারিখের সকাল থেকে ১৪ এবং ১৫ তারিখ পর্যন্ত ।
📜নাসাঈ: ২৪২২
***হাদিসের মান: হাসান

🔶আবূ হুরাইরাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাঃ আমাকে তিনটি বিষয়ে নির্দেশ দিয়েছেন, প্রতি মাসে তিন দিন করে সাওম পালন করা এবং দু‘রাক‘আত সালাতুয-যুহা এবং ঘুমানোর পূর্বে বিতর সালাত আদায় করা।
📜 বুখারী: ১৯৮১
***হাদিসের মান: সহিহ



04/11/2022

অনেকেই প্রাইভেট গ্রুপে যুক্ত হননি। গ্রুপে ক্লাসের ভিডিও ও পিডিএফ দেওয়া হচ্ছে। গ্রুপে যুক্ত হতে ইনবক্সে নক দিন।
কোর্সটি স্পন্সর করেছে-: #জামিয়া_রওজাতুন_নিসা_বোরহানিয়া_নেত্রকোনা

01/11/2022

ইনশাআল্লাহ কাল সন্ধ্যা ৬ টায় ক্লাস। সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সিলেবাসটা ডাউনলোড করুন। এবং কাল যারা যথাসময়ে না থাকবেন তাদের কে বাদ দিয়ে দেওয়া হবে।

01/11/2022

সবাই কি প্রস্তুত আজকে থেকেই ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। সন্ধ্যা ৬:১০ মিনিট। আলহামদুলিল্লাহ আমাদের টার্গেট পূর্ণ। আর একজন নেওয়া যাবে। সন্ধার আগে কনফার্ম করলে ভর্তি হতে পারবেন।

31/10/2022

আলহামদুলিল্লাহ আমাদের কোর্সের আসন সংখ্যা প্রায় পূর্ণ। ইনশাআল্লাহ আগামিকাল থেকেই ক্লাস শুরু হবে।
বি.দ্র. যারা সহজেই কোরআন শিখি কোর্সে ভর্তি হয়েছেন। কেউ প্রাইভেট গ্রুপে জয়েন না হয়ে থাকলে মেসেজ দিন।
খুব সহজ পদ্ধতীতে
কোরআন শিখি ফ্রীতে
কোর্সে অংশগ্রহন করতে Massanger/imo/watsup এ মেসেজ দিন বা কল করুন
Facebook: তাশদীদ একাডেমি
মোবাইল: 01902-147092
ইমেইল: [email protected]
♦ রেজিষ্ট্রেশনের শেষ সময় : ৩১ অক্টোবর
কোর্সটি স্পন্সর করেছে-: #জামিয়া_রওজাতুন_নিসা_বোরহানিয়া_নেত্রকোনা

30/10/2022

যারা সহজেই কোরআন শিখি কোর্সে ভর্তি হয়েছেন। কেউ প্রাইভেট গ্রুপে জয়েন না হয়ে থাকলে মেসেজ দিন। ইনশাআল্লাহ ১ তারিখ থেকেই ক্লাস শুরু হবে।
খুব সহজ পদ্ধতীতে
কোরআন শিখি ফ্রীতে
কোর্সে অংশগ্রহন করতে Massanger/imo/watsup এ মেসেজ দিন বা কল করুন
Facebook: তাশদীদ একাডেমি
মোবাইল: 01902-147092
ইমেইল: [email protected]
♦ রেজিষ্ট্রেশনের শেষ সময় : ৩১ অক্টোবর
কোর্সটি স্পন্সর করেছে-: #জামিয়া_রওজাতুন_নিসা_বোরহানিয়া_নেত্রকোনা

30/10/2022

💗খুব সহজ পদ্ধতীতে
কোরআন শিখি ফ্রীতে।💗

✌️✌️আর মাত্র দুদিন বাকি👇👇

👉 আশাকরি পোস্টটি শেয়ার করে অন্যজনকে ফ্রীতে কোরআন শিখতে সহায়তা করবেন।
SSC2022 উপলক্ষে কোরআন শিখ সম্পূর্ণ ফ্রীতে।
অফারটি চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
কোর্স সম্পর্কে তথ্য:
এটি একটি কোরআন শিক্ষা কোর্স। তবে প্রচলিত পদ্ধতীর বাইরে বাংলার সাথে মিল রেখে নতুন একটি পদ্ধতীতে পড়ানো হবে। যার মাধ্যমে বাংলা পড়তে পারা প্রতিটি ব্যক্তি সহজেই সুদ্ধভাবে কুরআন শিখতে পারবে। কতটুকুন সহজ তা লিখে বুঝানো অসম্ভব যারা পড়বেন তারাই সেই সহজতার পরিমান উপলব্ধী করতে পারবেন। কোর্সটি খুবি সাজানো গুছানো। শুধূ রেকর্ড ভিডিও দেখে কিছু শিখা বিশেষকরে কোরআন শিখা খুব কঠিন।তাই আমাদের কোর্সটি হবে লাইভ ক্লাসে এবং ক্লাস শেষে ক্লাস রেকর্ড দেওয়া হবে। প্রতিটি ক্লাসের পড়া সুন্দরভাবে পিডিএফ ফাইলে দেওযা হবে। আপনাদের এতোটুকুন বলতে পারি যারা কোর্সটি করবেন অবশ্যই তারা কোর্স শেষে পবিত্র কোরআন পড়তে পারবেন। ইনশাআল্লাহ।
কোর্সটি যাদের জন্য
যারা কোরআন তিলাওয়াত শিখতে চান এমন প্রতিটি মানুষের জন্যই আমাদের আয়োজন। বাংলা পড়তেপারা মানুষদের জন্য বিশেষভাবে কোর্সটি প্রস্তুত করা হয়েছে। সহজতার লক্ষে আমাদের কোর্সটি হবে আলাদা আলাদা তিনটি ভাগে:—
১. বাচ্ছাদের জন্য। (Aged 7-16)
২. পুরুষদের জন্য।
৩. মহিলাদের জন্য।
কোর্স সিলেবাস
পূর্ণাঙ্গ সিলেবাসটি দেখতে কমেন্ট করুন Massanger/imo/watsup এ মেসেজ দিন।
ক্লাস করার জন্য যা প্রয়োজন হবে:—
১. ইন্টারনেট সংযোগ (ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেট)
২. স্মার্টফোন অথবা পিসি
কোর্সের বিবরণ :—
কোর্স মোট ৩ মাসের। ২ মাস নিয়মিত ক্লাস হবে এবং এই ২ মাসেই আপনি নিজে নিজেই কোরআন পড়তে পারবেন। ইনশাআল্লাহ। বাকি ১ মাস প্রাইভেট গ্রুপের মাধ্যমে সাপোর্ট দেওয়া হবে। সপ্তাহে ৪দিন ক্লাস হবে।
ক্লাসের সময় :—
১. বাচ্ছাদের জন্য। শুক্রবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্প্রতিবার। সন্ধা ৭:১০ থেকে ৮:১০ পর্যন্ত।
২. বড়দের জন্য। শুক্রবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্প্রতিবার। রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত।
কোর্স ফি :—
কোর্স ফি মোট ৩০০০ টাকা। SSC2022 উপলক্ষে ৫০% অফারে মাত্র ১৫০০/— টাকায় কোর্সটি করতে পারবেন। আপনি চাইলে সম্পূর্ণ ফ্রীতে কোর্সটি করতে পারবেন। ফ্রীতে কোর্সটি করতে হলে ৩ টি শর্ত পূর্ণ করতে হবে:—
১. নিচের লিংকে ক্লিক করে তাশদীদ একাডেমির SSC2022 অফার নামের মূল পোস্টে ২৫ জন ফ্রেন্ডকে ম্যানশন করতে হবে।
( মূল পোস্টের লিংক:— https://m.facebook.com/story.php?story_fbid=110909978476675&id=100086730197335 )
২. মূল পোস্টটি হুবহুব কপি করে তোমার টাইমলাইনে পোস্ট করতে হবে।
৩. তাশদীদ একাডেমি গ্রুপে জয়েন হয়ে ১০০ জন ফ্রেন্ডকে ইনভাইটেশন পাঠাতে হবে।
এই তিনটি কাজ শেষে স্কিন সর্ট সহ নিজের নাম ঠিকানা আমাদের মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে পাঠিয়ে দিন।
কিভাবে অংশগ্রহন করতে হবে —:
কোর্সে অংশগ্রহন করতে Massanger/imo/watsup এ মেসেজ দিন বা কল করুন
মোবাইল: 01902-147092
ইমেইল: [email protected]
♦ রেজিস্টে্রশনের শেষ সময় : ৩১ অক্টোবর
♦ ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ১ নভেম্বর
কোর্সটি স্পন্সর করেছে-: #জামিয়া_রওজাতুন_নিসা_বোরহানিয়া_নেত্রকোনা

30/10/2022

💗খুব সহজ পদ্ধতীতে
কোরআন শিখি ফ্রীতে।💗
✌️✌️আর মাত্র দুদিন বাকি👇👇
কোর্সে অংশগ্রহন করতে Massanger/imo/watsup এ মেসেজ দিন বা কল করুন
Facebook: তাশদীদ একাডেমি
মোবাইল: 01902-147092
ইমেইল: [email protected]
♦ রেজিষ্ট্রেশনের শেষ সময় : ৩১ অক্টোবর
কোর্সটি স্পন্সর করেছে-: #জামিয়ারওজাতুননিসাবোরহানিয়ানে

Want your school to be the top-listed School/college in Netrokona?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address

Bonowapara
Netrokona
2400