উচ্চমাধ্যমিক ইংরেজি ১ম পত্র ফ্লো চাট' তৈরি করার সহজ নিয়ম গুলো নিম্ন রূপ :
★Step-1:
সাধারনত প্রশ্নে একটা ক্লু দেওয়া থাকে,বাকি পাঁচটা তোমাদের করতে বলা হয়।তো যে ক্লু টা দেওয়া আছে,সেটা পড়বে ।বাংলা অর্থ বুঝবে ।
★Step-2:
তারপর ভালোভাবে প্রশ্নে দেওয়া "Seen Passage" টা ২/৩ বার পড়বা।এবং প্রশ্নের ক্লু টার সাথে যেই কথাগুলোর মিল মনে হচ্ছে সেগুলার নিচে দাগ দিয়ে পয়েন্ট করবে ।
★Step-3:
(লিখার মূল নিয়ম):- পাঁচটা বাক্য লিখার ক্ষেত্রেই নিচের কথা গুলো মনে রাখবে -
1) সাধারনত Full Sentence লিখা যাবে না।
2 ) Subject লিখা যাবে নাহ।
3 ) Proper noun না হলে প্রতিটি বাক্যের প্রথম Letter ছোট হবে।
4) শেষে Full Stop দেওয়া যাবে নাহ।
আবার,ফ্লো-চার্ট লিখার কিছু পদ্ধতি আছে,যেগুলো তোমার ফ্লো-চার্ট কে অনেক সুন্দর এবং অর্থবহ করে তুলবে।
"Sentence" এর "Flow" টা কে ঠিক রাখবে,সর্বোপরি বেশি মার্কস পেতে সহায়ক হবে।তবে,এভাবেই লিখতে হবে সেটা বাধ্যতামূলক নাহ।তোমার "Sentence" এর "Flow" টা ঠিক থাকলেই হবে।
তো চল দেখি সে পদ্ধতিগুলো:-
System-1: প্রথম ক্লু টি "Phrase(words without verbs)" থাকলে পরবর্তী ৫টা ও "Phrase" আকারেই করবা।
System-2: "Verb + ing + extension" আকারে থাকলে পরবর্তী ৫টা ও এ স্ট্রাকচারে লিখবা।
System-3:- "Being+ extension" দিয় শুরু হলে তুমি প্যাসেজ এ যে বাক্যগুলো প্রথম ক্লু এর সাথে সামঞ্জস্যপূর্ণ পেয়েছ,সেগুলো যদি "Am/is/are/was/were" যুক্ত হয় তাহলে সেগুলোকে(বাকি ৫টা কে)"Being + extension" আকারে লিখবা।
System-4:- "Having + extension" দিয়ে থাকলে Passage সামঞ্জস্যপূর্ণ "Have/has/had" যুক্ত বাক্য গুলো "Having + extension" আকারেই লিখবা।
System-5:- প্রথম ক্লু Infinitive অর্থাৎ to + verb in base form এ থাকলে পরবর্তী ৫টা ও এই স্ট্রাকচারেই লিখবা।
System-6:- প্রথম ক্লু Gerund/Participle অর্থাৎ Verb in base form(V1) + ing + extension আকারে থাকলে বাকি ৫টাও এ আকারে লিখবা।
ফ্লো-চার্ট এ " No box, No marks!"
এবার তোমার যেকোন এক গাইড বই থেকে,"Flow-Chart" প্রাকটিস করা শুরু কর Passage পড়ে
অথচ, সত্যিকার অর্থে ইংরেজি মুখস্থ করার মতো কোনো বিষয় না। বেশ কিছু কৌশলের মাধ্যমে ইংরেজীকে আয়ত্ত করতে হয়। তাই আজ আমি মুখস্থ করার পরিবর্তে Flow Chart লেখার সহজ কিছু নিয়ম তোমাদের কাছে তুলে ধরবো, যা অনুসরণ করলে কোন প্রকার মুখস্থ ছাড়াই তুমি এই টপিকে বেশ ভালো করে উত্তর দিতে পারবে।
HSC Flow Chart Writing Easy Rules
Flow Chart লেখার সময় বেসিক কিছু নিয়ম অনুসরণ করো। এর ফলে Flow Chart লেখা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। যেমন:
১. প্রথমেই একটি টাইটেল বা শিরোনাম দাও: Flow Chart লেখার শুরুতেই একটি টাইটেল বা শিরোনাম দাও। তোমার দেয়া টাইটেল বা শিরোনামটি হবে প্রশ্নের ওপর ভিত্তি করে। টাইটেলটি খুব বেশি বড় না করে সংক্ষিপ্ত করার চেষ্টা করো।
২. ছয়টি আয়তক্ষেত্র তৈরি করো: তোমার লেখার জন্য ৬ টি আয়তক্ষেত্র বক্স তৈরি করো। বক্সগুলোর আকৃতি যেন খুব বেশি বড় আবার খুব বেশি ছোট না হয়। তোমার লেখা যেন এর মধ্যে খুব সুন্দর ভাবে ধরে, সেই পরিমাণ জায়গা নিয়ে ৬ টি বক্স তৈরি করো।
উল্লেখ্য, প্রশ্নেই তোমার জন্য একটি বক্স দেয়া থাকবে। সেই বক্সের লেখাসহ সর্বমোট ৬ টি বক্স তৈরি করবে।
৩. বক্সগুলোর ধারাবাহিকতা ঠিক করো: বক্সগুলো একসাথে horizontal আবার vertical ও হতে পারে। যে কোন একটি স্টাইল নির্বাচন করো। তবে vertical স্টাইলটিই বেছে নেয়া উত্তম।
৪. তীর চিহ্ন ব্যবহার করো: প্রতিটি বক্সের মধ্যে নির্দেশনামূলক তীর চিহ্ন (↓) ব্যবহার করো।
৫. সংখ্যা ব্যবহার করো: প্রতিটি বক্সের মধ্যে ধারাবাহিক সংখ্যা (১,২,৩) ব্যবহার করো।
৬. বড় হাতের অক্ষর দিয়ে শুরু করো: প্রতিটি বক্সের মধ্যে লেখা বড় হাতের অক্ষর দিয়ে শুরু করো
৭. ধারাবহিকতা বজায় রাখো: প্যাসেজ থেকে লেখার সময় ধারাবহিকতা বজায় রাখার চেষ্টা করো। অর্থাৎ, প্রথম থেকে লিখতে লিখতে শেষের দিকে যাও। কখনোই এলোমেলোভাবে লিখবে না।
৮. বিরামচিহ্ন বর্জন করো: প্রতিটি লেখা শেষে কোন প্রকার বিরাম চিহ্ন বা punctuation ব্যবহার থেকে বিরত থাকো।
এবার চলো, এই নিয়মগুলো অনুসরণ করে নিচের প্রশ্নটির সমাধান খুঁজে বের করি।
Read the following text and make a flow-chart showing the specialties of Gazi Pir (One is done for you)
According to some myths and legends, Gazi Pir was a Muslim saint who is said to have spread Islam in the parts of Bengal close to the Sundarbans. He was credited with many miracles. For example, he could supposedly calm dangerous animals and make them docile. He is usually depicted in paats or scroll paintings riding a fierce-looking Bengal tiger, a snake in his hand, but in no apparent danger. According to some stories, he also fought crocodiles who threatened the people of a region full of canals and creeks, indeed, a kind of watery jungle bordering the Bay of Bengal. Because of his alert and vigilant presence, all predatory animals were said to have been kept within bounds. It was also believed that he enabled villagers to live close to forests and jungles and cultivate their lands. Consequently, people of these regions would pray to him for protection. The story of Gazi Pir has been preserved in folk literature as well as art and has been performed in indigenous theatre. In fact, some Gazipaat scrolls are part of the collection of the British Museum.
When you going to write a flow chart, keep in mind:
At first give a title.
Use 6 rectangular/square boxes including the given box.
Boxes can be horizontal or vertical.
Use arrow sign between two boxes.
Use numeric letters serially in each box.
Start points with capital letters.
Start your points according to the structure are given bellow:
Maintain order.
Writing points precisely avoiding article, adverb etc.
Avoid punctuation at last of each point.
Flow Chart ৬ ভাবে হয় :
প্রথম বাক্সের মধ্যে বাক্যেটি যদি নিচের যেকোন ১ টি নিয়ম এ আসে তাহলে পরের বাক্যেগুলো ওই নিয়মে হবে…….
Rule 1. By + v1(ing) + obj .....
যেমন: By going there..
Rule 2. V1+(ing)+ obj…
যেমন: Going there….
Rule 3. To + V1 + obj…
যেমন: To go There….
Rule 4. Having + V3 + obj..
যেমন: Having gone there…
Rule 5. Noun verb/ obj…
যেমন: Homeless is the boys.
Rule 6. V3 + obj…
যেমন: Gone there…
Flow Chart এ full marks পাওয়ার সহজ পদ্ধতিঃ
জোবায়দা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজ - JJ Sarkar Mohila College
Mohila College
14/10/2025
আগামী ১৬/১০/২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১০. ০০ টায় ২০২৫ সালে অনুষ্ঠিত এইচ এস সি /সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।সকল পরীক্ষার্থীর জন্য শুভ কামনা করছি।
18/09/2025
আজ সকাল ৯. ০০ টা হতে (০৭/০৯/২০২৫ ইং রোজ রবিবার হতে ১৪/০৯/২০২৫ ইং তারিখ রোজ রবি বার অফিস চলাকালীন সময়ে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে)
ভর্তির জন্য প্রয়োজনীয় তথ্যাবলী কলেজ অফিসে জমা দিতে হবে নিম্নরূপ :
০১. ভর্তি ফি =১০০০/= (এক হাজার টাকা নির্ধারিত)
০২. এস এস সি পাশের নম্বর পত্রের ফটোকপি -০১ কপি।
০৩. বিদ্যালয় হতে উত্তোলনকৃত প্রশংসা পত্রের ফটো কপি -০১ কপি।
০৪.এস এস সি রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি -০১ কপি।
০৫. এস এস সি প্রবেশপত্রের ফটো কপি -০১ কপি।
০৬. ছাত্রীর অন লাইন জন্ম নিবন্ধন (বাংলা, ইংরেজি)-০১ কপি।
০৭. স্ট্যাম্প সাইজ রঙ্গিন ছবি -০১ কপি।
০৮. পাসপোর্ট সাইজের ছবি -০২ কপি।
০৯. পিতা/মাতার জাতীয় পরিচয় পত্রের ফটো কপি -০২ কপি।
( অভিভাবকের জাতীয় পরিচয় পত্রের ফটো কপি)
যে কোন প্রয়োজনে যোগাযোগ :
মোবাইল নং-০১৭৪৩-৯৪৫৯৪৯.।(Whats app )
31/08/2025
জোবায়দা জহর উদ্দিন সরকার মহিলা কলেজ শ্যাম গঞ্জ, পূর্বধলা, নেত্রকোনা। ৩১/০৮/২৫ ইং তারিখ রোজ রবিবার এবং ০১/০৮/২৫ রোজ সোমবার তৃতীয় পর্যায় (৩য়) শেষ ধাপে চুড়ান্ত অন লাইন আবেদন চলিতেছে।
প্রয়োজনে,
মোবাইল নং-০১৭৪৩-৯৪৫৯৪৯.
23/08/2025
জোবায়দা জহর উদ্দিন সরকার মহিলা কলেজ, শ্যাম গঞ্জ, পূর্বধলা, নেত্রকোনা।
২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী তে কলেজ অফিস হতে সরাসরি( ২য় ) দ্বিতীয় পর্যায় আবেদন করতে পারবেন, আজ শনি বার, রবিবার, এবং সোমবার পর্যন্ত। অর্থাৎ ২৩ শে আগস্ট হতে ২৫শে আগস্ট রাত( ৮. ০০)আটটা পর্যন্ত।
তাই আর দেরি না করে ভর্তির আবেদন করার জন্য কলেজ অফিসে চলে আসুন, যাতে আবেদন করতে কোন বাড়তি ফি জমা দিতে হবে না।
04/08/2025
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তি চলছে।
জোবায়দা জহর উদ্দিন সরকার মহিলা কলেজ, শ্যাম গঞ্জ, পূর্বধলা, নেত্রকোনা।
(১) অভিজ্ঞ প্রভাষকগণ যত্ন সহকারে ছাত্রীদের পাঠদান করেন।
(২) শান্ত ও মনোরম পরিবেশে কলেজ ক্যাম্পাসটি অবস্থিত।
(৩) কলেজে ভর্তি বাবদ মোট খরচ=১৫৫৫/=টাকা।
( ভর্তি ফি -১০০০/=+ আবেদন ফী =২২৫/= নিশ্চয়ন
ফি -=৩৩৫/=টাকা।)
(৪) কলেজ অফিস হতে অন লাইনে আবেদন করার ব্যবস্থা রয়েছে। (এজন্য কোন ফি দিতে হয় না।)
(৫) ছাত্রীদের কোন বেতন প্রদান করতে হয় না।(বেতন ফ্রি)
(৬)গরীব ও মেধাবী ছাত্রী দের কম খরচে পড়াশুনা করার সুব্যবস্থা রয়েছে।
(৭) ছাত্রী দের (১০০%) শত ভাগ উপবৃত্তির রয়েছে।
(৮)যোগাযোগ ব্যবস্থা ভালো।
(৯) চতুর্দিকে প্রাচীর ঘেরা বিশাল ভবন।
(১০) ছাত্রী দের খেলা ধূলার জন্য প্রাচীর ঘেরা বিশাল মাঠ রয়েছে।
আগামীকাল জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কলেজ বন্ধ থাকিবে।
03/08/2025
২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ছাত্রী ভর্তি চলছে।
জোবায়দা জহর উদ্দিন সরকার মহিলা কলেজ, শ্যাম গঞ্জ, পূর্বধলা, নেত্রকোনা।
(১) অভিজ্ঞ প্রভাষকগণ যত্ন সহকারে ছাত্রীদের পাঠদান করেন।
(২) শান্ত ও মনোরম পরিবেশে কলেজ ক্যাম্পাসটি অবস্থিত।
(৩) কলেজে ভর্তি বাবদ মোট খরচ=১৫৫৫/=টাকা।
( ভর্তি ফি -১০০০/=+ আবেদন ফী =২২৫/= নিশ্চয়ন
ফি -=৩৩৫/=টাকা।)
(৪) কলেজ অফিস হতে অন লাইনে আবেদন করার ব্যবস্থা রয়েছে। (এজন্য কোন ফি দিতে হয় না।)
(৫) ছাত্রীদের কোন বেতন প্রদান করতে হয় না।(বেতন ফ্রি)
(৬)গরীব ও মেধাবী ছাত্রী দের কম খরচে পড়াশুনা করার সুব্যবস্থা রয়েছে।
(৭) ছাত্রী দের (১০০%) শত ভাগ উপবৃত্তির রয়েছে।
(৮)যোগাযোগ ব্যবস্থা ভালো।
(৯) চতুর্দিকে প্রাচীর ঘেরা বিশাল ভবন।
(১০) ছাত্রী দের খেলার জন্য প্রাচীর ঘেন্না বিশাল রয়েছে।
02/08/2025
আজ আমরা তিন জন মঈলাকান্দা গ্রামে ছাত্রীর বাড়ি পরিদর্শনের সময়।
25/07/2025
জোবায়দা জহর উদ্দিন সরকার মহিলা কলেজ।
শ্যাম গঞ্জ, পূর্বধলা, নেত্রকোনা।
একাদশ শ্রেণীতে ২০২৫-২০২৬ ইং শিক্ষাবর্ষে ছাত্রী ভর্তি চলছে।
ছাত্রী ভর্তির জন্য নূন্যতম শিক্ষা গত যোগ্যতা বোর্ড কর্তৃক নির্ধারিত সকল বিভাগের জন্য ১. ৭৫ জি. পি. এ।
ছাত্রী ভর্তির জন্য বরাদ্দকৃত আসন সংখ্যা।
বিজ্ঞান শাখা - ৮০
ব্যবসায় শাখা-৬০
মানবিক শাখা-১২০।
মোট আসন =২৬০ ।
ছাত্রী ভর্তি চলছে, ৩০ শে জুলাই রোজ বুধবার হতে ১১/০৮/২০২৫ রোজ সোমবার পর্যন্ত বিজ্ঞান, মানবিক এবং ব্যবসা শাখায় কলেজ অফিস হতে অন লাইনে ছাত্রী ভর্তির আবেদন করতে পারেন।
উল্লেখ্য যে, যারা এক বিষয়ে ফেল বা ভালো ফলাফলের জন্য পুনঃ নিরীক্ষণের জন্য আবেদন করেছেন কেবল মাত্র তারাই আগামী ১৩/০৮/২০২৫ইং তারিখ রোজ বুধ বার এবং ১৪/০৮/২০২৫ইং তারিখ রোজ বৃহস্পতিবার ১ম পর্যায়ের একাদশ শ্রেনীর ভর্তি আবেদন করতে পারবেন।
১ম পর্যায়ের কলেজ পছন্দ ক্রম পরিবর্তনের তারিখ ১৫/০৮/২০২৫ ইং তারিখ রোজ শুক্রবার।
১ম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ ২০/০৮/২০২৫ ইং তারিখ রোজ বুধবার রাত ০৮ টায়।
প্রথম পর্যায়ের ফল প্রকাশের পর হতে ২২/০৮/২০২৫ শুক্রবার রাত ৮. ০০ টা পর্যন্ত কলেজ নিশ্চায়ন করতে হবে।
অন্যথায় শিক্ষার্থীদের আবেদন বাতিল বলিয়া গন্য হবে এবং পুনরায় ফি সহ আবেদন করতে হবে।
দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহন ২৩/০৮/২০২৫ ইং শনিবার হতে ২৫/০৮/২০২৫ ইং তারিখ রোজ সোমবার রাত ৮. ০০ টা পর্যন্ত আবেদন করতে পারবে।
পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশিত হবে ২৮/০৮/২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার রাত ৮. ০০ টায়।
দ্বিতীয় পর্যায়ের ফল প্রকাশিত হবে ২৮/০৮/২০২৫ ইঁ তারিখ রোজ বৃহস্পতিবার রাত ৮. ০০ টায়।
আমাদের কলেজের পক্ষ সকল ভর্তিচ্ছুক ছাত্রীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা রইল।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Address
Netrokona
Opening Hours
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 14:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |