Rongin Bari It Solution

Rongin Bari It Solution আমরা কেন্দুয়াতে শুরু করতে যাচ্ছি একট?

😜
24/09/2022

😜

04/09/2022

গ্রাফিক্স ডিজাইন ক্লাস

চাকরির জন্যে লিংকডইন প্রোফাইল যেভাবে সহায়কবিভিন্নভাবে নির্ভর করে ব্যক্তির সামাজিক মাধ্যমের উপস্থিতির উপর। এর মধ্যে লিংকড...
30/08/2022

চাকরির জন্যে লিংকডইন প্রোফাইল যেভাবে সহায়ক

বিভিন্নভাবে নির্ভর করে ব্যক্তির সামাজিক মাধ্যমের উপস্থিতির উপর। এর মধ্যে লিংকডইনের স্থানটা সবচেয়ে উপরে। অনলাইনে নিয়োগদাতা এবং গ্রহীতা, উভয় পক্ষই লিংকডইনের মাধ্যমে নিজেদের কাজ সেরে নিতে পারেন। কারো কর্মজীবনের ডিজিটাল পোর্টফোলিও হিসেবে লিংকডইন প্রোফাইল হতে পারে বেশ কার্যকর।
লিংকডইনে অনেক ধরনের ফিচারই রয়েছে। ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো এতেও লাইক, কমেন্ট, পোস্ট ইত্যাদি রয়েছে, তবে পুরোপুরি ক্যারিয়ার সংক্রান্ত। লিংকডইন প্রোফাইলকে সর্বোচ্চ উপায়ে ঘষামাজা কীভাবে করা যায়, এ নিয়েই আজকের লেখা।

কিওয়ার্ড ব্যবহার
ফেসবুকে সেলস অ্যান্ড স্ট্র্যাটেজি কনসালট্যান্ট হিসেবে কাজ করেছেন রব ক্যান্সিলা। নিজের ক্যারিয়ার থেকে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে তিনি কিছু পরামর্শ দেন। লিংকডইনে পোস্টকৃত বিভিন্ন চাকরি বা কাজের পোস্টে কতজন ইতোমধ্যেই দরখাস্ত জমা দিয়েছে, সেটি দেখা যায়। তাই তিনি চাকরির পদের পাশাপাশি আরও কিছু নির্দিষ্ট কিওয়ার্ড, যেমন 'আর্লি অ্যাপ্লিকেন্ট', 'অ্যাকটিভলি রিক্রুটিং' ইত্যাদি দিয়ে সার্চ করতে বলেন। এতে করে সহজে ফলাফল পাওয়া যাবে এবং প্রথম দরখাস্তকারীদের মধ্যে থাকা যাবে। এভাবে সাক্ষাৎকারের জন্য বাদ পড়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। ক্যান্সিলারের মতে, 'আপনি হয়তো খুবই যোগ্য ব্যক্তি, কিন্তু দেরি করে এলে হয়তো চাকরিদাতা আপনার দরখাস্ত ধরেই দেখবেন না।'

শিরোনামে শুধু জব টাইটেল নয়

ব্যক্তির নামের নিচে থাকে হেডলাইন বা শিরোনাম অংশটি। নিজেকে ব্র্যান্ড করার একটি ভালো উপায় এটি। সবার আগে চোখে পড়ার মতো এই জায়গাটিতে অনেকেই হয়তো জব টাইটেল বা পদের নাম উল্লেখ করেন। কিন্তু ক্যান্সিলা মনে করেন, এই জায়গাটি আরও ভালো করে কাজে লাগানো যায় আকর্ষণীয় কোনো তথ্য বা ব্যক্তির বিশেষজ্ঞ অভিজ্ঞতা যোগ করার মাধ্যমে। এমন কিছু, যা চাকরিদাতার নজর কেড়ে নেবে। সংবাদের শিরোনাম পড়ে যেমন ঠিক হয়, পাঠক বাকি সংবাদটুকু পড়বেন কি না– ঠিক তেমনি কাজ করে লিংকডইনের শিরোনাম অংশটিও।

সবগুলো অংশ ব্যবহার করুন
হেডলাইন ছাড়াও লিংকডইন প্রোফাইলে অন্য বিভিন্ন অংশ, যেমন– 'অ্যাবাউট', 'ব্যাকগ্রাউন্ড' এবং 'স্কিলস' ইত্যাদি রয়েছে। প্রতিটি অংশই নিয়োগদাতার দৃষ্টি কেড়ে নিতে একেকটি দারুণ সুযোগ। তাই প্রতিটি অংশই ভালোভাবে পূরণ করা জরুরি। অ্যাশলি ওয়াটকিনস নামক একজন জব সার্চ স্ট্র্যাটেজিস্ট জানান, লিংকডইন প্রোফাইলের সর্বোচ্চ অপটিমাইজেশনই তার মূলমন্ত্র। তিনি মনে করেন, প্রোফাইল অপটিমাইজেশন ও নেটওয়ার্কিং– এই দুই ব্যাট-বলে মিলে গেলেই ব্যক্তি তার অভীষ্ট কাজটির আরও কাছাকাছি যাবেন। কেননা তখন চাকরিদাতাদের সার্চ তালিকায় তিনি এগিয়ে থাকবেন। সিভি বা রেজিউমিতে যেসব তথ্য যোগ করা যায় না, সেসবের জন্য লিংকডইন একটি বিস্তৃত প্ল্যাটফর্ম। নিজের সব ধরনের দক্ষতা, অভিজ্ঞতাকে এখানে সাজানো-গোছানো পদ্ধতিতে প্রদর্শন করা যায়।
জ্যাকি কিউভাস নামক একজন হিউম্যান রিসোর্স অ্যাডমিন, যিনি কিনা নিয়োগদাতা হিসেবেও কাজ করেছেন– তিনি বলেন, 'আমি যখন কারো রেজিউমি দেখি, তখন সেই ভিত্তিতে চাকরিপ্রার্থী সম্পর্কে একটা ধারণা করে নিই। কিন্তু আমি যখন তাদের লিংকডইনে যাই, তখন মনে হয় যে আমার ধারণার বাইরেও তারা অনেক কিছুই করেন।'
স্কিল কুইজে অংশ নিন
লিংকডইন প্রোফাইল পেজ সমৃদ্ধ করার জন্য কিউভাস পরামর্শ দেন 'স্কিলস অ্যান্ড অ্যান্ডোর্সমেন্টস'-এ গিয়ে স্কিল কুইজে অংশ নিতে। এই কুইজগুলোর মাধ্যমে ওয়ার্ডপ্রেস বা গুগল অ্যানালিটিকসের মতো বিশেষ দক্ষতায় প্রত্যয়ন পাওয়া যায়। আমি সবাইকে এটি করতে শতভাগ পরামর্শ দেব। আপনি যদি যথেষ্ট তথ্য যোগ করেন, এতে নিয়োগদাতার আপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে সাহায্য হবে।
নেটওয়ার্কিং
'ওয়ার্ড অব মাউথ' বলে ইংরেজিতে একটি কথা আছে। লিংকডইনে চাকরির খবর পেতেও এটিই কাজ করে। এ কারণে নিজের দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে একটি নেটওয়ার্ক গড়ে তোলা জরুরি, যে নেটওয়ার্কে একই ধরনের কর্মক্ষেত্রের বিভিন্ন লোকজন থাকবেন। কিউভাসের পরামর্শ মানতে 'কানেক্ট' অপশনটি ব্যবহার করতে হবে। সেইসঙ্গে যার সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, তাকে একটি বার্তাও পাঠাতে পারেনে, যা আরও বেশি কার্যকর। হাফপোস্টে কিউভাস লেখেন, 'একটি ব্যক্তিগত, কাস্টমাইজড বার্তা পাঠানো খুবই দরকার। যদিও অনেক বেশি কাজ বলে মনে হতে পারে, কিন্তু লোকের থেকে সাড়া পেতে এটি অত্যন্ত কার্যকর। এতে করে অপরপক্ষের মনে হবে যে তার প্রোফাইল কিছুটা ঘাঁটাঘাঁটি করে তবেই কানেকশনের অনুরোধটি করা হয়েছে। এতে করে তারাও পাল্টা আগ্রহ বোধ করেন।'
ভয়েস ম্যাসেজের ব্যবহার
একবার সংযুক্ত হবার পর নিয়োগদাতাদের সঙ্গে যোগাযোগ বা আকর্ষণ কীভাবে ধরে রাখবেন? ভয়েস বার্তা পাঠানো একটি ভালো উপায়। অ্যান্ড্রয়েড ও আইফোনের লিংকডইন অ্যাপে এই সুযোগ রয়েছে। অন্য সব বার্তা থেকে একটু আলাদা হবে গোছানো একটি ভয়েস ম্যাসেজ বেশ কাজে লাগতে পারে। ক্যান্সিলার মতে, 'যেহেতু বেশি লোক এটি ব্যবহার করছেন না, তাই ভিড়ের মাঝে আলাদা হতে এটি আপনাকে সাহায্য করবে। কারো বিশেষ মনোযোগ পেতে এটি কার্যকর।' তবে তিনি একথাও বলেন যে প্রথমবার যোগাযোগের ক্ষেত্রে ভয়েস ম্যাসেজ এড়িয়ে যাওয়াই ভালো।
গ্রন্থনা: অনিন্দিতা চৌধুরী
তথ্যসূত্র
হাফপোস্ট

১ বছর মেয়াদী এডভান্স সার্টিফিকেট কোর্স এখন করতে পারবেন কেন্দুয়াতেই। যারা আগে ৬ মাস মেয়াদী বেসিক কোর্স করেছেন তারা এই কোর...
29/08/2022

১ বছর মেয়াদী এডভান্স সার্টিফিকেট কোর্স এখন করতে পারবেন কেন্দুয়াতেই।

যারা আগে ৬ মাস মেয়াদী বেসিক কোর্স করেছেন তারা এই কোর্সটি করে নিতে পারেন।

ভর্তি যোগ্যতা : অনার্স/ ডিগ্রী / সমমান

এক্সেল এর কিছু শর্টকাট কি কাজে লাগবে।
19/08/2022

এক্সেল এর কিছু শর্টকাট কি কাজে লাগবে।

11/08/2022

Rongin Bari It solution || Graphic Design Class Social Media Marketing || Part

https://www.prothomalo.com/chakri/employment/doc0zjruat
22/07/2022

https://www.prothomalo.com/chakri/employment/doc0zjruat

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের একাধিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই বিভাগে ১৩ থেক....

ঈদ মোবারক
09/07/2022

ঈদ মোবারক

হাইড্রলিক্স প্রযুক্তির নতুন সব সম্ভাবনাহাইড্রলিক্স (Hydraulics) বিজ্ঞান ও প্রকৌশলবিদ্যায় আলোচিত একটি বিষয়। হাইড্রলিক্সের...
16/05/2022

হাইড্রলিক্স প্রযুক্তির নতুন সব সম্ভাবনা

হাইড্রলিক্স (Hydraulics) বিজ্ঞান ও প্রকৌশলবিদ্যায় আলোচিত একটি বিষয়। হাইড্রলিক্সের সাহায্যে মূলত তরল পদার্থের যান্ত্রিক বৈশিষ্ট্য কাজে লাগানো হয়।

বর্তমানে অনেক যন্ত্রই হাইড্রলিক শক্তিতে চলে। গ্রিক ‘hydor’, (যার অর্থ পানি) এবং ‘aulos’, (যার অর্থ পাইপ) শব্দ দুটি থেকে ‘Hydraulics’ শব্দটি এসেছে।

বর্তমানে প্রচলিত বেশিরভাগ হাইড্রলিক সিস্টেম ব্যবহার করা হয় মূলত কোনো জিনিস তোলা বা ধরার কাজে। এজন্যে নির্মাণ, উৎপাদন, যানবাহন বা চিকিৎসার মতো অনেক শিল্পেই হাইড্রলিক সিস্টেম কাজে লাগানো হয়। আশা করা যায়, বিদ্যমান হাইড্রলিক প্রযুক্তিতে খুব দ্রুতই নতুন সব উদ্ভাবন আসবে। এতে নতুন সব উপায়েও হাইড্রলিক প্রযুক্তি কাজে লাগানো সম্ভব হবে।

হাইড্রলিক প্রযুক্তিতে সাম্প্রতিক সময়ে যেসব উদ্ভাবন আসছে, সেখানে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে নবায়নযোগ্য শক্তি কাজে লাগানো এবং ‘স্মার্ট ইউজার ইন্টারফেস’-এর ওপর।

এছাড়াও ‘হাইব্রিড অ্যাকচুয়েশন সিটেম’-এর মতো বিষয় নিয়েও কাজ হচ্ছে হাইড্রলিক প্রযুক্তিতে। হাইড্রলিক প্রযুক্তির এমন কিছু প্রয়োগের কথা জেনে নেয়া যাক।

১. স্মার্ট ইউজার ইন্টারফেস

হাইড্রলিক শিল্প আজকাল ‘ইউজার ইন্টারফেস অ্যাপ্লিকেশন’ তৈরির দিকে মনোযোগ দিচ্ছে।

ইতোমধ্যেই ‘পার্কার হানিফিন’ নামের একটি প্রতিষ্ঠান হাইড্রলিক প্রযুক্তিতে তৈরি যন্ত্র নিয়ন্ত্রণের জন্য বিশেষ একটি সফটওয়্যার টুল তৈরিতে সফল হয়েছে।

আমেরিকান এই প্রতিষ্ঠানটি মূলত যন্ত্রের গতি ও নিয়ন্ত্রণ নিয়ে কাজ করে। ব্যবহারকারীদের জন্যে যাতে সহজ হয়, সেজন্যে সফটওয়্যারটি ইউজার এক্সপেরিয়েন্স বা (UX) নির্ভর ডিজাইনে তৈরি করা হয়েছে।

এই সফটওয়্যারে স্মার্ট কন্ট্রোল সিস্টেম থাকায় হাইড্রলিক মেশিনের সবকিছুই একটি অ্যাপের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। এছাড়াও এতে ‘ডায়াগনস্টিকস’ বা ‘প্রেডিকশন অ্যাপ্লিকেশন’-এর মতো ফিচার থাকায় কারখানায় কাজ চলতে থাকলে যন্ত্র সবসময়য় সচল রাখা যায়।

আবার এ ধরনের সফটওয়্যার থাকলে ‘জিপিএস মনিটরিং’ বা ‘নেভিগেশন অ্যাপ্লিকেশন’-এর প্রয়োজন পড়ে না আর।

২. হাইড্রলিক ডিজাইন টুল

নতুন সব হাইড্রলিক যন্ত্র তৈরির জন্যে ডিজাইন-এর প্রযুক্তিতেও আসবে বড় ধরনের পরিবর্তন।

বর্তমানে প্রচলিত হাইড্রলিক ডিজাইন টুলগুলির বেশিরভাগই শুধুমাত্র একমাত্রিক বা ওয়ান-ডাইমেনশনাল মডেলিং-এর মাধ্যমে কাজ করে। কিন্তু শীঘ্রই এ শিল্পে দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক মডেলিং-এর মাধ্যমে ডিজাইন করার মতো টুল চলে আসবে।

এতে করে নতুন তৈরি হওয়া যেকোনো হাইড্রলিক যন্ত্রের গুণাগুণ তো বাড়বেই, সাথে বাড়বে ডিজাইনের নির্ভরযোগ্যতা।

যন্ত্র তৈরির আগে এর ডিজাইন বা নকশা করার সময়ই যন্ত্রের ভেতরের পানির প্রবাহ, পানির পৃষ্ঠের ওঠানামা, গভীরতা, বেগ বা পানির চাপের প্যাটার্ন সহ অনেক কিছুই শনাক্ত ও চিত্রিত করতে পারবে এ প্রযুক্তি।

আর এভাবেই নতুন হাইড্রলিক যন্ত্র তৈরির জন্যে প্ল্যানিং এবং ডিজাইন নিয়ে কাজ করতে থাকা সবাই নির্ভুল ডেটা পাবে।

৩. হাইব্রিড অ্যাকচুয়েশন সিস্টেম

সোলার প্যানেল, উইন্ড টারবাইন বা জলবিদ্যুৎ উৎপাদনের জন্যে নির্মিত বাঁধ খুব জটিল পদ্ধতিতে কাজ করে। বিদ্যুৎ উৎপাদনের এসব সিস্টেম ঠিকঠাক রক্ষণাবেক্ষণ করা বা সেখান থেকে কাঙ্ক্ষিত পরিমাণে বিদ্যুৎ উৎপাদন খুব সহজ কিছু নয়।

এমন পরিস্থিতিতে সাহায্য করতে পারে ‘হাইব্রিড অ্যাকচুয়েশন সিস্টেম’ বা HAS। এই সিস্টেম মূলত হাইড্রলিক প্রযুক্তির সাহায্যে চলে। হাইব্রিড অ্যাকচুয়েশন সিস্টেম-এর সাহায্যে রক্ষণাবেক্ষণের কোনো ঝামেলা ছাড়াই বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যায়।

# হাইড্রলিক্স শিল্পের ভবিষ্যৎ

বেশ কয়েক বছর আগেও হাইড্রলিক্স শিল্পকে একটি মৃতপ্রায় শিল্প হিসেবে ধরে নেয়া হতো। ধারণা করা হতো যে, হাইড্রলিক নিয়ে কাজ করলে তাতে কোনো ভবিষ্যৎ নেই।

এর ফলে হাইড্রলিক্স প্রযুক্তির ওপর কেউই পেশাদার হতে চাইতো না। কিন্তু দিন এখন পাল্টেছে। আশা করা যাচ্ছে, আগামি শতাব্দীতেও হাইড্রলিক্স প্রযুক্তির চাহিদা টিকে থাকবে।

‘পিস্টন পাম্প’ এবং ‘জল ঘড়ি’র মতো যন্ত্রগুলি ছিল হাইড্রলিক্স প্রযুক্তির সাহায্যে প্রথমদিকে হওয়া কিছু আবিষ্কার। এখন এই প্রযুক্তিই কাজে লাগানো হচ্ছে রোবোটিক্স সহ অন্যান্য জটিল সব কাজে।

তাই অদূর ভবিষ্যতেই আমরা হাইড্রলিক্স ভিত্তিক নতুন ও আধুনিক সব প্রযুক্তির দেখা পাবো।

পাশাপাশি এ প্রযুক্তির ব্যবহারে দূষণের ঝুঁকি না থাকায় এটি আমাদেরকে পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণেও সাহায্য করে যাবে।

#প্রযুক্তি #ভবিষ্যৎ #হাইড্রলিক্স

রঙিন বাড়ি আইটি সলিউশন কতৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এ সকল ছাত্র ছাত্রীদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।
26/04/2022

রঙিন বাড়ি আইটি সলিউশন কতৃক আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল এ সকল ছাত্র ছাত্রীদের উপস্থিতি একান্তভাবে কামনা করছি।

আগামী ২৩ ই ফেব্রুয়ারি রোজ বুধবার "রঙিন বাড়ি আইটি সলিউশন " এর ২য় বর্ষ পূর্তি ও বসন্ত উৎসব উদযাপন করতে যাচ্ছি। তাই আমাদের...
20/02/2022

আগামী ২৩ ই ফেব্রুয়ারি রোজ বুধবার "রঙিন বাড়ি আইটি সলিউশন " এর ২য় বর্ষ পূর্তি ও বসন্ত উৎসব উদযাপন করতে যাচ্ছি।

তাই আমাদের বর্তমান ও সাবেক সকল শিক্ষার্থীদের কে অবশ্যই অবশ্যই আসার জন্য নিমন্ত্রণ করা হলো।

আমাদের কর্মসূচি

১. দুপুরে বসন্তবরন উপলক্ষে বরই ভর্তা উৎসব। এজন্য যে যার বাড়ি থেকে ভর্তা উপকরন নিয়ে আসবেন।
২. সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে খেলা।
৩. পুরস্কার বিতরণ
৪.কেক কাটা ও সাংস্কৃতিক সন্ধ্যা।

স্থান : কৈজানি নদীর পাড়।

দারুণ কিছু হতে যাচ্ছে কেউ মিস করবেন না কিন্তু।

সবাই যে যার মতো কৈজানি নদীর পাড়ে দুপুর ১২ টার দিকে চলে আসবেন। এবং সবাই সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতি নিয়ে আসবেন।

বিঃদ্রঃ বাহিরের কেউ অংশগ্রহণ করতে পারবেন না।

ধন্যবাদ সবাইকে।

Address

Kendua
Netrakona
2480

Alerts

Be the first to know and let us send you an email when Rongin Bari It Solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rongin Bari It Solution:

Shortcuts

Share