12/11/2025
১৩০ বছরের বিদ্যালয়ের ৯৮ বছরের ঐতিহ্য মুছে যাক—এটা হতে দিতে পারি না!
চলো সবাই এক কণ্ঠে বলি,
প্রিয় হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী,
গত ১০ নভেম্বর শিক্ষা প্রকৌশল বিভাগ (Education Engineering Department) হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মূল ভবন (যেটি ১৯২৬ সালে প্রতিষ্ঠিত) ভাঙার জন্য প্রধান শিক্ষকের কাছে চাপ দিয়েছে।
তারা ১৫ দিনের মধ্যে ভবনটি ভাঙার অনুমোদনের চিঠি পাঠানোর তোড়জোড় করছে।
কিন্তু আমাদের প্রধান শিক্ষক, প্রাক্তন ছাত্রদের অনুমোদন ছাড়া এই প্রস্তাবে রাজি নন।
তবুও নানামুখী চাপের কারণে তিনি এখন খুবই অসহায় অবস্থায় আছেন।
তাঁর নির্দেশে বিষয়টি আমাদের, অর্থাৎ প্রাক্তন ছাত্রদের, জানানো হয়েছে।
🛑 এখন সময় এসেছে—আমাদের সকলের একত্র হওয়ার!
এই ভবনটি শুধু ইট-পাথরের নয়,
এখানেই আমাদের শৈশব, আমাদের প্রথম ক্লাস, বন্ধুত্ব,
আর অগণিত স্মৃতি জড়িয়ে আছে।
১৩০ বছরের এই ঐতিহ্য মুছে যেতে দেওয়া যায় না!
📣 তাই সবাইকে অনুরোধ করা হচ্ছে—
নিজ নিজ ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ব্যবহার করে
জনমত তৈরি করুন, পোস্ট দিন, শেয়ার করুন, বন্ধুদের জানান।
আমাদের ঐতিহ্য আমরা নিজেরাই রক্ষা করব 💪
✊ একসাথে আওয়াজ তুলি —
"আমাদের হরিমোহন, আমাদের অহংকার।
ভাঙতে দেব না আমাদের ইতিহাস!"