03/05/2025
চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্র-B "নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়" এ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-২৫ ব্যাচের ছাত্রদের সাথে ব্যাপক খারাপ আচরণ করা হচ্ছে বেশ কয়েকটি পরিক্ষা থেকে। এই ঘটনার সাথে জড়িত সকলেই মূলত উক্ত কেন্দ্র ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত "নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়" এবং "হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়" মানের দিক থেকে একই হলেও প্রতিষ্ঠান দুইটি বালক ও বালিকাদের জন্য পৃথক-পৃথক। তবে বিদ্যালয় দুইটি পাশাপাশি ও সরকারি হওয়ায়, এসএসসি পরিক্ষার ফলাফল নিয়ে দুই বিদ্যালয়ের মধ্যে অভ্যন্তরীণ একটা শত্রুতা রয়েছে বহু আগে থেকেই। আর তাই, বরাবরের মতোই এইবারও শিকার হলো এসএসসি পরিক্ষার্থীরা, যারা দীর্ঘ ৫ বছর পড়ালেখা করে অনেক আশা নিয়ে পরিক্ষায় অংশ নিয়েছে।
২৫ মিনিটের এমসিকিউ পরিক্ষায় ১৫ মিনিট সাসপেন্ড করার মতো অত্যাচার আর কিছু হতে পারে না। এমনকি ভুলবশত খাতা ছাড়া অন্য কোনো দিকে তাকালেই, কলমের কালি স্থগিত করে উত্তরপত্র ছাড়াই পরিক্ষার্থীদের গুনতে হচ্ছে ৩০ মিনিট। এমনকি, বহিস্কারও করা হচ্ছে শিক্ষকদের ইচ্ছেমতো। এই অত্যাচারে ক্ষিপ্ত হয়ে পড়েছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ২৪০ জন পরিক্ষার্থী। শুধু তা-ই নয়, ঘন্টা পড়ার পূর্বেই জোরপূর্বক খাতা নেওয়া হচ্ছে পরিক্ষার্থীদের থেকে, না দিলে খারাপ ভাষায় গালি দিচ্ছেন শিক্ষকরা। এমতবস্থায়, নিজ বিদ্যালয়ে অভিযোগ করলেও কোনো আশার আলো দেখতে পায় নি পরিক্ষার্থীরা। তাই, এই অবস্থাতেই বেশ কয়েকটি পরিক্ষায় অংশগ্রহণ করেছে তারা। তবে পরিক্ষা চলাকালীন এর বিরুদ্ধে পরিক্ষার্থীরা প্রতিবাদ করলে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা প্রতিনিয়ত তাদের মনগড়া ও শত্রুমনোভাবী বাণী শুনাচ্ছেন পরিক্ষার্থীদের! তারা বলছেন, "তোরা (হরিমোহন এর ছাত্ররা) তো পড়ালেখা করিস না কিছু। বসে না থেকে বাড়ি গিয়ে ঘুমানোই তোদের জন্য ভালো!" তারা আরও বলেন, "তোদের শিক্ষকরা তো তোদের পড়ায়নি ভালো করে, আমার(ফয়সালুর রহমান, শিক্ষক, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়) কাছে টিউশন করলে এমন অবস্থা হতো না!" অর্থাৎ, তারা পরিক্ষার হলে পরিক্ষার্থীদের মনোযোগ নস্ট করে বিভিন্ন চাপ প্রদান করে পরিক্ষাকে অস্বাভাবিক ও খারাপ করছে পাশাপাশি পরিক্ষার পরিবেশও নস্ট করছে। কিন্তু হরিমোহনের পরিক্ষার্থী ব্যতীত অন্য বিদ্যালয়ের পরিক্ষার্থীদের সাথে এমন কোনো অমানবিক আচরণ লক্ষণীয় হচ্ছে না। তাই এর চরম নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-২৫ ব্যাচের ছাত্ররা।
শিক্ষকদের প্রতি সন্মান দেখিয়ে এবং পরিক্ষা চলমান থাকায় এখন পর্যন্ত তারা কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করে নি। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্র-A "হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়" এ নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি-২৫ ব্যাচের ছাত্রীদের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষক দ্বারা কোনোপ্রকার হয়রানি কিংবা খারাপ আচরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত নেই। তারা বেশ ভালোভাবেই পরিক্ষায় অংশ নিচ্ছে এবং পরিক্ষা শেষ করছে কোনোরকম ঝামেলা ও বিশৃঙ্খল পরিবেশ ছাড়াই (ref, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকমন্ডলী ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পরিক্ষার্থীরা)।
~Md. Nurujjaman (2k25)
Harimohan ’25