সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Nawabganj
  • সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় Our School Our Pride

আজ ২৬ আগস্ট ২০২৬, বুধবার (১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি)পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-...
26/08/2026

আজ ২৬ আগস্ট ২০২৬, বুধবার (১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি)পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও ওফাতের পুণ্য স্মৃতিবিজড়িত দিন ১২ রবিউল আউয়াল উপলক্ষে আমাদের প্রতিষ্ঠানে কালেমা তাইয়্যেবা, সূরা-কেরাত, হামদ-নাত, আযান প্রতিযোগিতা, দোয়া, তবারক, পুরষ্কার বিতরণী ও বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য শিক্ষার্থী, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা পরিচালনা পরিষদসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।

আজ (২৮-১০-২০২৪ খ্রিস্টাব্দ) ১১ নং সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক জনাব ঝিনু বেগম এর বিদায়ী ...
28/10/2024

আজ (২৮-১০-২০২৪ খ্রিস্টাব্দ) ১১ নং সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শ্রদ্ধেয় প্রিয় শিক্ষক জনাব ঝিনু বেগম এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদের শ্রদ্ধেয় উপজেলা সহ: শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান স্যার।আরও উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহ: শিক্ষকবৃন্দ। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানকে সুন্দর ও স্বার্থক করার জন্য। আমরা তার অবসর পরবর্তীতে সুস্থ, সুন্দর এবং সুখী জীবন কামনা করছি।

শোক সংবাদ! ১১ নং সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর  সভাপতি জনাব মোঃ মোজাম্মেল হক টিপু আজ সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেছে...
22/04/2023

শোক সংবাদ!
১১ নং সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সভাপতি জনাব মোঃ মোজাম্মেল হক টিপু আজ সকাল ১০ ঘটিকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি।

আজ ২১শে ফেব্রুয়ারি "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"। অদম্য ভাষা শহীদদের স্বরণে জাতীয় সংগীত এবং শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণে...
21/02/2023

আজ ২১শে ফেব্রুয়ারি "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস"। অদম্য ভাষা শহীদদের স্বরণে জাতীয় সংগীত এবং শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা, সহঃ শিক্ষিকাগণ, বিদ্যালয় সহায়ক, বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সদস্য এবং শিকারীপাড়া ইউনিয়ন ৭ নং ওয়ার্ড এর সদস্য জনাব দেলোয়ার হোসেন টুকু, অভিভাবক সদস্য জনাব বজলুল আলম খান বাবুল সহ আরো উপস্থিত ছিলেন স্থানীয় গণ্য মান্য ব্যক্তিবর্গ।

১১ নং সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

আজ সুজাপুর নবারুণ সংঘ এর খেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ১১ নং সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিত...
19/02/2023

আজ সুজাপুর নবারুণ সংঘ এর খেলার মাঠে অনুষ্ঠিত হয়ে গেল ১১ নং সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান ২০২৩।

আজ রবিবার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে উৎসবমুখোর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে।
01/01/2023

আজ রবিবার নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনে উৎসবমুখোর পরিবেশে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে পাঠ্যবই তুলে দেওয়া হচ্ছে।

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্ত...
27/09/2022

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশিকা অনুযায়ী গতকাল রোববার অধিদপ্তর ৮ দফা নির্দেশনা দিয়েছে। অধিদপ্তরের উপপরিচালক মহিউদ্দীন আহমেদ তালুকদারের সই করা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা নির্দেশনাগুলো হলো:

ক. সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার বা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার থেকে বিরত থাকতে হবে।

খ. জাতীয় ঐক্য ও চেতনার পরিপন্থী কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।

গ. কোন সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্মনিরপেক্ষতার নীতি পরিপন্থী কোন তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট বা আইন শৃঙ্খলার অবনতি হতে পারে এমন কোনো পোস্ট, ছবি, অডিও, ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা যেকে বিরত থাকতে হবে।

ঘ. জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পোশাক হেয় করে কোনো পোস্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে।

ঙ. লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত বিতর্কমূলক কোনো তথ্য-উপাত্ত প্রকাশ করা যাবে না।

চ. জনমনে অসন্তোষ বা অপ্রীতিকর মনোভাব সৃষ্টি করতে পারে, এমন কোনো বিষয় লেখা বা অডিও-ভিডিও প্রকাশ বা শেয়ার করা যাবে না।

ছ. ভিত্তিহীন, অসত্য ও অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে।

জ. অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনো পোস্ট, ছবি, অডিও বা ভিডিও আপলোড, কমেন্ট, লাইক, শেয়ার করা থেকে বিরত থাকতে হবে।

এসব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

তথ্যসূত্রঃ
The Daily Star Bangla
ডেইলি স্টার অনলাইন রিপোর্ট
সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২ ০৯:৪৮ অপরাহ্ন।

নিউজ লিংক:
https://www.facebook.com/100117146754830/posts/5045401725559656/

অভিনন্দন জনতা ব্যাংকের এজিএম হলেন মোঃ মোবারক হোসেন (রানা ভূঁইয়া)।প্রাক্তন মেধাবী ছাত্র সুজাপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়...
06/01/2021

অভিনন্দন
জনতা ব্যাংকের এজিএম হলেন
মোঃ মোবারক হোসেন (রানা ভূঁইয়া)।
প্রাক্তন মেধাবী ছাত্র সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জনাব রানা ভুইঁয়া গত ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে এজিএম হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে রানা ভুইঁয়াকে অভিনন্দন জানাই।
তার এই সাফল্যে আমরা গর্বিত।

15/08/2020

Our deepest respect to the Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman and all the martyred victims of the dark night of 15 August 1975.

27/07/2020

Address

Sujapur School Road, Sujapur
Nawabganj

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category