বৃহস্পতিবারের নৈতিক শিক্ষা
হরিপুর মডেল পাবলিক স্কুল,চাঁপাইনবাবগঞ্জ।
শিক্ষা জগতের একটি আধুনিক শিক্ষা প্রত?
Outdoor Game
ক্লাসের বাইরে
25/03/2026
🇧🇩 ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস 🇧🇩
লাল-সবুজের পতাকায় আঁকা আমাদের গৌরব, আমাদের অস্তিত্ব।
আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল বীর শহীদদের, যাদের অমূল্য ত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় স্বাধীনতা।
তাদের রক্তে রাঙানো এই বাংলার মাটিকে ভালোবেসে, দেশপ্রেমকে হৃদয়ে ধারণ করে
আসুন আমরা প্রতিজ্ঞা করি—
ন্যায়, সততা ও মানবিকতার পথে চলেই গড়ে তুলবো একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ।
সবাইকে মহান স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 🌹
জয় বাংলা 🇧🇩
11/03/2026
কয়েকদিন আগে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে অভিভাবকদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন তথ্য, পরামর্শ ও অভিযোগের ভিত্তিতে সেসব বিষয় গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে সমাধানের পথ খুঁজে বের করা এবং শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে আমাদের প্রিয় প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক মহোদয় সকল শিক্ষকবৃন্দকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করেন।
সভায় পারস্পরিক মতবিনিময়, গঠনমূলক আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনার মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ, শৃঙ্খলা ও শিক্ষার মানোন্নয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভা শেষে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচালক মহোদয় আন্তরিক ভালোবাসা ও সম্মানের নিদর্শন হিসেবে সকল শিক্ষকবৃন্দের হাতে ঈদ সামগ্রী ও সম্মানী তুলে দেন। পাশাপাশি মার্চ মাসের অগ্রিম বেতন প্রদান করেন, যা শিক্ষকদের মাঝে আনন্দ, কৃতজ্ঞতা ও নতুন উদ্দীপনার সঞ্চার করে।
সবার সম্মিলিত প্রচেষ্টা, দায়িত্ববোধ ও আন্তরিকতার মাধ্যমে আমাদের প্রিয় প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আরও সাফল্যের পথে এগিয়ে যাবে—এই প্রত্যাশা রইল।
পবিত্র রমজান মাসের পবিত্রতা ও মাহাত্ম্যকে সামনে রেখে হরিপুর মডেল পাবলিক স্কুলে আয়োজন করা হয় পবিত্র কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা।
শিক্ষার্থীরা অত্যন্ত আন্তরিকতা, ভক্তি ও সুন্দর কণ্ঠে কুরআন তিলাওয়াত করে সবাইকে মুগ্ধ করে। তাদের এই প্রচেষ্টা সত্যিই প্রশংসার যোগ্য।
প্রতিযোগিতা শেষে প্রতিটি শ্রেণি থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীদের আনন্দ ও উচ্ছ্বাস ছিল সত্যিই দেখার মতো।
আমাদের বিশ্বাস, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে কুরআনের প্রতি ভালোবাসা বৃদ্ধি করবে এবং তাদের নৈতিক ও আদর্শিক মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।
সকল অংশগ্রহণকারী শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ এবং বিজয়ীদের জানাই প্রাণঢালা অভিনন্দন।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের আলোয় আলোকিত হওয়ার তাওফিক দান করুন।
আমিন।
08/03/2026
"আলহামদুলিল্লাহ"
২০২৬ সালের কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ২০২৫ সালের বার্ষিক পরিক্ষায় প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান নিয়ে উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন হলো।
বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের খুশির মুহূর্ত।
02/03/2026
আলহামদুলিল্লাহ 🌿 আলহামদুলিল্লাহ 🌿
আলহামদুলিল্লাহ 🌿
"চাঁপাইনবাবগঞ্জ কিন্ডারগার্টেন ফোরাম" কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
গর্বের সাথে জানাচ্ছি যে, হরিপুর মডেল পাবলিক স্কুল এই ফলাফলে সর্বোচ্চ সংখ্যক বৃত্তি অর্জন করে প্রথম স্থান অধিকার করেছে।
আমাদের শিক্ষার্থীদের মধ্যে—
✨ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ২২ জন
✨ সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ২১ জন
👉 সর্বমোট ৪৩ জন শিক্ষার্থী বৃত্তি অর্জন করেছে।
এই সাফল্য চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মধ্যে সর্বাধিক এবং সর্বোচ্চ অর্জন।
এই কৃতিত্ব আমাদের প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও পরিশ্রমী শিক্ষকমণ্ডলীর সম্মিলিত প্রচেষ্টার ফল। সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন।
আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত। 💙
পবিত্র কুরআন তিলাওয়াত শিক্ষা শুধু একটি বিষয় নয়, এটি হৃদয়ের পরিশুদ্ধি ও চরিত্র গঠনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। স্কুলে যখন শিক্ষার্থীরা নিয়মিত কুরআন তিলাওয়াত শেখে, তখন তারা শুধু শুদ্ধ উচ্চারণই আয়ত্ত করে না—বরং নৈতিকতা, শৃঙ্খলা ও আল্লাহভীতি অর্জন করে।
📖 কুরআনের আলোয় আলোকিত হোক আমাদের সন্তানদের জীবন।
🌿 তিলাওয়াতের সুরে জাগুক সত্য, সৌন্দর্য ও মানবতার চেতনা।
21/02/2026
"একুশ আমার অহংকার"
সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা
10/02/2026
"ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন" ও "শ্রী শ্রী শিবরাত্রি ব্রত" এর ছুটি সংক্রান্ত নোটিশ
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
6300
Opening Hours
| Monday | 08:00 - 16:00 |
| Tuesday | 08:00 - 16:00 |
| Wednesday | 08:00 - 16:00 |
| Thursday | 08:00 - 16:00 |
| Saturday | 08:00 - 16:00 |
| Sunday | 08:00 - 16:00 |