Kid's Valley

Kid's Valley This is a primary school's page and it's known as "Kid's Valley" at Belepukur in Chapainawa

28/02/2021

আসসালামু আলাইকুম।

শুভেচ্ছা নিবেন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের কাছে কিছু বেড়ে ওঠা কোমলতি শিশুর পড়াশুনার গতি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ছোট অনুরোধ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের সদয় বিবেচনা এই কোমলতি শিশুগুলোর বেড়ে ওঠা কে আরও গতিশীল করবে ইনশাআল্লাহ।

চাপাইনবাবগঞ্জ সদর জেলার বেলেপুকুর গ্রামে ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয় একটি আধুনিক ও অভিনব শিক্ষালয় “কিডস ভ্যালি“ স্কুল। স্কুলে টিতে প্রাথমিক সেকশনে এই মুহুর্তে পড়াশুনা করছে ১০০ এর মত শিশু। স্কুলটি ২০১৬ সালে প্রতিষ্ঠা করা হয় সম্পূর্ন অস্থায়ী কাঠামোর উপর। এই স্কুলে দৈনিক পাঠ্যক্রমের পাশাপাশি সামাজিক, ধার্মিক এবং নৈতিক শিক্ষাও প্রদান করা হয়ে থাকে একসাথে। এতো কম সময়ে এই স্কুল একটা নৈতিক এবং সামাজিক শিক্ষার শক্ত ভিত সৃষ্টির মাধ্যমে গ্রামবাসী সর্বোপরি মাতাপিতার একটা নির্ভরযোগ্য আশ্রয়স্থলে পরিনত হয়েছে। বর্তমানে স্কুলটির সার্বিক এবং ক্রমাগত পরিচালনার জন্যে একটা স্থায়ী অবকাঠামো প্রয়োজন। নানা সংকটের মধ্যেও এতোদিন গ্রামবাসীর অবিচ্ছিন্ন সহযোগীতায় এই স্কুলটি সফলভাবে পরিচালিত হয়ে আসলেও এখন একটা স্থায়ী অবকাঠামোর অভাবে এবং দৈনন্দিন আর্থিক টানাপড়নে স্কুলটির পাঠদান কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম।

আপনাদের কাছে এই স্কুলটির অবকাঠামোগত উন্নয়নের জন্যে আর্থিক সহোযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্যে আকুল আবেদন জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, কোমলতি শিশুদের শুধুমাত্র আর্থিক দুর্গতির অভাবে লেখাপড়া বন্ধ হতে পারে না। আপনাদের কাছে আকুল আবেদন, উত্তরবঙ্গের এই চাপাইনবাবগঞ্জ জেলার সুপরিচিত বেলেপুকুর গ্রামের এই স্কুলটির অবকাঠামোগত উন্নয়ন সাধন এবং এই কোমলতি শিশুদের ভবিষ্যত রক্ষায় আপনারা সবাই মুক্ত হস্তে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ।

কিডস ভ্যালি স্কুলের অর্থসাহায্যের জন্যে এবং যেকোন প্রয়োজনে যোগাযোগের ব্যাক্তিঃ

১। জালাল উদ্দিন, প্রধান শিক্ষক
ও
২। ফিরোজ কবির, ম্যানেজিং কমিটির সদস্য।
মোবাইল নাম্বার: 01718-880886, 01711-010086
ইমেইল: [email protected]

কিডস ভ্যালি স্কুল নিয়ে ৫ মিনিটের ভিডিও ডকুমেন্টারিঃ

Address

Belepukur
Nawabganj
6300

Telephone

+8801718880886

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kid's Valley posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category