28/06/2025
✬প্রশ্নঃ পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উঃ ১৯৫ টি।
✬প্রশ্নঃ জাতিসংঘ কর্তৃক স্বীকৃত পৃথিবীর স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উঃ ১৯৩ টি।(কসোভো ও ভ্যাটিক্যান সিটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত রাষ্ট্র নয়)
✬প্রশ্নঃ পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি?
উঃ ১২২ টি।
✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে উত্তরের নগরী কোনটি?
উঃ হ্যামারফাস্ট (নরওয়ে)।
✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে দক্ষিণের নগরী কোনটি?
উঃ পুয়োটো উইলিয়াম (চিলি)।
✬প্রশ্নঃ পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
উঃ চিলি।
✬প্রশ্নঃ পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র কোনটি?
উঃ ইতালি (কারণ ইতালির মধ্যে ভ্যাটিকান ও সান ম্যারিনো রাষ্ট্র অবস্থিত)।
✬প্রশ্নঃ পৃথিবীর খন্ডিত রাষ্ট্রগুলো কী কী?
উঃ জাপান, ইন্দোনেশিয়া।
✬প্রশ্নঃ পৃথিবীর কোন কোন দেশ দুটি মহাদেশে অবস্থিত?
উঃ রাশিয়া ও তুরস্ক (এশিয়া ও ইউরোপ মহাদেশে)।
✬প্রশ্নঃ বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
উঃ ইন্দোনেশিয়া।
✬প্রশ্নঃ বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
উঃ চীন। ১৪ টি দেশের সাথে সীমান্ত সংযোগ রয়েছে।
✬প্রশ্ন: বিশ্বের প্রশস্ততম নদী কোনটি?
উত্তর: আমাজান।
✬প্রশ্ন: বিশ্বের প্রথম ধুমপান মুক্ত দেশ কোনটি?
উত্তর: ভূটান।
✬প্রশ্ন: ব্রাসেলস কোন দেশের রাজধানী?
উত্তর: বেলজিয়াম।
✬প্রশ্ন: কাপ্তাই কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর: কর্ণফুলী।
✬প্রশ্ন: নিশীত সূর্যের দেশ’ বলা হয়-কোন দেশকে?
উত্তর: নরওয়ে-কে।
✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি ভাগ হয় কত সালে?
উত্তর: ১৯৬১ সালে।
✬প্রশ্ন: পূর্ব জার্মানি ও পশ্চিম জার্মানি একত্রিত হয় কত সালে?
উত্তর: ৩ অক্টোবর ১৯৯০সালে।
✬প্রশ্ন: মাওরি কোন দেশের অধিবাসী?
উত্তর: নিউজিল্যান্ড।
✬প্রশ্ন: ইতালির রাজধানী কোন শহরে অবস্থিত?
উত্তর: রোম।
✬প্রশ্ন: চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম কী?
উত্তর: ফেবো।