25/07/2026
🚨 আর্থিক সাহায্যের আবেদন 🚨
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"
আসসালামু আলাইকুম/নমস্কার। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, ৫ জুলাই বিকেলে ৫ ঘটিকায় ছায়তানগাছা এলাকায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় গায়েন বাড়ির সন্তান রিংকন গমেজ মারাত্মকভাবে আহত হয়েছে।
দুর্ঘটনায় তার ডান পায়ের রগ ছিঁড়ে গেছে। বর্তমানে তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, পায়ের রগ জোড়া লাগানোর জন্য জরুরি ভিত্তিতে একটি জটিল অপারেশনের প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল।
রিংকনের পরিবারের পক্ষে একা এই মুহূর্তে চিকিৎসার বিশাল অঙ্কের খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। আপনাদের সামান্য একটু সহযোগিতা ও ভালোবাসা পারে আমাদের এই ভাইটিকে আবার সুস্থ জীবনে ফিরিয়ে আনতে, তাকে আবার নিজের পায়ে দাঁড় করাতে।
আপনার সাধ্যমতো আর্থিক সাহায্য নিয়ে এই বিপদগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
📱 সাহায্য পাঠানোর মাধ্যম:
বিকাশ নম্বর: 01714898190 (পার্সোনাল)
🙏 বিশেষ অনুরোধ: টাকা পাঠানোর পর সম্ভব হলে উক্ত নম্বরে একটা মেসেজ বা কল করে জানাবেন। আর আর্থিক সাহায্য করতে না পারলেও দয়া করে পোস্টটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবং রিংকনের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করুন।
আপনাদের সকলের সহযোগিতা ও দোয়া/আশীর্বাদ একান্ত কাম্য