Qadirabad Cantonment Sapper College Debating Club - QCSC DC

Qadirabad Cantonment Sapper College Debating Club - QCSC DC Where logic leads, freedom follows. Empowering young minds through the art of debate. A platform for expression, a training ground for intellect.

Speak, question, think & change the world. Qadirabad Cantonment Sapper College Debating Club – QCSC DC

05/10/2026

আমরা যখন ছোট্ট একটা শিশু হিসেবে এই পৃথিবীতে আসি, তখন আমাদের পৃথিবীর পরিধি থাকে খুব ছোট। বাবা-মা যেখানে জীবন দেন, শিক্ষক সেখানে সেই জীবনকে মানুষ হিসেবে গড়ে তোলেন। কিন্তু সত্যিটা হলো—এক অবুঝ শিশুকে দেশের একজন সফল ও মেরুদণ্ডসম্পন্ন মানুষ করার পেছনে বাবা-মায়ের পাশাপাশি সবচেয়ে বড় কান্ডারী তো একজন শিক্ষকই।

মনে পড়ে সেই শিক্ষকদের কথা? যারা কেবল ক্লাসে পড়িয়েই দায়িত্ব শেষ করেননি। কোনো এক মেধাবী দরিদ্র শিশুর পড়া বন্ধ হয়ে যাচ্ছে দেখে নিজের পকেটের টাকায় বই-খাতা কিনে দিয়েছেন। শিক্ষকতা তো কোনো সাধারণ পেশা নয়, এটি একটি ত্যাগ ও মহান ব্রত। আপনারা হাত না ধরলে হয়তো কত শত শিশুর ভবিষ্যৎ অন্ধকারেই হারিয়ে যেত!

আমাদের সফলতার পেছনে রক্ত-ঘাম এক করা সেই সকল নীরব কারিগর ও শ্রদ্ধেয় শিক্ষকদের জানাই হৃদয়ের গভীরতম বিনম্র শ্রদ্ধা।

শুভ শিক্ষক দিবস!

গত ২০/০৯/২০২৬ তারিখে অনুষ্ঠিত ​'আন্তঃ ক্যান্টনমেন্ট বিতর্ক প্রতিযোগিতা ২০২৬' এ  আঞ্চলিক পর্যায়ের (বগুড়া অঞ্চল) কলেজভিত্ত...
01/10/2026

গত ২০/০৯/২০২৬ তারিখে অনুষ্ঠিত ​'আন্তঃ ক্যান্টনমেন্ট বিতর্ক প্রতিযোগিতা ২০২৬' এ আঞ্চলিক পর্যায়ের (বগুড়া অঞ্চল) কলেজভিত্তিক সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় আমাদের দল অত্যন্ত সাহসিকতা ও দক্ষতার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

​“এই সংসদ মনে করে যে, বাংলাদেশের সামাজিক ও পারিবারিক দৃষ্টিভঙ্গিই তরুণদের উদ্যোক্তা হওয়ার পথে প্রধান অন্তরায়” প্রতিপাদ্যের উপর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্রতিপক্ষ দলের বিরুদ্ধে আমাদের বিতার্কিকরা চমৎকার যুক্তি উপস্থাপন, তথ্যবহুল বিশ্লেষণ এবং প্রতিপক্ষের যুক্তির উপযুক্ত খণ্ডন করে নিজেদের শক্তপোক্ত অবস্থানের প্রমাণ দিয়েছে।
​ফলাফলের ব্যবধান মাত্র ১৮.৫ নম্বরের হলেও (সরকারি দল: [৮২৬.৫], বিরোধী দল: [৮০৮]), এই সামান্য ব্যবধানে হেরে যাওয়া মানেই পরাজয় নয়,বরং এটি আমাদের বিতার্কিকদের অসাধারণ প্রস্তুতি ও লড়াইয়ের মানসিকতারই এক অনন্য প্রতিচ্ছবি। ফলাফল হয়তো সেদিন আমাদের পক্ষে আসেনি, কিন্তু আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি।
​যদিও প্রতিযোগিতার পর কিছুটা সময় পেরিয়ে গেছে, তবুও এই পরিশ্রম ও মেধার স্বীকৃতি স্বরূপ এই বিশেষ মুহূর্তগুলো!

​আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অভিজ্ঞতা আমাদের বিতার্কিকদের আরও শাণিত করবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে ঘুরে দাঁড়াতে এবং কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের সুনাম ও গৌরব চারদিকে ছড়িয়ে দিতে আমাদের ডিবেটিং ক্লাব আরও বেশি সুসংহত হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাবে।
​আমাদের বিতার্কিকদের এই অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টার জন্য রইল অনেক শুভকামনা!

ফলাফল :

◑ সরকারি দল (বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ): ৮২৬.৫ নম্বর
◑ বিরোধী দল (কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ) : ৮০৮নম্বর

Better Arguments, A Brighter Future—এই প্রত্যয়কে সামনে রেখে কাদিরবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবে আয়োজিত হ...
18/09/2026

Better Arguments, A Brighter Future—এই প্রত্যয়কে সামনে রেখে কাদিরবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবে আয়োজিত হচ্ছে ২য় অফলাইন ডিবেট প্র্যাকটিস সেশন!

যুক্তির ধার, চিন্তার গভীরতা আর আত্মবিশ্বাসী উপস্থাপনের মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রস্তুতি।আগামীকাল অনুষ্ঠিত হতে...
16/09/2026

যুক্তির ধার, চিন্তার গভীরতা আর আত্মবিশ্বাসী উপস্থাপনের মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রস্তুতি।

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের Inter Cantonment debate এর জন্য একটি অফলাইন সেশন।

প্রস্তুতিমূলক সেশনের ২য় দিন। সঙ্গে ছিলেন এন.এম. মোস্তাফিজুল ইসলাম ইমন,  Bangladesh University of Buisness and Technology
16/09/2026

প্রস্তুতিমূলক সেশনের ২য় দিন। সঙ্গে ছিলেন এন.এম. মোস্তাফিজুল ইসলাম ইমন, Bangladesh University of Buisness and Technology

যুক্তির চর্চা, চিন্তার প্রসার, আর মঞ্চের প্রস্তুতি।আসন্ন Inter-Cantonment Debate Competition 2026 উপলক্ষে গত ১৪-০৯-২০২৬ ...
15/09/2026

যুক্তির চর্চা, চিন্তার প্রসার, আর মঞ্চের প্রস্তুতি।

আসন্ন Inter-Cantonment Debate Competition 2026 উপলক্ষে গত ১৪-০৯-২০২৬ ইং তারিখে আমাদের QCSC Debating Club-এর প্রতিষ্ঠাতা আলী ইমাম ভাইয়া-র সঙ্গে অনুষ্ঠিত হলো একটি বিশেষ অনলাইন ডিবেট সেশন। বর্তমানে চীনে অধ্যয়নরত ভাইয়া আমাদের সঙ্গে তাঁর অভিজ্ঞতা ও মূল্যবান দিকনির্দেশনা শেয়ার করেছেন।
ক্লাবের বর্তমান President, Vice President, GS এবং অন্যান্য সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সেশনটি হয়ে উঠেছিল শেখা ও প্রস্তুতির একটি সুন্দর পর্ব।
একটি ভালো বিতর্ক শুধু জেতার জন্য নয়—ভালোভাবে ভাবতে শেখার জন্যও।

সামনের আন্তঃক্যান্টনমেন্ট বিতর্ক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি চলছে।

Standing in solidarity with the people of Nepal during these difficult times. Our deepest condolences and prayers go out...
27/08/2026

Standing in solidarity with the people of Nepal during these difficult times. Our deepest condolences and prayers go out to all affected families.

​— QCSC DC

ঈদ মোবারক! ​শুধু উৎসবের আমেজে মেতে ওঠা নয়, কুরবানির প্রকৃত রূপ লুকিয়ে আছে ত্যাগের ভেতরের গভীর শিক্ষায়। নিজের ভেতরের অহংক...
27/05/2026

ঈদ মোবারক!
​শুধু উৎসবের আমেজে মেতে ওঠা নয়, কুরবানির প্রকৃত রূপ লুকিয়ে আছে ত্যাগের ভেতরের গভীর শিক্ষায়। নিজের ভেতরের অহংকার, ক্ষুদ্রতা আর স্বার্থপরতাকে বিসর্জন দিয়ে একজন ইতিবাচক ও সুন্দর মনের মানুষ হয়ে ওঠার এক অনন্য সুযোগ এনে দেয় এই দিনটি।

​এই ঈদের শিক্ষা সবার প্রতিদিনের চলায়,বলায় এবং চিন্তায় প্রতিফলিত হোক।
​পরস্পরের প্রতি শ্রদ্ধা, সৌহার্দ্য আর পাশে থাকার মানসিকতা আরও সুদৃঢ় হোক।
সবার ঈদ কাটুক আনন্দে ও সুস্বাস্থ্য নিয়ে।

​تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ
(তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)

​— কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাব (QCSC DC)

যুক্তির আলোয় অর্জিত হলো বিশেষ স্বীকৃতি ..গত ৩০ এপ্রিল, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে কাদিরবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডি...
01/05/2026

যুক্তির আলোয় অর্জিত হলো বিশেষ স্বীকৃতি ..

গত ৩০ এপ্রিল, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছে কাদিরবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাব এর ২০২৪-২৫ সেশনের কার্যনির্বাহী কমিটির সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান।

গত একটি বছর যারা নিষ্ঠা ও মেধার মাধ্যমে আমাদের ডিবেটিং ক্লাবকে এগিয়ে নিয়েছেন, তাদের এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। আমাদের বিতার্কিকদের এই অর্জন আগামী দিনের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।সবার জন্য রইল নিরন্তর শুভকামনা।

"যুক্তি যেখানে শাণিত, মুক্তি সেখানে অবধারিত" প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যা...
07/12/2025

"যুক্তি যেখানে শাণিত, মুক্তি সেখানে অবধারিত" প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবছরের ন্যায় এবছরও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাব কর্তৃক ০৪ ডিসেম্বর আয়োজন করা হয় 'অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা ২০২৫'।

উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক ও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট বোর্ডের সম্মানিত ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার জনাব মোঃ রাফিউল আলম স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের সম্মানিত অধ্যক্ষ ও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের সম্মানিত পৃষ্ঠপোষক জনাব মো. তৌহিদুল হক স্যার।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের আয়োজনকে পূর্নতা প্রদান করেছেন আমাদের কলেজের সহকারী অধ্যাপক জনাব রেজাউল করিম স্যার, প্রভাষক জনাব সুজন মন্ডল স্যার, প্রভাষক জনাব গোলাম আলীমুজ্জামান স্যার, প্রভাষক জনাব সোহান মিয়া স্যার এবং প্রভাষক জনাব মোঃ আশরাফুল আলম স্যার।

উক্ত বিতর্ক প্রতিযোগিতাটি সংসদীয় ফর্ম্যাটে অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত বিচারকের দায়িত্ব পালন করেন প্রভাষক জনাব আব্দুল করিম স্যার, প্রভাষক জনাব গোলাম রাব্বানী স্যার এবং প্রভাষক জনাব মোঃ আব্দুর রব স্যার। এছাড়াও উক্ত বিতর্ক প্রতিযোগিতায় মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করেন প্রাক্তন বিতার্কিক ও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক আমির খান।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের বর্তমান সভাপতি সৌরভ দাস এবং সঞ্চালনা করেন কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ জীম এবং সাংগঠনিক সম্পাদক নাফিউর রহমান প্রান্ত।

এই সংসদ মনে করে যে, "নাগরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যকার আস্থাহীনতাই আসন্ন জাতীয় নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ" শীর্ষক এ বিতর্কে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিরোধী দল বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হাউজ এর তাসফিয়া তাবাসসুম, আয়েশা আলম এশা এবং মোঃ মারুফ ইসলাম। এই প্রতিযোগিতায় রানার্স আপ হয় সরকারি দল বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর হাউজের লাইসানুর ইসলাম, সুমাইয়া সুলতানা স্নেহা এবং অন্তর আহমেদ। ডিবেটার অফ দ্যা টুর্নামেন্ট বা সেরা বিতর্কিত নির্বাচিত হয় চ্যাম্পিয়ন হাউজের দলনেতা অর্থাৎ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হাউজের বিরোধী দলীয় নেতা তাসফিয়া তাবাসসুম।

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট স্যাপার কলেজ ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানের সাথে জড়িত সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

Address

Natore
6410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Qadirabad Cantonment Sapper College Debating Club - QCSC DC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share