Kiron-কিরণ.∞

Kiron-কিরণ.∞ আগে নিজে শিখি এবং পরে অন্যকে শিখাই ...

16/08/2026

সংবাদ বিজ্ঞপ্তি
রাবির ভর্তি পরীক্ষা ৮ জানুয়ারি থেকে ॥ আবেদন ১২-২৭ নভেম্বর
রাজশাহী বিশ্ববিদ্যালয়, ১৬ আগস্ট ২০২৬:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রাথমিক আবেদন ১২ থেকে ২৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত গ্রহণ করা হবে। ৮, ৯ ও ১৬ জানুয়ারি ২০২৭ তারিখে যথাক্রমে বি, সি ও এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে নির্ধারিত হয়েছে। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট, ময়মনসিংহ ও রংপুর কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আজ রবিবার দুপুরে প্রশাসন ভবন-১ এর কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ভর্তি উপ-কমিটির সভায় এসকল বিষয়ে সুপারিশ করা হয়। উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।
প্রফেসর এস এম কামরুজ্জামান
প্রশাসক, জনসংযোগ দপ্তর

”অর্ধেক নারী, অর্ধেক ঈশ্বরী”-আহমদ ছফা 🤍
28/07/2026

”অর্ধেক নারী, অর্ধেক ঈশ্বরী”-আহমদ ছফা 🤍

আজ ২৮ জুলাই প্রখ্যাত বাঙালি লেখক, চিন্তাবিদ ও সংগঠক আহমদ ছফার ২৫ তম প্রয়াণ দিবস। 🖤
27/07/2026

আজ ২৮ জুলাই প্রখ্যাত বাঙালি লেখক, চিন্তাবিদ ও সংগঠক আহমদ ছফার ২৫ তম প্রয়াণ দিবস। 🖤

প্রতিপাদ্য বিষয় : 'শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়'
06/07/2026

প্রতিপাদ্য বিষয় : 'শিক্ষা-গবেষণা ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়'

The University of Rajshahi (Bengali: রাজশাহী বিশ্ববিদ্যালয়), also known as Rajshahi University (RU), is a public resear...
06/07/2026

The University of Rajshahi (Bengali: রাজশাহী বিশ্ববিদ্যালয়), also known as Rajshahi University (RU), is a public research university located in Rajshahi, Bangladesh. It is the second oldest and third largest university in Bangladesh.[14] The university's 59 departments are organized into 12 faculties. It is one of the five autonomous university by the act (1973) of Bangladesh.[15] Source: Wikipedia Kiron-কিরণ.∞

জুলাই আসে, চোখে নিয়ে শোকের জল,বুকে তুলে দেয় রক্তঝরা এক অতল।হঠাৎ শুরু হয় চারিদিকে হাহাকার,রক্তে ভেজা দিনের স্মৃতি বুকে বই...
22/07/2025

জুলাই আসে, চোখে নিয়ে শোকের জল,
বুকে তুলে দেয় রক্তঝরা এক অতল।
হঠাৎ শুরু হয় চারিদিকে হাহাকার,
রক্তে ভেজা দিনের স্মৃতি বুকে বইয়ে—
জুলাই আসে, আমাদের কাঁদিয়ে আবার চলে যায়…
গল্প বলে মাইলস্টোনের বিমান দুর্ঘটনা,
কী ভয়াবহ সে ক্ষণ, ইতিহাস কেঁদেছে সন্তানের জন্য।
কত বাবা-মা হারায় সন্তানকে, নিভে যায় জীবন,
ভাঙে স্বপ্ন, ঝরে যায় আলোয় আঁকা দিন।
জুলাই শুধু এক মাস নয়, এ এক আর্তনাদ ভরা গান,
এ এক রক্তাক্ত ইতিহাস, বেদনার নিদারুণ প্রবাদ।
এমন শোকের জুলাই যেন আর ফিরে না আসে কভু,
এই আমাদের প্রার্থনা, এই আমাদের আশা, হে পরম করুণাময় প্রভু!🥹

”যে দিন কান্নাও ভয় পায়”
Md. Golam Kibriya
21.07.2025

Address

Balsha, Bilsha, Khubjipur, Grudaspur
Natore
6440

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kiron-কিরণ.∞ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share