OM DAS

OM DAS I want to uphold to cynosure inside of man's skill, literary of world, language and anything.

International day against drug abuse and illicit trafficking -2026Theme :"The world drug problem :persisting issues, new...
26/06/2026

International day against drug abuse and illicit trafficking -2026
Theme :"The world drug problem :persisting issues, new challenges, innovative responses."
"মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন।"🇧🇩

31/05/2026

🙏🇧🇩"এস ভাই হিন্দু! এস মুসলমান! এস বৌদ্ধ! এস ক্রিশ্চিয়ান। আজ আমরা সব গণ্ডি কাটাইয়া, সব সঙ্কীর্ণতা, সব স্বার্থ চিরতরে পরিহার করিয়া প্রাণ ভরিয়া ভাইকে ভাই বলিয়া ডাকি। আজ আমরা আর কলহ করিব না। চাহিয়া দেখ, পাশে তোমাদের মহা শয়নে শায়িত ঐ বীর ভ্রাতৃগণের শব। ঐ গোরস্থান ঐ শ্মশানভুমিতে শোন শোন তাহাদের তরুণ আত্মার অতৃপ্ত ক্রন্দন।এ-পবিত্র স্থানে আজ স্বার্থের দ্বন্দ্ব মিটাইয়া দাও ভাই। ঐ শহীদ ভাইদের মুখ মনে কর,আর গভীর বেদনায় মূক স্তব্ধ হইয়া যাও। মনে কর,তোমাকে মুক্তি দিতেই সে এমন করিয়া অসময়ে বিদায় লইয়াছে। উহার সে ত্যাগের অপমান করিয়ো না, ভুলিয়ো না।"
[ প্রবন্ধ : নবযুগ - কাজী নজরুল ইসলাম ]

09/08/2025
04/06/2025

বেলার শেষে যেন কিছু অঙ্ক কষা
জীবনের লাভ- ক্ষতির এক বড় জরীপ
সামনের দিনগুলোতে জীবনের লাভে সুষ্ঠ পরিকল্পনা
সময়কে শিকলে বেঁধে জীবনের অক্লান্ত পথ চলা
অর্থের পাহাড়ে দাড়িয়ে একটু শান্তির খোঁজে
তোমার মিনারে লক্ষ কোটি পয়সার পাহাড় জমে শেষ বেলার শান্তি সুখের অসংখ্য বাঁচবার দিনে
কুয়াশায় চোখ নিভু নিভু অন্ধকারে ডুবেছে জীবনে।।

--- শান্তির খোঁজে
(০৪.০৬.২০২৫) ২১জ‍‍্যৈষ্ঠ ১৪৩২

31/05/2025

❤ ❤ 🇧🇩🙏🙏
সবাই সৌন্দর্য ভালোবাসে,কদর্যতা আছে বলেই।
সবাই মহত্ত্ব ভালোবাসে, পাপ আছে বলেই
জীবন আর মৃত্যু একই সুতোয় গাঁথা।
জটিল আর সরল,
বড় আর ছোট,
উঁচু আর নিচু সবই সমভাবে বাঁধা।
শব্দ আর নীরবতা একে অপরের সাথে মিশে যায়।
আদি আর অন্তের মত অচিন সীমানায়।
জ্ঞানী সবই করে কিছু না করে।
শেখায় সবই কিছু না বলে।
যারা বড় হতে চায় তিনি বড় করেন।
যারা বিলীন হতে চায় তিনি তাই করেন।
সে দিয়ে যায়, ফেরতের আশায় নয়।
সে পরিশ্রম করে, উপহারের আশায় নয়।
সে কাজ করে, ফলের আশায় নয়।
নিজের জন্য সে কিছুই গড়ে না,
এই খরস্রোতা সময়ের ভুবনে
সময় তাকে বিলীন করতে পারে না,
তিনি চিরস্থায়ী সকল সময়ে।
তাও তে চিং গ্রন্থের পদ‍্য-২
লেখক - লাওজি
অনুবাদক- এস.এ.মুক্তাদীর সম্রাট

27/05/2025

যা শাস্ত্র তাই বিশ্বাস‍্য নয়, যা বিশ্বাস‍্য তাই শাস্ত্র

14/04/2025

❤চলুন আজ শুধু শুদ্ধ বাংলায় কথা বলি
কথার মধ্যে যেন
ইংরেজি শব্দ না ব‍্যবহার করি❤
🌹সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা 🌹

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়( জ. ২৬ জুন, ১৮৩৮ - মৃ. ৮ এপ্রিল, ১৮৯৪ ) - এর উপন‍্যাস
26/03/2025

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়( জ. ২৬ জুন, ১৮৩৮ - মৃ. ৮ এপ্রিল, ১৮৯৪ ) - এর উপন‍্যাস

ইনকিলাব জিন্দাবাদ হলো একটি হিন্দুস্তানি (হিন্দি–উর্দু) বাক্যাংশ,যার অনুবাদ "বিপ্লব দীর্ঘজীবী হোক"। ইনকিলাব শব্দটি মূলত আ...
12/03/2025

ইনকিলাব জিন্দাবাদ হলো একটি হিন্দুস্তানি (হিন্দি–উর্দু) বাক্যাংশ,যার অনুবাদ "বিপ্লব দীর্ঘজীবী হোক"। ইনকিলাব শব্দটি মূলত আরবি শব্দ – যার অর্থ ‘বিপ্লব’। এটি প্রথম সাহিত্যে ব্যবহার করেন মুহাম্মদ ইকবাল। অনেক পূর্বেই এই শব্দটি স্লোগানের রূপ নিয়েছে।।
এই স্লোগানটি ১৯২১ সালে ইসলামিক পণ্ডিত, উর্দু কবি, ভারতীয় স্বাধীনতা সংগ্রামী, ভারতীয় জাতীয় কংগ্রেসের বিশিষ্ট নেতা এবং ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা মাওলানা হাসরাত মোহানি দ্বারা সৃষ্টি করা হয়।এটি ভগত সিং (১৯০৭-১৯৩১) দ্বারা ১৯২০ এর দশকের শেষের দিকে তার বক্তৃতা এবং লেখার মাধ্যমে জনপ্রিয় হয়েছিল।এটি হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনের অফিসিয়াল স্লোগানও ছিল এবং কমিউনিস্ট একত্রীকরণের স্লোগানের পাশাপাশি অল ইন্ডিয়া আজাদ মুসলিম কনফারেন্সের একটি স্লোগান। ১৯২৯ সালের এপ্রিলে, এই স্লোগানটি ভগৎ সিং এবং তার সহযোগী বটুকেশ্বর দত্ত দ্বারা উত্থাপিত হয়েছিল, যিনি দিল্লিতে কেন্দ্রীয় আইনসভায় বোমা হামলার পরে এই স্লোগান দিয়েছিলেন। পরবর্তীতে, প্রথমবারের মতো একটি উন্মুক্ত আদালতে, এই স্লোগানটি ১৯২৯ সালের জুন মাসে দিল্লির হাইকোর্টে তাদের যৌথ বিবৃতির অংশ হিসাবে উত্থাপিত হয়েছিল।তারপর থেকে, এটি ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম র‍্যালিতে পরিণত হয়। প্রাথমিকভাবে এই স্লোগানটি ব্রিটিশ রাজে বামপন্থী কম্যুনিস্টরা ব্যবহার করেন, আজ এটি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে বিক্ষোভের সময় নাগরিক সমাজের কর্মীরা এবং বিভিন্ন মতাদর্শিক পটভূমির রাজনীতিবিদদের কর্তৃক ব্যবহৃত হচ্ছে। বাংলাদেশের ২০২৪ সালের ছাত্র-জনতার বিপ্লবের সময়েও এই স্লোগানটি ব‍্যাপক জনপ্রিয় হয়। বর্তমানে 'ইনকিলাব জিন্দাবাদ' শব্দটি বাংলাদেশের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি'র(NCP) স্লোগান ।।
তথ্যসূত্র: https://www.google.com/url?sa=t&source=web&rct=j&opi=89978449&url=https://bn.wikipedia.org/wiki/%25E0%25A6%2587%25E0%25A6%25A8%25E0%25A6%2595%25E0%25A6%25BF%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25AC_%25E0%25A6%259C%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A6%25BE%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%23:~:text%3D%25E0%25A6%2587%25E0%25A6%25A8%25E0%25A6%2595%25E0%25A6%25BF%25E0%25A6%25B2%25E0%25A6%25BE%25E0%25A6%25AC%2520%25E0%25A6%259C%25E0%25A6%25BF%25E0%25A6%25A8%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A6%25BE%25E0%25A6%25AC%25E0%25A6%25BE%25E0%25A6%25A6%2520(%25E0%25A6%2589%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A6%25E0%25A7%2581%253A%2520%25D8%25A7%25D9%2590%25D9%2586%25D9%2582%25D9%2584%25D8%25A7%25D8%25A8%2520%25D8%25B2%25D9%2590%25D9%2586%25D8%25AF%25D9%2587,%25E2%2580%2593%2520%25E0%25A6%25AF%25E0%25A6%25BE%25E0%25A6%25B0%2520%25E0%25A6%2585%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25A5%2520%27%25E0%25A6%25AC%25E0%25A6%25BF%25E0%25A6%25AA%25E0%25A7%258D%25E0%25A6%25B2%25E0%25A6%25AC%27%25E0%25A5%25A4&ved=2ahUKEwjMmffKrYSMAxURxDgGHT-0L7UQFnoECBQQBQ&sqi=2&usg=AOvVaw2pHV3IzQ7OFm3foo8pPxzy

"*পৃথিবীটাকে যেমন পেয়েছ তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করবে -বিপির শেষ বাণী।*"আজ ২২ ফেব্রুয়ারি। বিশ্ব স্কাউট দিবস।...
22/02/2025

"*পৃথিবীটাকে যেমন পেয়েছ তার চেয়ে সুন্দর করে রেখে যেতে চেষ্টা করবে -বিপির শেষ বাণী।*"

আজ ২২ ফেব্রুয়ারি। বিশ্ব স্কাউট দিবস। স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল এর ১৬৮ তম জন্ম বার্ষিকী ও (বি পি) দিবস। ব্যাডেন পাওয়েল ১৮৫৭ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ খ্রিষ্টাব্দে স্কাউটিং আন্দোলনের সূত্রপাত ঘটে। তাই ব্যাডেন পাওয়েলের জন্মদিনটিকে স্মরণ করতেই প্রতিবছর ২২ ফেব্রুয়ারি স্কাউট দিবস ও বি পি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তাই আজকের এই দিনে তার প্রতি জানাই হাজারো সালাম ও বিনম্র শ্রদ্ধা💖

Address

Natore

Website

Alerts

Be the first to know and let us send you an email when OM DAS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share