17/06/2025
প্রিয় এলুমনাই পরিবার,
আমরা গভীর দুঃখ ও হতাশার সঙ্গে জানাচ্ছি যে, কাফুরিয়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চবিদ্যালয়ের
ঈদ পুনর্মিলনী ২০২৫, আমাদের বহুল প্রতীক্ষিত হৃদয়ের মিলনমেলা, এবছরের জন্য স্থগিত রাখতে হয়েছে।
এই সিদ্ধান্ত আমাদের কারো স্বেচ্ছায় ছিল না, বরং সময়, পরিস্থিতি এবং কিছু 'বড় মানুষদের' ছোট দৃষ্টিভঙ্গি আমাদের এই বাধ্যবাধকতায় ফেলেছে।
শিক্ষা, বন্ধুত্ব, সৌহার্দ্য, স্মৃতিচারণ এগুলোর মধ্যে কোনো রাজনীতি নেই, থাকা উচিতও নয়।
তবুও কিছু পরিকল্পনাবিদ আছেন, যারা মানুষের মনের মিলনকেও নিরাপত্তার ঝুঁকি ভাবেন।
হয়তো তারা ভুলে গেছেন, স্কুলের মাঠে বেড়ে ওঠা সম্পর্কগুলো রাজনীতির চেয়ে অনেক বেশি স্থায়ী, অনেক বেশি মানবিক।
আমরা রাজনীতির বাইরে দাড়িয়ে বন্ধুতা গড়তে চেয়েছিলাম,
তারা রাজনীতির ভেতরে বসে দেয়াল তুলেছেন।
আমরা মনে করি, যাদের সিদ্ধান্তে সমাজ বিভক্ত হয়, তারা কখনো মিলনের ভাষা বোঝে না।
তারা কেবল ক্ষমতার ভার বুঝে—ভালোবাসার মূল্য নয়।
কিন্তু বন্ধুরা, আমরা হার মানিনি।
এই স্থগিতাদেশ একটি বিরতি মাত্র। প্রত্যাশা ও প্রস্তুতির নয়, বরং প্রতিজ্ঞার।
আমরা আরও জোরালোভাবে ফিরবো, আরও সংগঠিতভাবে, আরও অনেক হৃদয়ের স্পর্শ নিয়ে।
কারণ, বন্ধুত্বের কোন দিনক্ষণ নেই, ভালোবাসার কোন বাধা নেই।
আসুন, আজ হতাশ না হয়ে, এই বাধাটিকে পরিণত করি আমাদের ঐক্যের শক্তিতে।
আমরা অপেক্ষা করবো সেই দিনের জন্য,
যেদিন মাঠ ভরে উঠবে আমাদের প্রাণের মানুষদের পদচারণায় ।
কোনো অনুমতির অপেক্ষা ছাড়াই।
ভালোবাসায় ও প্রতিজ্ঞায়,
এলুমনাই অ্যাসোসিয়েশন
কাফুরিয়া হোসেন শহীদ সোহরাওয়ার্দী উচ্চবিদ্যালয়