14/04/2026
#পহেলা_বৈশাখ
এটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচ?
14/04/2026
#পহেলা_বৈশাখ
22/02/2026
✨রক্তাক্ষরে লেখা একুশ: বাউয়েটে বিনম্র শ্রদ্ধায় অমর শহিদদের স্মরণ ✨
~একুশের অবিনাশী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় ‘শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬’ উদযাপিত হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি ২০২৬, ফাল্গুনের সেই রক্তঝরা ভোরে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় সঙ্গীতের মূর্ছনায় জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। একইসাথে বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন সায়েন্স এন্ড হিউম্যানিটিস এবং আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন।
পতাকা উত্তোলন শেষে ভাষা শহিদদের স্মরণে এক বর্ণাঢ্য শোক র্যালি বা প্রভাতফেরি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে র্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনারে এসে মিলিত হয়। এরপর পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মাননীয় উপাচার্য। পর্যায়ক্রমে বড়াল হল, বনলতা হল এবং রেন্টাল হলের প্রভোস্টগণ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
দিবসের দ্বিতীয় পর্বে বাউয়েট ল্যাংগুয়েজ এন্ড লিটারেচার ক্লাবের আয়োজনে বাউয়েট প্লাজায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী রাইসা এবং ইংরেজি বিভাগের শিক্ষার্থী স্নেহাশীষের সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা ভাষা আন্দোলনের তাৎপর্য ও মাতৃভাষার গুরুত্ব নিয়ে আলোকপাত করেন।
আলোচনা শেষে আয়োজিত কবিতা আবৃত্তি অনুষ্ঠানে উঠে আসে দেশপ্রেম ও দ্রোহের পঙক্তিমালা। এতে কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমান, বাংলার প্রভাষক আরিফা সুলতানা এবং শিক্ষার্থী রিদিতা রাজ্জাক ও অনিরুদ্ধ। তাদের দরাজ কণ্ঠের আবৃত্তি উপস্থিত দর্শক-শ্রোতাদের হৃদয়ে একুশের চেতনা জাগিয়ে তোলে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মেজর মোঃ মনজিনুল মুবীন (অব:), বিভিন্ন বিভাগের প্রধানগণ, প্রক্টর, ছাত্র কল্যাণ উপদেষ্টা, ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কর্মসূচির সমাপ্তিতে বাদ যোহর বাউয়েট কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
#
বার্তা প্রেরক
মো. আশরাফুল ইসলাম
ডেপুটি রেজিস্ট্রার এবং পাবলিক রিলেসন্স অফিসার, বাউয়েট
゚viralvideo
26/01/2026
14/01/2026
এলজিইডি, নাটোরে এক মাসব্যাপী সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ইন্টার্নশিপ প্রোগ্রাম (CESIP)-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত।
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এক মাসব্যাপী সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ইন্টার্নশিপ প্রোগ্রাম (CESIP)-এর সমাপনী অনুষ্ঠান বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬ তারিখে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), নাটোর কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত ইন্টার্নশিপ প্রোগ্রামটি এলজিইডি, নাটোর কর্তৃক আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলজিইডি, নাটোরের নির্বাহী প্রকৌশলী (এক্সইএন) প্রকৌশলী ইকবাল হোসেন। বিশেষ অতিথি ও অন্যান্য উপস্থিতদের মধ্যে ছিলেন কর্নেল মোঃ শওকত হোসেন, পিএসসি (অব.), ট্রেজারার, বাউয়েট; ড. ইঞ্জিনিয়ার মোঃ মাহমুদুর রহমান, বিভাগীয় প্রধান ও প্রভাষক সামিরা রহমান সিনথি, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাউয়েট; এলজিইডি, নাটোরের কর্মকর্তাবৃন্দ এবং অংশগ্রহণকারী ১৫ জন শিক্ষার্থী।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় ভাইস চ্যান্সেলর এলজিইডি, নাটোরকে এই এক মাসব্যাপী ইন্টার্নশিপ প্রোগ্রাম সফলভাবে আয়োজনের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, ইন্টার্নশিপ চলাকালীন অর্জিত ব্যবহারিক ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা শিক্ষার্থীদের পেশাগত জীবনে, বিশেষ করে এলজিইডি ও অনুরূপ প্রতিষ্ঠানে চাকরি প্রাপ্তির সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে তিনি দয়ারামপুর থেকে বাউয়েট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ কার্যক্রমের জন্য নির্বাহী প্রকৌশলী ও তাঁর টিমকে ধন্যবাদ জানান।
সভাপতির বক্তব্যে প্রকৌশলী ইকবাল হোসেন ইন্টার্নশিপ প্রোগ্রামের সার্বিক কার্যক্রম তুলে ধরেন এবং জানান যে শিক্ষার্থীরা ভবন নির্মাণ, প্রিকাস্ট গার্ডার সেতু নির্মাণ এবং বিভিন্ন ল্যাবরেটরি পরীক্ষাসহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নানা শাখায় ব্যবহারিক জ্ঞান অর্জন করেছে। তিনি ভবিষ্যতেও বাউয়েটের সঙ্গে এলজিইডি, নাটোরের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মাধ্যমে সমাপনী অনুষ্ঠানটি শেষ হয়।
゚viralシfypシ゚viralシalシ বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
11/01/2026
" Courtesy Call on with respected Commandant MIST Major General Md Nasim Parvez, BSP, ndc, afwc, psc by Vice Chancellor, BAUET Brigadier General SM Lutfor Rahman"
゚viralシfypシ゚viralシalシ
07/12/2025
🌟 BAUET Staff Recruitment Circular 2025 🌟
07/08/2025
🌟 Orientation Visit 🌟
~ Director, Army Welfare Trust ( Education Division) at বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
29/07/2025
নবীন বরন at বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
28/07/2025
UGC Delegation Visit at বাংলাদেশ সেনাবাহিনী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় campur.
| Monday | 09:00 - 17:00 |
| Tuesday | 09:00 - 17:00 |
| Wednesday | 09:00 - 17:00 |
| Thursday | 09:00 - 17:00 |
| Saturday | 09:00 - 17:00 |
| Sunday | 09:00 - 17:00 |