06/09/2024
প্রফেশনাল ফ্রিলান্সিং ট্রেইনিং সেন্ট্রার
06/09/2024
Pronative IT বনপাড়াতে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সে ২য় ব্যাচে ভর্তি চলছে। আর মাত্র ৫ টি সিট ফাকা আছে
03/06/2024
ProNative IT Bonpara তে গ্রাফিক্স ডিজাইন এর ২য় ব্যাচে ভর্তি চলছে। প্রতিটি ব্যাচে নির্দিষ্ট সংখ্যক আসনে ৭টি আসন বাকি আছে। তাই আপনার আসনটি পুর্ন হবার আগেই নিশ্চিত করে নিন আগেই ভর্তি হয়ে। আমাদের পরবর্তী ব্যাচের ক্লাস শুরু জুলাই ০১ তারিখে। আরো বিস্তারিত জানতে সরাসরি কল করতে পারেন 01303734802 নাম্বারে, অথবা সরাসরি অফিসে এসে কথা বলতে পারেন। আমাদের অফিসের ঠিকানাঃ
Purbita Computer Training Center বনপাড়া মহিলা কলেজের উত্তর পার্শ্বএ দিয়ার পাড়া রোড এ (বিশ্বজিত স্যারের বাসার নিচতলা) বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর।
23/05/2024
বনপাড়াতে ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার ক্যারিয়ার গাইডলাইন হিসাবে নিজেকে কিভাবে পুরোপুরি ভাবে ফ্রিলান্স প্রফেশনাল বানাবেন সে বিষয়ে একটি উন্মুক্ত সেমিনার অনুষ্ঠিত হবে। তাই আপনি যদি মনে করেন যে ফ্রিলান্সিং এ ভাল কিছু করা সম্ভব তবে আমাদের সেমিনারে উপস্থিত হতে পারেন।
ফ্রি সেমিনার এর স্থানঃ পুর্বিতা কম্পিউটার ট্রেনিং সেন্টার, মহিলা কলেজ এর উত্তর পার্শ্বে, দিয়ার পাড়া রোডের একটু ভেতরে।, বনপাড়া, বড়াইগ্রাম নাটোর।
Pronative it Bonpara
19/05/2024
বৈশ্বিক ডিজিটাইজেশন ও প্রযুক্তিগত উন্নয়নের সুবাদে দ্রুত এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ডিজিটাল আউটসোর্সিংয়ে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ হয়ে উঠছে এখন বাংলাদেশ। বর্তমান সময়ে যারা বাইরে গিয়ে কাজ করতে অনিচ্ছুক তাদের জন্যে ফ্রিল্যান্সিং হতে পারে উপার্জনের হাতিয়ার।
এর ফলে পরিবারের আর্থিক স্বচ্ছলতা আনতে যথেষ্ট ভূমিকা রাখতে পারেন নারীরা। সেক্ষেত্রে ফ্রিল্যান্সিং নারীকে নিজের রুটিন নিজে মত করে সাজিয়ে নেবার সুযোগ দিচ্ছে। ১০ টা থেকে ৫টা অফিস করতে হবে এমন কোন বাধ্যবাধকতা ফ্রিল্যান্সিং এ নেই। নারীরা প্রথাগত চাকরির চেয়ে অনেক বেশি স্বাধীনতা ও সুবিধা পেয়ে থাকেন ফ্রিল্যান্সিং এ। পরিবার ও শিশুকে সময় দিয়েও আত্মনির্ভরতার সুযোগ করে দেয় ফ্রিল্যান্সিং। গত কয়েক বছরে ফ্রিল্যান্সিং খাতে নারীদের অংশগ্রহণ বহুগুণে বেড়েছে।
এখন এরই ধারাবাহিকতায় বনপাড়াতেই শুরু হয়েছে প্রফেশনাল মানের ফ্রিলান্সিং ট্রেইনিং সেন্টার, যেখানে সম্পুর্ন প্রফেশনাল ও অভিজ্ঞ মেন্টর দ্বারা পরিচালিত হচ্ছে ফ্রিলান্সিং কোর্স। তাই আপনি যদি অফলাইনে ফ্রিলান্সিং শেখার ভালো কোন প্রতিষ্ঠান খুজে থাকেন তবে আপনার জন্য হতে পারে এখন চমৎকার সুযোগ। তাই এখন নিজের ক্যারিয়ার গড়ার প্রত্যয়ে আসতে পারেন আমাদের সাথে।
ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার গড়তে Pronative it Bonpara নারীদেরকে দিচ্ছে সর্বদা অগ্রধিকার। নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের অফিসে।
আমাদের অফিসে এর ঠিকানাঃ বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মহিলা কলেজের উত্তর পার্শ্বে, দিয়ার পাড়া রোড, বিশ্বজিত স্যারের বাসার নিচতলা, বনপাড়া, বড়াইগ্রাম, নাটোর।
12/05/2024
প্রফেশনাল ফ্রিলান্সিং কোর্সে ভর্তি হতে চাইলে যোগাযোগ করতে পারেন
23/04/2024
ফ্রি ক্লাস শুরু হচ্ছে শিঘ্রই।
16/04/2024
ফ্রি অরিয়েন্টশন ক্লাস এ যোগ দিতে নিচের গুগল ফরম এ আপনার তথ্য দিয়ে সাবমিট করে আপনার উপস্থিতি নিশ্চিত করুন। https://forms.gle/bK9NrHkVuQnhSLDCA
13/04/2024
ভর্তি চলছে ! ভর্তি চলছে!! প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্সে এখন বনপাড়াতে ই সম্পুর্ন প্রফেশনাল ও অভিজ্ঞ ফ্রিলান্স ট্রেইনার দ্বারা পরিচালিত এবং আয় করার চ্যালেঞ্জ দিয়ে শুরু হচ্ছে প্রথম ব্যাচ। আসন সংখ্যা সিমীত থাকায় আমাদের প্রথম ব্যাচের ডিসকাউন্ট অফার পেতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।
08/04/2024
বনপাড়ায় প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন কোর্স শুরু। আর প্রথম ব্যাচ উপলক্ষে থাকছে সর্বোচ্চ ৪০% পর্যন্ত কোর্স ফি ডিসকাউন্ট। তাছাড়া কোর্সটি পরিচালিত হচ্ছে একদম প্রফেশনাল ফ্রিলান্স গ্রাফিক্স ডিজাইনার দ্বারা যাদের বাস্তব কাজের অভিজ্ঞতায় আপনি ও প্রফেশনাল হতে পারবেন নিশ্চিত ভাবে।
এছাড়া কিন্তু আপনাকে কিন্তু আয় করার নিশ্চয়তা দেয়া হবে যদি আপনি যথেষ্ট পরিমান চেস্টা করতে পারেন। তাই নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করতে শুরু করতে পারেন আমাদের সাথে। আশা করছি আপনার সময় শ্রম ও অর্থ বৃথা যাবে না।
আমাদের কোর্স ফি ও কোর্স প্ল্যান জানতে সাথেই থাকুন। খুব শিঘ্রই আমাদের পেজ থেকে প্রকাশ করা হবে।
একটা কোর্সে সর্বোচ্চ ১০ জন থাকবে, সুতারাং আপনার আসনটি নিশ্চিত করতে বিস্তারিত জানতে চলে আসুন আমাদের অফিসে।
আমাদের অফিস এর ঠিকানাঃ পুর্বিতা কম্পিউটার সেন্টার, মহিলা কলেজের উত্তর দিকে, দিয়াড়পাড়া রোড, বড়াই গ্রাম, নাটোর।
মোবাইল নম্বরঃ ০১৩০৩৭৩৪৮০২ অথবা ০১৭৪৫ ০৭১৪২৯
07/04/2024
বনপাড়াতে Pronative it ও পুর্বিতা কম্পিউটার ট্রেনিং সেন্টার এর যৌথ আয়োজনে সম্পুর্ন প্রফেশনাল ফ্রিলান্সার মেন্টর দ্বারা পরিচালিত গ্রাফিক্স ডিজাইন এর প্রথম ব্যাচে ভর্তি চলছে। আসন সংখ্যা সিমীত, তাই আপনার আসনটি নিশ্চিত করতে আগেই চলে আসুন বিস্তারিত জানতে আমাদের অফিস এ।
আমাদের অফিস এর ঠিকানাঃ পুর্বিতা কম্পিউটার সেন্টার, মহিলা কলেজের উত্তর দিকে, দিয়াড়পাড়া রোড, বড়াই গ্রাম নাটোর।
মোবাইল নম্বরঃ ০১৩০৩৭৩৪৮০২ অথবা ০১৭৪৫ ০৭১৪২৯।
07/04/2024
ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি আবার ধরন বুঝে ব্যাবসা বা চাকরি যে কোন বৈশিষ্টের হতে পারে।
সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।
এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।
এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।
কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে?
(What are the skills you need for Freelancing?)
অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং (Freelancing) করতে পারবো? কি কি জিনিস দরকার এই কাজের জন্য? আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। প্রথম যে জিনিসটা আপনার লাগবে সেটি হলো ইচ্ছাশক্তি ও ধৈর্য্য। এগুলো থাকলেই আপনি এই সেক্টরে নিমিষেই সফল হবেন।
এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা। ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারনা ও গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। এই ছিল মুলত প্রয়োজনীয় বিষয়াবলী যা আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য করে তুলবে।
কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং?
(How to start Freelancing)
এটা সকলেরই প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমেই একটি নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সব থেকে বেশি সে কাজটি বেছে নিবেন।
এর ফলে আপনি কাজ করে যেমন মজা পাবেন, তেমন অনেক দূর যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেক্টরটিতে। যেমন ধরুন আপনি গ্রাফিক্স ডিজাইন (Graphics Design) সেকশনটা বেছে নিলেন ফ্রিল্যান্সিং করার জন্য। এই কাজটি কিন্তু ক্রিয়েটিভ মানুষদের কাজ। সবার দ্বারা ডিজাইন করা সম্ভব নয়।
তো এটি বেছে নেওয়ার পূর্বেই আপনি দেখবেন যে, এই কাজটি আপনি কেমন পারছেন, কেমন আগ্রহ আপনার এই গ্রাফিক্স ডিজাইন এর উপর। যদি দেখেন সব কিছু ঠিকঠাক, সেক্ষেত্রে এটিকে নির্ধারিত করে এই রিলেটেড যত কাজ আছে সব শিখবেন। যেমন: ব্যানার, কভার পেজ, লিফলেট, পোস্টার, লোগো ইত্যাদি ডিজাইন করা।
এগুলো আপনি নিজে নিজেই গুগলে বা ইউটিউবে রিসোর্স খুঁজে সেখান থেকে দেখে দেখে শিখতে পারেন, আবার চাইলে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অফলাইনে বা অনলাইনে প্রফেশনাল কোন মেন্টর এর মাধ্যমে ও কাজ শিখতে পারেন। পুরোটাই আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল।
তো কাজ শেখার পরে এবার কাজ করার পালা। কাজ করার জন্য আপনাকে প্রথমেই একটি ফ্রিল্যান্সিং প্লাটফর্মে (Freelancing Platform) একাউন্ট খুলতে হবে।
এরকম অনেক প্লাটফর্ম রয়েছে বর্তমানে। যেমন: Fiverr, Freelancer, Upwork ইত্যাদি। একাউন্ট খোলার পর সেটিকে সুন্দর করে সাজাতে হবে। দোকানে যেমন বিভিন্ন পন্য সাজানো থাকে, ঠিক তেমন করেই আপনার করা কাজগুলো পোর্টফোলিও আকারে সাজিয়ে রাখতে হবে বিভিন্ন মার্কেটপ্লেস (Marketplaces) গুলোতে। এর পরে শুধু প্রথম কাজের জন্য অপেক্ষা।
আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই প্রথম ধাপটা একটু কষ্টকর হয়ে থাকে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও বিষয়টি ভিন্ন নয়। এক্ষেত্রেও প্রথম কাজটা পাওয়া একটু কষ্টসাধ্য। তবে কারো রেফারেন্সের মাধ্যমে কাজ পাওয়া অনেক সহজ এখানে। সেক্ষেত্রে আপনি পরিচিত কোনো ফ্রিল্যান্সারের সাহায্য নিতে পারেন।
বাংলাদেশে একটা বড় কমিউনিটি আছে ফ্রিল্যান্সারদের। সেখান থেকেও সাহায্য নিতে পারেন। প্রথম কাজ পাওয়া গেলে এর পর থেকে আর কাজের অভাব হয় না। তবে তার জন্য আপনাকে আপনার কাজের কোয়ালিটি বজায় রাখতে হবে, আপনাকে আপনার ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে হবে।
নতুনরা কিভাবে ফ্রিল্যান্সিং পেশায় আসতে পারে
আমি যদি ২০১৬ সালের কথা আজকে চিন্তা করি তাহলে ভাবতেই অবাক লাগে সেই সময় আমরা কিভাবে করে কাজ করতাম আর কিভাবে কাজগুলি শিখেছিলাম। ১০ বছরের ব্যবধানে আজকে নতুনদের জন্য ফ্রিল্যান্সিং এর জগতে আসাটা যতোটা সহজ হয়েছে, সেটি আসলে বলার মতো নয়।
সেই সময়, ২০১৬ সালের দিকে খুব বেশি মানুষের বাসায় কম্পিউটারই ছিল না। বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতায় এটি এখন অনেকটাই সহজ হয়ে গিয়েছে।
তাই ফ্রিল্যান্সিং এর জগতে নতুনদের আসতে এখন আর খুব বেশি কোনো সমস্যা হয় না। ফ্রিল্যান্সিং সর্ম্পকিত সমস্ত তথ্য ইন্টারনেটেই আছে। আপনি গুগল কিংবা ইউটিউবে কিছুটা ঘাটাঘাটি করলে এই বিষয়ে আরো জানতে পারবেন।
তাছাড়া বর্তমানে বিভিন্ন প্রফেশনাল মানের অনলাইন কোর্স থেকে শুরু করে অনেক ভালো ভালো ট্রেনিং সেন্টারও রয়েছে; যেখানে আপনি ট্রেনিং করে দক্ষতা অর্জন করতে পারবেন।
তবে একটি বিষয় অবশ্যই চিন্তা করা প্রয়োজন। ফ্রিল্যান্সিং এমন কোনো পেশা নয় যেখানে আপনি এক মাস কাজ করলেই খুব ভালো আয় করতে পারবেন।
আপনাকে ধৈর্য্য সহকারে কাজ করে যেতে হবে। পথটা দুর্গম ও কষ্টকর হলেও আপনার ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে এটি কোনো সমস্যা হবে না আপনার জন্য।
কিভাবে শিখবেন ফ্রিল্যান্সিং?
এই বিষয়টিতে অনেকেই ভুল করে থাকেন। বিষয়টি একটি উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। ধরুন আপনি আপনার একাডেমিক পড়াশোনা করে একটি ব্যাংকে ব্যাংকার হিসেবে যোগদান করলেন। অন্যদিকে আপনারই আরেকজন বন্ধু একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে একাউন্টেন্ট হিসেবে যোগদান করলো।
আমি যদি বলি আপনারা দু’জনেই চাকরিজীবী; কথাটি কি তাহলে মিথ্যা বলা হবে? না, এটি মিথ্যা হবে না। আবার আমি যদি বলি আপনি একজন ব্যাংকার এবং আপনার বন্ধু একজন একাউন্টেন্ট, তাহলে কি কথাটি মিথ্যা হবে? না, তাও হবে না।
উপরের দু’টি কথাই একদম নির্ভুল ও নির্ভেজাল খাঁটি সত্য কথা। আসলে বিষয়টি হচ্ছে আপনাদের দু'জনের পদবী ভিন্ন হলেও আপনারা দু’জনেই চাকরিজীবী।
একইরকমভাবে ফ্রিল্যান্সিং জগতেও কেউ হচ্ছেন গ্রাফিক্স ডিজাইনার, কেউ ওয়েব ডিজাইনার আবার কেউবা ডিজিটাল মার্কেটার। প্রত্যেকের পদবী ভিন্ন কিন্তু সবাই ফ্রিল্যান্সার।
এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি যে কিভাবে চাকরি করা শেখা যায় - এর কি কোনে সদুত্তর আপনার কাছে আছে? নিশ্চয়ই নেই।
একই রকমভাবে ফ্রিল্যান্সিং আসলে শেখার মতো কিছু নেই। আপনাকে নির্দিষ্ট কোনো একটি কাজে দক্ষতা অর্জন করতে হবে। তাহলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।
ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ কিভাবে পাবেন?
ফ্রিল্যান্সিং মার্কেটে কাজ পেতে হলে আপনাকে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে অনেক অনেক ফ্রিল্যান্সার রয়েছেন। একজন ক্লায়েন্ট কেন আপনাকেই কাজটি দিবে?
তার জন্য আপনাকে অবশ্যই খুবই ভালো মানের যোগাযোগ ব্যবস্থায় ভালো হতে হবে। তাছাড়া আপনাকে যে কাজটির জন্য ক্লায়েন্ট পেমেন্ট করবে সেই কাজটিও আপনাকে অত্যন্ত ভালোভাবে সুসম্পন্ন করতে হবে।
মনে রাখবেন, বায়ারের সাথে যতো ভালো সম্পর্ক তৈরি হবে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার ততো বেশি সুন্দর হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন প্রতিটি বায়ারের সাথে সুসম্পর্ক তৈরি করার।
শেষ কথা
এই ছিল মূলত ফ্রিল্যান্সিং (Freelancing) ও আউটসোর্সিং (Outsourcing) নিয়ে বিস্তারিত আলোচনা। প্রত্যেকটা জিনিসেরই ভালো মন্দ উভয় দিক থাকে। এক্ষেত্রেও ভালো মন্দ উভয় দিক বিদ্যমান যা আমরা আলোচনা করেছি বিস্তারিতভাবে। এখানে একটু নিয়ম মেনে চললে ফ্রিল্যান্সিং এর অসুবিধাগুলোকে খুব সহজেই এড়িয়ে চলা যায়।