17/05/2026
~ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এর আইন ও বিচার বিভাগের প্রাক্তন শিক্ষার্থী (৭ম ব্যাচ) মাহফুজা আনজুম রাত্রি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ইন্টার্নশিপ পলিসি ২০২৩ এর আওতায় আইন ও বিচার বিভাগে ইন্টার্নশিপের জন্য মনোনীত হয়েছেন। উল্লেখ্য উক্ত প্রোগ্রামের জন্য সারা দেশ থেকে মাত্র ১২ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়েছে।
বাউয়েট থেকে তিনি এলএলবি (অনার্স) সম্পন্ন করেন একই সঙ্গে সিজিপিএ ৩.৯৩ অর্জনের মাধ্যমে এবং নিজ ব্যাচে ২য় স্থান অধিকার করেন। বর্তমানে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এলএলএম প্রোগ্রামে অধ্যয়নরত আছেন। অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এই জাতীয় পর্যায়ের ইন্টার্নশিপে তাঁর নির্বাচিত হওয়া তাঁর মেধা, পরিশ্রম, একাডেমিক সাফল্য এবং আইন বিষয়ে উৎকর্ষতার প্রতি দৃঢ় অঙ্গীকারেরই প্রতিফলন।
একজন দক্ষ আইনজীবী হওয়ার লক্ষ্যে তিনি ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং আইন অঙ্গনে অর্থবহ অবদান রাখার প্রত্যয়ে কাজ করে যাচ্ছেন।
শিক্ষাজীবনে তিনি বাউয়েট ল’ অ্যান্ড মুট কোর্ট সোসাইটির সাবেক সভাপতি এবং শ্রেণি প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
মাহফুজা আনজুম রাত্রির এই অসাধারণ অর্জনে আইন অনুষদের ডিন প্রফেসর ডঃ মোঃ সাজ্জাদ হোসেন এবং আইন ও বিচার বিভাগের প্রধান রুমানা শারমিন বর্ষা অভিনন্দন জানান।
Department of Law & Justice, BAUET
17/05/2026
✨নাটোরের কাদিরাবাদ সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে ১৫তম ব্যাচের শিক্ষার্থীদের কোর্স সমাপনী উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়~ পরে ক্যাম্পাস আঙ্গিনায় সবাই মিলে বৃক্ষ রোপণ করে বিদায়ী শিক্ষার্থীদেরসহ সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
17/05/2026
✨১৫তম ব্যাচের বিদায়ী ছাত্র-ছাত্রীদের ক্রেস্ট প্রদান ও গ্রাজুয়েশন ডিনারের আয়োজন করা হয় ~
13/05/2026
📸✨ বাউয়েট ক্যাম্পাসে দিনব্যাপী ৫ম ফটো এক্সিবিশন অনুষ্ঠিত ~
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-ক্যাম্পাসে ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাবের উদ্যোগে ৫ম ফটো এক্সিবিশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১২ মে ২০২৬) একাডেমিক ভবনে আয়োজিত ফটো এক্সিবিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান।
তিনি ফিতা কেটে ফটো এক্সিবিশনের উদ্বোধন করেন এবং ফটো গ্যালারী ঘুরে ঘুরে দেখেন। প্রধান অতিথি ফটো এক্সিবিশনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা এবং যোগ্যতা প্রকাশ করার সুযোগ পেয়েছেন বলে সন্তোষ প্রকাশ করেন। তিনি ফটোগ্রাফি এন্ড মিডিয়া ক্লাবকে সমৃদ্ধশালী করার জন্য প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
গত মঙ্গলবার (১২ মে ২০২৬) একাডেমিক ভবনে আয়োজিত ফটো এক্সিবিশনে ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের প্রর্দশিত ৩০টি বাছাইকৃত ছবি প্রতিযোগিতার জন্য গ্যালারিতে স্থান পায়। এছাড়া ভিডিও চিত্র প্রর্দশনীতে বাছাইকৃত ৪টি ভিডিও চিত্র এক্সিবিশনে স্থান পেয়েছে। ফটোগ্রাফি সেগমেন্টে আইন ও বিচার বিভাগের অনিরুদ্ধ সরকার ১ম পুরস্কার, ইংরেজি বিভাগের স্নেহাশীষ ঘোষ ২য় পুরস্কার এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের মেহেদী হাসান তন্ময় ৩য় পুরস্কার অর্জন করে। ভিডিওগ্রাফি সেগমেন্টে ব্যবসায় প্রশাসন বিভাগের মোঃ আরাফাত রহমান ১ম পুরস্কার অর্জন করে।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী অনিরুদ্ধ সরকার, ব্যবসায় প্রশাসন বিভাগের নিরঝি-রিদিতার সঞ্চালনায় ফটো এক্সিবিশনের শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্নেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব.), ক্লাবের উপদেষ্টা সহকারি অধ্যাপক মোখলেছুন্নাহার বেলী এবং ক্লাবের সভাপতি সিই বিভাগের শিক্ষার্থী খালিদ বিন আজাদ। অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে প্রাইজ মানি ও সার্টিফিকেট প্রদান করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলি, কর্মকর্তা এবং শিক্ষার্থীগণ।
12/05/2026
BAUET Photography and Media Club
12/05/2026
Civil Engineering Department - BAUET
The CE 2110 course has been successfully completed (Batch–20).
Students showcased their projects with excellence and dedication.
The course was conducted by our respected teachers, Md. Sajib Hosen.
The department extends heartfelt congratulations and best wishes to the students for their continued progress
12/05/2026
Department of Law & Justice, BAUET
Heartiest congratulations to “Aniruddho Sarker Prothom” from the Department of Law and Justice, Batch-11th for achieving “1st”position in the 5th Photo Exhibition organized by BAUET Photography and Media Club.
12/05/2026
Department of Law & Justice, BAUET
11/05/2026
Department of Law & Justice, BAUET
06/05/2026
~ বাউয়েটের ২৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত ~
বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট)-এর ২৮তম একাডেমিক কাউন্সিল সভা গত বুধবার ০৬ মে ২০২৬ তারিখে সকাল ১০টায় সিন্ডিকেট রুমে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এস এম লুৎফর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত একাডেমিক কাউন্সিল সভায় ২৭তম সভার আলোচ্যসূচীর সিদ্ধান্তসমূহ পর্যালোচনা ও অনুমোদন, ফ্যাকাল্টি মেম্বারগণের উচ্চ শিক্ষায় ভর্তির আবেদন অনুমোদন, উইন্টার-২০২৪ সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষার ফলাফল সিন্ডিকেট এর অনুমোদনের জন্য একাডেমিক কাউন্সিলের সুপারিশসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল মোঃ শওকত হুসেন, পিএসসি (অব:), বোর্ড অব ট্রাস্টিজ কর্তৃক মনোনীত সদস্য-ইসিএসএমই, কাদিরাবাদ সেনানিবাসের ডেপুটি কমান্ড্যান্ট, কর্ণেল মোঃ সোহেল আহমেদ, পিএসসি, ভারপ্রাপ্ত জিএসও-২ (শিক্ষা) মেজর মোঃ কৌশিক খান প্রিতম, ইঞ্জিনিয়ার্স, সায়েন্স এন্ড হিউম্যানিটিস ও আইন অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল ইসলাম, ইসিই অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ গোলাম সরওয়ার ভূঁঞা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও সদস্য সচিব মেজর মোঃ মনজিনুল মুবীন (অবঃ) এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া অনলাইনে যুক্ত ছিলেন রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ রবিউল ইসলাম সরকার এবং ১১ পদাতিক ডিভিশন, বগুড়া সেনানিবাসের জিএসও-২ (শিক্ষা) মেজর মোঃ শেহের আলী হায়দার, এইসি প্রমূখ।