Recipe And Review

Recipe And Review Recipe And Review: Here delicious recipes from different countries are taught in a very simple way,Like ETC

20/12/2023

Age calculate
What is your age now

ডিমে ভাজা মজাদার চিকেন পরোটা রোলআজকাল অনেক রেস্তরাঁ কিংবা স্ট্রিট ফুড শপে মেলে দারুণ মজার এই খাবার- পরোটার রোল। ভেতরে থা...
09/07/2021

ডিমে ভাজা মজাদার চিকেন পরোটা রোল
আজকাল অনেক রেস্তরাঁ কিংবা স্ট্রিট ফুড শপে মেলে দারুণ মজার এই খাবার- পরোটার রোল। ভেতরে থাকে বিফ, চিকেন কিংবা সবজি। খেতে মজাদার বলে সকলেরই দারুণ পছন্দ। চলুন জেনে নিই চমৎকার রেসিপিটি।

চিকেন ফিলিং-এর জন্য যা লাগবে
– চিকেন দেড় কাপ( একটু লম্বা ও পাতলা করে কাটা)
– আদা বাটা ১/২ চা চামচ
– রসুন বাটা ১/২ চা চামচ
– পিঁয়াজ মরিচ বাটা ১/২ চা চামচ
– গরম মাশলা গুঁড়ো ১/২ চা চামচ
– লবণ স্বাদ মত
– টক দই ১ চা চামচ
– মরিচ গুঁড়ো ১/২ চা চামচ
– গোল মরিচ গুঁড়ো ১/২ চা চামচ
– তেল সামান্য

পরোটার জন্য লাগবে
– ময়দা ১ কাপ
– তেল অথবা ঘি ১ চা চামচ
– লবণ আর চিনি সামান্য
– পানি প্রয়োজন মত
– ডিম একটা
– তেল/ঘি পরোটা ভাজার জন্য

“দুধ” ও “চিনি” ছাড়াই অত্যন্ত মজাদার আইসক্রিমইসক্রিম মানেই দুধ কিংবা ক্রিম, সাথে প্রচুর চিনি, তাই না? অন্তত এখন পর্যন্ত আ...
07/07/2021

“দুধ” ও “চিনি” ছাড়াই অত্যন্ত মজাদার আইসক্রিম

ইসক্রিম মানেই দুধ কিংবা ক্রিম, সাথে প্রচুর চিনি, তাই না? অন্তত এখন পর্যন্ত আমরা সেটাই বুঝি। কিন্তু অনেকেরই দুধে অ্যালারজি আছে। আবার অনেকেই ডায়াবেটিস বা বেশী ওজনের কারণে চিনি খান না। তবে কি তাঁরা আইসক্রিম খেতে পারবেন না? অবশ্যই পারবেন! চলুন, আজ জেনে নিই আমরা একটি ম্যাজিকাল আইসক্রিমের রেসিপি, যা তৈরি হবে কোন রকমের দুধ, ক্রিম বা চিনি ছাড়া। তবে হ্যাঁ, স্বাদে হবে সাধারণ আইসক্রিমের মতই অত্যন্ত মজাদার! কেউ বিশ্বাসই করবে না যে এই আইসক্রিমে কোন দুধ নেই! আপনারও বিশ্বাস না হলে পড়েই দেখুন রেসিপিটি।

*** উপকরণ ——

পাকা কলা (যেটুকু খাবেন সেটুকু)
পাকা পেঁপে, আম, রাসবেরী বা নরম যে কোন ফল (ইচ্ছামত)
কিসমিস ও বাদাম (ইচ্ছামত)
ভ্যানিলা এসেন্স সামান্য
লিকুইড চকলেট (ইচ্ছামত)
চকলেট চিপস (ইচ্ছামত)
হুইপড ক্রিম (ইচ্ছামত)

*** প্রণালি —–
-কলাগুলোকে ছিলে টুকরো টুকরো করে নিন।
-তারপর একটি ট্রে-তে রেখে ডিপ ফ্রিজে রেখে দিন। ২/৩ ঘণ্টা জমাট হতে দিন।
-এবার এই কলা ব্লেন্ডারে বা ফুড প্রসেসরে দিয়ে দিন। সামান্য ভ্যানিলা এসেন্স দিন। অনেক ব্লেন্ডারে শুধু খাবার ব্লেনড হতে চায় না, সেক্ষেত্রে আম বা পেঁপের পাল্প বা রস দিতে পারেন সাথে। বা লিকুইড চকলেটও দিতে পারেন। এমনকি চাইলে দিতে পারেন রূহ আফজাও। হুইপড ক্রিম দিতে চাইলে সেটাও এখন যোগ করে দিন। স্বাদ বাড়ানোর জন্য চাইলে সামান্য একটু দুধ বা হেভি ক্রিমও দিতে পারেন আপনার যা ইচ্ছা।
-এবার করুন ব্লেনড। একদম স্মুথ পেস্ট না হওয়া পর্যন্ত ব্লেনড করবেন।
-বাদাম ও কিসমিস মিশিয়ে দিন। তারপর এয়ার টাইট বক্সে ভরে জমতে দিন ফ্রিজে। খানিকটা জমে গেলেই তৈরি আপনার সুস্বাদু আইসক্রিম। সাধারণ আইসক্রিমের চাইতে কোন অংশে কম হবে না স্বাদে!

মজাদার গাজরের হালুয়াআমরা কম বেশি সবাই গাজরের হালুয়া তৈরি করে থাকি। সবার হালুয়া তৈরি করার উপায় এক নয়। সবজি দিয়ে যেসকল মিষ...
05/07/2021

মজাদার গাজরের হালুয়া
আমরা কম বেশি সবাই গাজরের হালুয়া তৈরি করে থাকি। সবার হালুয়া তৈরি করার উপায় এক নয়। সবজি দিয়ে যেসকল মিষ্টি খাবার তৈরি করা হয় তার মধ্যে গাজরের হালুয়া অন্যতম। গাজরের হালুয়ার স্বাদ তো আছেই, তার সাথে পাবেন খেজুরের স্বাদও। আসুন তাহলে জেনে নেওয়া যাক গাজরের হালুয়ার রেসিপিটি।

উপকরণ:
৮-১ও টি মাঝারি আকৃতির গাজর কুচি
১ টেবিল চামচ ঘি
১/২ কাপ চিনি
২ কাপ দুধ
৩/৬ কাপ খেজুর কুচি
১/২ চা চামচ এলাচ গুঁড়ো
৮-১০ টি কাজুবাদাম কুচি
৮-১০ টি কাঠবাদাম কুচি
১/২ কাপ খোয়া

প্রণালী:
১। প্রথমে একটি প্যানে ঘি দিয়ে এতে গাজর কুচি দিয়ে দিন।
২। ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট গাজর রান্না করুন।
৩। এবার গাজর কুচির সাথে চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে ২ থেকে ৩ মিনিট রান্না করুন।
৪। তারপর এতে দুধ মিশিয়ে ৬ থেকে ৮ মিনিট রান্না করুন।
৫। এরপর এতে খেজুর কুচি, এলাচ গুঁড়ো, কাঠ বাদাম কুচি, কাজু বাদাম কুচি, মাওয়া দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৬। এবার এটি ১০-১৫ মিনিট বা পানি না শুকানো পর্যন্ত রান্না করুন।
৭। বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার গাজরের হালুয়া।

ইলিশ মাছের দম বিরিয়ানিউপকরণ :ইলিশ মাছ ৬ টুকরা, রসুন বাটা ২চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১চা চামচ, পিয়াজ ক...
03/07/2021

ইলিশ মাছের দম বিরিয়ানি
উপকরণ :

ইলিশ মাছ ৬ টুকরা, রসুন বাটা ২চা চামচ, পিয়াজ কুচি ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ১চা চামচ, পিয়াজ কাটা ১ টেবিল চামচ, কাঁচামরিচ বাটা ২চা চামচ, টকদই ১/৪ কাপ, পোলাও চাল ১/২ কেজি, ঘি ৩ টেবিল চামচ, বেরেসত্মা ১/৪ কাপ, এলাচ ২টি, তেজপাতা ১টি, চিনি ১চা চামচ, কাঁচামরিচ ৫/৬টি, কেওড়া জল ১চা চামচ, লবণ, স্বাদমতো, পানি পরিমাণমতো৷

যেভাবে তৈরি করতে হবে :

মাছ ধুয়ে পরিষ্কার করে টকদই, কাঁচামরিচ বাটা ও লবণ দিয়ে ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন৷ কড়াইতে তেল ও ঘি অল্প পরিমাণে গরম করে পিয়াজ কুচি হালকা নেড়ে রসুন বাটা, জিরা গুঁড়া, ও লবণ দিয়ে মসলা কষিয়ে ইলিশ মাছ দিয়ে ঢেকে দিন কিছুক্ষণ৷ মাছ সিদ্ধ হয়ে আসলে নামিয়ে রাখুন৷ হাঁড়িতে পানি, তেজপাতা, এলাচ, লবন ও চিনি দিয়ে ফুটিয়ে নিন৷ ফুটন্ত পানিতে চাল দিন৷ চাল সিদ্ধ হয়ে আসলে দুই স্তরে মাছ, বেরেস্তা , কাঁচামরিচ ও কেওড়া জল দিয়ে ১০ মিনিট দমে রেখে নামিয়ে পরিবেশন করুন৷

গরুর মাংসের ভূনা খিচুড়িউপকরণ :গরুর মাংস —-    ১/২ কেজিআদা বাটা     —– ১ টেবিল চামচপোলাওর চাল —-২ কাপরসুন বাটা —- ১ চা চা...
02/07/2021

গরুর মাংসের ভূনা খিচুড়ি
উপকরণ :

গরুর মাংস —- ১/২ কেজি
আদা বাটা —– ১ টেবিল চামচ
পোলাওর চাল —-২ কাপ
রসুন বাটা —- ১ চা চামচ
মুগ ডাল —-১/২ কাপ
মসুর ডাল —- ১/২ কাপ
পেয়াজ বাটা —- ১ টেবিল চামচ
ধনে বাটা —- ১ চা চামচ
এলাচ —- ২ টি
পানি —- ৬ কাপ
দারুচিনি —- ২-৩ টি
লং —- ২-৩ টি
লবণ —- পরিমাণমতো ।

প্রণালী :

১। চাল ও ডাল ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে।
২। মাংসে তেল ছাড়া বাকী সব উপকরণ মাখাতে হবে।
৩। হাড়িতে তেল গরম করে মশলা মাখানো মাংস দিয়ে দিন।
৪। ভালমতো কষানো হলে ১ কাপ পানি দিয়ে সিদ্ধ হতে দিন।
৫। মশলা থেকে মাংস তুলে অন্য পাত্রে রাখুন। মশলায় পানি ঝরানো চাল ও ডাল কষিয়ে ৬ কাপ পানি দিয়ে ঢেকে দিতে হবে।
৬। পানি শুকিয়ে আসলে কাচা মরিচ ও মাংস দিয়ে নেড়ে দমে রাখুন। হয়ে গেলে সালাদ ও আচার দিয়ে পরিবেশন করুন।

পাটিসাপটা পিঠাবার মাসে তের পার্বন’ নিয়ে বাংলার সংস্কৃতি। সেই সংস্কৃতিকে ধারণ ও লালন করতে শীত আসার সাথে সাথে পিঠা খাবার ধ...
02/07/2021

পাটিসাপটা পিঠা

বার মাসে তের পার্বন’ নিয়ে বাংলার সংস্কৃতি। সেই সংস্কৃতিকে ধারণ ও লালন করতে শীত আসার সাথে সাথে পিঠা খাবার ধুম পড়ে যায়। শীত বাড়ার সঙ্গে এই চাওয়া যেন আরো বেড়ে যায় বাঙালির মনে। বাংলারিরা পিঠা খেতে খুবই পছন্দ করে নানাসাধের পিঠার মধে পাটিসাপটা পিঠার বিবরণ দেয়া হলো ।

উপকরণ : পিঠার জন্য : ১ কাপ মিহি ময়দা, আধা কাপ সুজি, পোয়া কাপ চালের গুঁড়া, দুধ ও তেল।

পুর : ৩ কাপ নারকেল কোরা, ১ কাপ তরল দুধ, ২ টেবিল চামচ চিনি, ৩-৪টি এলাচ।

পুর প্রস্তুত প্রণালি : একটি পাত্রে কম আঁচে নারকেল কোরা, দুধ ও চিনি দিন। এবার তার ভেতর এলাচ দিন। মিশ্রণটি নাড়তে থাকুন যতক্ষণ না এটি ঘন হয়। ঘন হলে নামিয়ে রেখে মিশ্রণটি ঠাণ্ডা করুন। এটি তৈরি করতে ২০ মিনিট সময় লাগবে।
পাটিসাপটার প্রস্তুত প্রণালি : একটি বাটিতে ময়দা, চালের গুঁড়া ও সুজি নিন। এবার এটার ভেতর তরল দুধ দিন। সাবধানে করবেন। কারণ মিশ্রণে যেন কোনো ফোলা বা ঢেলা না পাওয়া যায়। এবার মিশ্রণটি ৩০ মিনিট রাখুন। এরপর গরম ননস্টিকি প্যানে তেল দিন খুব সামান্য। এতে তেল চারদিকে ছড়িয়ে যায়। এবার সেটি সটানভাবে ভরাট করে পাকিয়ে নিন। হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর ঠাণ্ডা অথবা গরম পরিবেশন করুন পাটিসাপটা পিঠা।

মোচা/কলার থর রান্নার রেসেপিমোচা রান্নার করার ঝটপট উপায়ঃমোচা রেসেপিঃ খুব মজা করে মোচা বা কলার থর কিভাবে রান্না করতে হয় জা...
29/05/2021

মোচা/কলার থর রান্নার রেসেপি
মোচা রান্নার করার ঝটপট উপায়ঃ
মোচা রেসেপিঃ খুব মজা করে মোচা বা কলার থর কিভাবে রান্না করতে হয় জানেন তো? না জানে আজ ই যেনে নিন কিভাবে রান্না করতে হয় মোচা বা কলার থর । তার আগে জেনে নেই মোচার পুষ্টি ও গুনাগুনের কথা মোচা এক ধরনের আইরন জাতীয় খাবার যা শরীলের আইরনের ঘারতি পুরন করে । খেতেও শ্বাদে ভরপুর দেরি নাকরে মোচা রান্নার প্রক্রিয়া দেখে নেওয়া যাক ।আজ আমি যে স্টাইলে মোচা রান্না করবো অনেক টাই খেতে গুরুর মজক এর মতন হবে ।গরুর মজক কিন্তু অনেকের ই পছন্দ বেশী কথা না বারিয়ে রান্নার প্রস্তটি তে যায়-
মোচা রান্না করার উপকরণঃ

আদা বাটা দেড় চা চামচ,জিরা বাটা এক চা চামচ, রসুন বাটা হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ,শুকনা লঙ্কা গুঁড়া দুই চা চামচ,ধনিয়া গুঁড়া এক চা চামচ,পেঁয়াজ কুঁচি এক কাপ,কাচামরিচ, এলাচ তিন টা, দারুচিনি দুইটা,তেয়াজপাতা দুই টা,লবন, ডিম একটা,সয়াবিন তেল পরিমাপ মতন।

উপকরণ পেয়ে গেলাম এখন রান্না শুরু করার পালা –

প্রস্তুত প্রনালিঃ

আমারা উপরের উপকরন গুলি সব একটা মোচার জন্য নিয়েছি তাহলে মোচা এরিয়ে ভিতর থেকে সব গুলো ছোট কলার মতন ফুল গুলো এরিয়ে বেছে নিয়ে পাতিলে কিছু পানি দিয়ে এরানো মোচা সিদ্ধ করে পাটায় মিহি করে বেটে নিতে হবে। কড়াই তে সয়াবিন তেল গরম করে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে ভাজতে ভাজতে এতে এক এক করে সব মশলা দিয়ে কিছু সময় ভেজে তেলে একটু পানি দিয়ে কষিয়ে বেটে রাখা মোচা ঢেলে ভাজতে হবে কোন প্রকার পানি আর না দিলেও হবে এখন ডিম টাকে ফেটে একটু লবন দিয়ে মোচার উপর ছেরে ভাল করে অনেক সময় নারতে হবে যেন ডিম টা একদম মোচার সাথে মিহি হয়ে যায়। তেলের পরিমান একটু বেশী দিলে টেস্টা দারুন হয়।যখন কড়াই থেকে রান্না করা মোচা উঠে আসবে নারার সময় তখন নামিয়ে পরিবেশন করুন।

চিংড়ির মালাইকারি রান্নাচিংড়ির মালাইকারি উপকরণ :১.গলদা চিংড়ি – ৮০০ গ্রাম২.নারকেলের দুধ – ২ কাপ৩.পেয়াজ বাটা – ২ চা চামচ৪.প...
28/05/2021

চিংড়ির মালাইকারি রান্না
চিংড়ির মালাইকারি উপকরণ :
১.গলদা চিংড়ি – ৮০০ গ্রাম
২.নারকেলের দুধ – ২ কাপ
৩.পেয়াজ বাটা – ২ চা চামচ
৪.পেয়াজ কুচি – ১ কাপ
৫.আস্ত কাঁচামরিচ – ৬ টা
৭.হলুদ গুড়ো – ১ চা চামচ
৮.মরিচ গুড়ো – ১ চা চামচ
৯.লবণ – পরিমাণ মতন
১০.চিনি – ১ চা চামচ
১১.গরম মসল্লা গুড়ো – হাফ চামচ
১২.আদা,রসুন,জিরা বাটা- ১ চা চামচ করে
১৩.সরিষা তেল – ১ কাপ
১৪. ঘি – ২ চা চামচ (অপশনাল)
চিংড়ির মালাইকারি প্রণালী :
প্রথমে গলদা চিংড়ি গুলো খোসা ছাড়িয়ে লবণ ও হলুদ দিয়ে মেখে ৫ মিনিট পর হালকা করে অল্প তেলে ভেজে উঠিয়ে রাখুন।

এখন প্যানে তেল দিয়ে পেয়াজ কুচি সহ সব মসল্লা ভেজে সামান্য নারকেল দুধ দিয়ে কসিয়ে চিংড়ি দিয়ে তা মিনিট ৫ কসিয়ে বাকি নারকেল এর দুধ দিয়ে আস্ত কাঁচামরিচ দিয়ে ঢেকে কিছু সময় রান্না করুন ঝোল যখন ঘন হবে তখন ঘি ও চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন গলদা চিংড়ি মালাইকারি।

চিংড়ী মালাইকারি পোলাও, খিচুরি বা ভাতের সাথেও খেতে পাড়েন।

পারফেক্ট চিংড়ির মালাইকারি টিপস :

চিংড়ি সব সময় মৃদু আচে রান্না করতে হয়, বেশি সময় নিয়ে রান্না করলে চিংড়ি শক্ত হয়।
চিংড়ি মালাইকারি তে পানি না দিয়ে নারকেল এর দুধ ব্যবহার করতে হবে।
চিংড়ি মালাইকারি ঘন করতে পেয়াজ কুচি থেকে বেটে দিলে ঝোল থক থকে থাকে ও খেতেও ভাল লাগে।

চিংড়ি মাছের দোপেয়াজা রেসিপিচিংড়ি মাছের দোপেয়াজাঃ চিংড়িমাছ স্পেশাল এপিসোডে আমার আজকের আয়োজন চিংড়ি মাছের দোপেয়াজা ।দেরি না...
27/05/2021

চিংড়ি মাছের দোপেয়াজা রেসিপি

চিংড়ি মাছের দোপেয়াজাঃ চিংড়িমাছ স্পেশাল এপিসোডে আমার আজকের আয়োজন চিংড়ি মাছের দোপেয়াজা ।দেরি না করে চলুন মুল রান্নাতে।তার আগে চিংড়িমাছ নিয়ে মজার মজার রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজ হেশেল ঘরে জয়েন করুন।
উপকরণ:
মাঝারি সাইজের চিংড়িমাছ- ২০০ গ্রাম
পেয়াজ বাটা – ২ চা চামচ
পেয়াজ গোল করে কাটা -১ কাপ
কাঁচামরিচ ফালি – ৬ টা
হলুদ গুড়ো – ১ চা চামচ
মরিচ গুড়ো – ১ চা চামচ
ধনিয়া গুড়ো – ১ চা চামচ
লবণ – পরিমাণ মতন
তেয়াজপাতা – ১ টি
আদা,রসুন বাটা – ১ চা চামচ করে
টালা জিরা – ১ চা চামচ
সয়াবিন তেল – ১ কাপ
ঘি – ২ চা চামচ (অপশনাল)

দোপেয়াজা প্রণালীঃ
চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন।
কড়াই তে তেল দিয়ে মসলা গুলো এক কাপ পানি দিয়ে কসিয়ে চিংড়ি দিয়ে আর এক পানি দিয়ে রান্না করুন।যখন মসলা থেকে তেল আলাদা হয়ে উপরে ভাসবে কেটে রাখা গোল করে এক কাপ পেয়াজ দিয়ে কিছু সময় নেড়ে নামিয়ে ভাত খিচুরি বা পোলাও এর সাথে পরিবেশন করুন।

মনে রাখবেন চিংড়ি দোপেয়াজা রান্না করতে খুব বেশী মসলা দিলে চিংড়ির আসল স্বাদ নষ্ট হয়ে যায়।চিংড়ি সব সময় মিডিয়াম আচে ও অল্প সময়ে নিয়ে রান্না করতে হয়।এই ভাবে রান্না করলে চিংড়ি খেতে অনেক ভাল লাগে।চিংড়ি দোপেয়াজা কে চিংড়ি ভুনা বলা হয়ে থাকে।

আমার এই রেসিপি টি ভাল লাগলে শেয়ার করে রাখুন এবং আপনাদের পছন্দের রেসিপি চাইলে আমাদের শেয়ার করতে পাড়েন টেক্স বা ই- মেলের মাধ্যমে। রেসিপি সম্পকে আপনাদের মূল্যবান মতামত জানাবেন।আপনাদের একটু অনুপ্রেরণা আমাদের আগামী দিনের উৎসাহ ।

লাউয়ের খোসা চচ্চড়িউপকরণলাউয়ের খোসা কুচি ১ কাপমসুর ডাল ১/৪ কাপছোট চিংড়ি মাছ (ইচ্ছে)পেঁয়াজ কুচি দেড় চা চামচরসুন কুচি দেড় চ...
06/05/2021

লাউয়ের খোসা চচ্চড়ি

উপকরণ

লাউয়ের খোসা কুচি ১ কাপ

মসুর ডাল ১/৪ কাপ

ছোট চিংড়ি মাছ (ইচ্ছে)

পেঁয়াজ কুচি দেড় চা চামচ

রসুন কুচি দেড় চা চা চামচ

নারিকেল বাটা ১ চা চামচ

হলুদের গুঁড়া ১/২ চা চামচ

মরিচ গুঁড়া ১ চা চামচ

কাঁচা মরিচ ৬-৭ টি

ধনিয়া পাতা কুচি দেড় টে চামচ

তেল পরিমাণ মতো

লবণ স্বাদমতো

প্রণালীঃ

মুসুর ডাল পানিতে কিছু সময় ভিজিয়ে রেখে ভাল করে ধুয়ে নিন।
পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি ,রসুন কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজ ও রসুন নরম হয়ে এলে তাতে নারিকেল বাটা,চিংড়ি মাছ,হলুদ-মরিচ গুঁড়া দিয়ে কিছু সময় ভেজে নিয়ে পরিমাণ মতো পানি যোগে ভালোভাবে কষিয়ে নিন।মসলা তেল ছেড়ে দিলে লাউয়ের খোসা কুচি ও ডাল দিয়ে আবারও কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি,স্বাদমতো লবণ যোগে রান্না করুন।
পানি শুকিয়ে লাউয়ের খোসা ভালভাবে সিদ্ধ হলে কাঁচামরিচ ও ধনিয়াপাতা কুচি যোগ করে দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিন।

(রান্নার শেষ পর্যায়ে এভাবে ফ্রেশ ধনিয়াপাতা এবং কাঁচামরিচ যোগ করে পাত্রটি কিছু সময়ের জন্য ঢেকে দিলে খাবারে কাঁচামরিচ ও ধনিয়াপাতার ফ্লেভার খুব সুন্দর ভাবে মিশে যায়।যা খাবারের স্বাদ বাড়িয়ে দেয় বহুগুণ।

Please share for your Friend
** আশা করি রেসেপি টি ভাল লেগেছে, এই রকম আরো রেসেপি পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন** 🤜🤛

বাথুয়া/বউত্তা শাক ভাজিউপকরনঃবাথুয়াশাক- ১ আঁটিপেঁয়াজ কুঁচি - ১ টিকাঁচা মরিচ - ৪-৫ টি অথবা আপনার স্বাদ অনুযায়ী (ফালি করা...
05/05/2021

বাথুয়া/বউত্তা শাক ভাজি

উপকরনঃ
বাথুয়াশাক- ১ আঁটি
পেঁয়াজ কুঁচি - ১ টি
কাঁচা মরিচ - ৪-৫ টি অথবা আপনার স্বাদ অনুযায়ী (ফালি করা)
রসুন কুঁচি - ৫-৬ কোয়া
তেল - পরিমাণমতো
লবণ - স্বাদমতো

প্রণালীঃ

শাক ভাল করে পরিষ্কার করে ধুয়ে বেছে নিন।
কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ এবং রসুন হালকা বাদামি রঙ হওয়া পর্যন্ত ভাজুন। এবার এতে শাক ও কাঁচামরিচ দিয়ে শাক থেকে বের হওয়া পানি শুকিয়ে যাওয়া/শাক ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত ভাজুন।
সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Please share for your Friend
** আশা করি রেসেপি টি ভাল লেগেছে, এই রকম আরো রেসেপি পেতে ফেসবুক পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন** 🤜🤛

Address

Chandai Hat , Baraygram
Natore
6623

Telephone

+8801748793696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Recipe And Review posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Recipe And Review:

Shortcuts

Share

Category