উচ্চারণ ও উপস্থাপনাশৈলী

উচ্চারণ ও উপস্থাপনাশৈলী পরিচালনায়-এম ওবায়দুর রহমান
উপস্থাপক।।ঘোষক।।সংবাদ পাঠক।।হেড অব প্রডাকশন
বাংলাদেশ বেতার, এটিএন বাংলা

29/09/2026

যারা বিউটি কুইন শাবানা'র নিদারুন কান্নাকাটি কিংবা বিরহ-বেদনার অভিনয়ের শুধু প্রশংসা করেন, তারা বোধকরি তাঁর রোম্যান্টিক কিংবা দুষ্টুমিভরা চরিত্রের অভিনয়গুলো অতটা মনোযোগ দিয়ে দেখেননি। ওসব চরিত্রেও শাবানার অভিনয় যে কতটা সহজ, সাবলীল ও বৈচিত্র্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।
এককথায় বলতে গেলে, সবধরনের চরিত্রেই শাবানার অভিনয় অনবদ্য ও অতুলনীয়।
তাঁকে বিনম্র শ্রদ্ধা ও অতল ভালবাসা।

29/09/2026

সেতারের এই ঝংকার দারুণ লাগে। কেমন যেন একটা অনুরণন তৈরি হয় হৃদয়ে-মননে; যা অন্য বাদ্যযন্ত্রে অতটা মেলেনা।

28/09/2026

রুনা লায়লার কণ্ঠকে সাধারণ কোনো কণ্ঠের সাথে তুলনা করা চলে না। এ যেন এক মানবীয় বাদ্যযন্ত্র, যা থেকে অবলীলায় বেরিয়ে আসে একেকটা সমৃদ্ধ গানের সুরমূর্ছনা। যা মূহুর্তেই লাখো কোটি সংগীত পিয়াসী শ্রোতাকে মুগ্ধতায় ভরিয়ে তোলে।

28/09/2026

I got over 42,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

28/09/2026

বানানশৈলী; সংস্কৃত শব্দের যুক্তাক্ষরে 'ঙ' ব্যবহার করতে হবে। এসব শব্দে অনুস্বার ব্যবহারের একটা প্রবণতা লক্ষ্য করা যায়; যা সঠিক নয়।

#বানান #বাংলাবানান #শুদ্ধবানান

27/09/2026

আজকে আমার মনের ময়ূর পাখা মেলেছে। শিল্পী- মোহাম্মদ আলী সিদ্দিকী।

26/09/2026

আমি জানি না, এখনকার উপস্থাপকগণ এসব সমৃদ্ধ উপস্থাপনাশৈলী দেখেন বা শোনেন কিনা। একজন কিংবদন্তির ইন্টারভিউ নেওয়া অতটা সহজ কাজ নয়। তাঁকে জানতে হয়; পড়তে হয়। কিংবদন্তি যদি বয়োবৃদ্ধ হন কিংবা খানিকটা স্মৃতিভ্রষ্ট হন; তাহলে তাঁর স্মৃতিকে কেমন করে উস্কে দিতে হয়; সব কৌশল উপস্থাপকের নখদর্পনে রাখা চাই। আর বিনয়-ভদ্রতার অবতারও হতে হয় একজন সার্থক উপস্থাপককে।
এমন কিংবদন্তিদের কখনোই ১ মিনিটে ২০/৩০টি অপ্রয়োজনীয় প্রশ্নের ফাঁদে ফেলে অপদস্ত বা হয়রানি করাও সমীচীন নয়। এসব ঔদ্ধত্য ছাড়া কিছু নয়। মজা করায়ও উপস্থাপককে বিশেষ মান বজায় রাখা চাই। তবেই উপস্থাপকের আদর্শ মানটি বজায় থাকে।

26/09/2026

আজ থেকে ১৩/১৪ বছর আগে বাংলাদেশ বেতারের বানিজ্যিক কার্যক্রমে যখন সুবিখ্যাত গীতিকার ও সুরকার জনাব হাবিবুর রহমানের সাক্ষাৎকার নিই; তখন তিনি বেশ অসুস্থ ছিলেন। স্টুডিওর গেইট থেকে আমি তাঁকে ধরে এনেছিলাম। নানারকম সমস্যায় শরীর এতটাই দুর্বল ছিল যে, তিনি কাঁপছিলেন। তবুও তিনি আগ্রহভরে বেতারে ছুটে এসেছিলেন তাঁর সংগীত সৃষ্টি ও সাধনা নিয়ে দু’কথা বলার জন্য। বলেও ছিলেন যতটা সম্ভব স্মৃতি হাতড়ে।

আজ আমার তরফ থেকে তাঁকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি জনাব হাবিবুর রহমানের লেখা ও সুর করা একটি বিখ্যাত গানের সুরমূর্ছনায়। গানটির শিল্পী- ফাতেমা-তুজ জোহরা।

25/09/2026

সুপ্রভা সরকার; নজরুলসংগীতের বিস্ময়কর প্রতিভা

নজরুলের গানের ওস্তাদি পরিবেশনার পরিপূর্ণ স্বাদ পেতে চাইলে আপনাকে সুপ্রভা সরকারকে শুনতেই হবে। তাঁর গান শুধু শোনার নয়; দেখারও বিষয় বটে।

সুপ্রভা সরকার মাত্র ১৬ বছর বয়সে বাঙালির গানের কবি নজরুলের সান্নিধ্যে আসেন। একসময় আধুনিক ও ছবির গানে বিপুল জনপ্রিয়তা পেলেও শেষমেশ নজরুলসংগীতকেই তিনি ধ্যানজ্ঞান করেন এবং আমৃত্যু নজরুলের গানের সাধনাতেই তিনি নিজেকে নিমগ্ন রাখেন। এক্ষেত্রে তিনি যে কতটা দক্ষতা, পারদর্শিতা ও পাণ্ডিত্য অর্জন করেছিলেন, তাঁর এ ছোট্ট পরিবেশনাতেই তা স্পষ্ট হয়ে উঠে।
সংগীতে অসামান্য অবদানের জন্য তিনি নজরুলসংগীত অ্যাকাডেমি পুরষ্কারে ভূষিত হন।

Address

Dhaka
Narsingdi
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when উচ্চারণ ও উপস্থাপনাশৈলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share