Markazul Uloomi Wal Hikam Narsingdi

Markazul Uloomi Wal Hikam Narsingdi কুরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ ইলম চর্চা ও নববী আখলাকের পরশে নৈতিক মানুষ গড়ার প্রত্যয়ে — মারকাযুল উলূমি ওয়াল হিকাম।

02/07/2026

বিশুদ্ধ বাংলা শিখি ক্লাস- (১)
বিশেষ প্রশ্ন/ কি ও নাকি প্রশ্নের ব্যবহার-

মাদানী নেসাবের ১ বর্ষের দরস-
মারকাযুল উলূমি ওয়াল হিকাম নরসিংদী
পূর্ব ব্রাহ্মন্দী, নরসিংদী সদর, নরসিংদী
01988146434
01537514384

30/06/2026

যেভাবে غير কোন সিফাতকে বিপরীত অর্থবোধক সিফাতে পরিণত করে-
মাদানী নেসাবের ১ বর্ষের দরস-
মারকাযুল উলূমি ওয়াল হিকাম নরসিংদী
পূর্ব ব্রাহ্মন্দী, নরসিংদী সদর, নরসিংদী
01988146434
01537514384

18/05/2026

মাদানী নেসাব ১ম বর্ষ حرف الجر - فى এর ব্যবহার।

মারকাযুল উলূমি ওয়াল হিকাম নরসিংদী।
পূর্ব ব্রাহ্মন্দী, নরসিংদী সদর, নরসিংদী।

18/05/2026

কার কাছে = عند من এর ব্যবহার যেমন হয়-

14/05/2026

লীন ও মদ্দে লীন। খুব সহজ বিষয় হবার পরও অনেকে ভুল করে বসেন।
বিষয়টি নিয়ে হিফজ ও নাযারা বিভাগের ছাত্র-ছাত্রীদের সাথে সামান্য আলোচনা করা হল। আশা করি উপকৃত হবে ইনশাআল্লাহ।

11/05/2026

ইযাফত (إضافة) এর ব্যবহারবিধি।

11/05/2026

আমার ছাত্র আদিল।
খুব প্রিয়, খুব আদরের ছাত্র।
একটু চঞ্চল বলে অনেকে তাকে দুষ্ট বলে। এমনকি তার আব্বুও মাঝে মাঝে বলেন,
“হুজুর, ও একটু বেশি দুষ্ট। মনে হয় আপনাদের কষ্ট দেয়।”
কিন্তু আমি তাকে কখনও দুষ্ট বলি না।
তার এই চাঞ্চল্য, ছুটে চলা, দৌড়ঝাঁপ— আমি উপভোগ করি।
ভাবি, এই চঞ্চলতা কি সে নিজে বানিয়ে নিয়েছে?
আল্লাহ তাকে একটু বেশি প্রাণবন্ত করেই সৃষ্টি করেছেন। বর্তমান সময়ে অনেক শিশুই এমন হয়।
অনেকে বাচ্চাদের দুষ্টুমি একদম সহ্য করতে পারেন না।
কিন্তু আমি একটা বিষয় ভাবি—
আমাকে কিংবা আমার বয়সি কাউকে যদি মাসে বেতন দিয়েও বলা হয়, “সারাদিন ছোট্ট বাচ্চাদের মতো দৌড়াও, লাফাও, ছুটোছুটি করো”— আমরা কি পারব?
মনে হয়, শৈশব-কৈশোর পেরিয়ে আসা কেউই তা পারবে না; টাকা দিলেও না।
তাহলে ছোট্ট বাচ্চাগুলো যে কাজগুলো আনন্দে, স্বতঃস্ফূর্তভাবে করে যাচ্ছে— সেগুলোই তো তাদের বয়সের সৌন্দর্য।
এই তফাতটা বুঝতে পারলে বাচ্চাদের দুষ্টুমিতে আর চোখ জ্বালা করবে না।
তবে এর মানে এই নয় যে, সোনামণিদের হাতে স্বাধীনতার পতাকা তুলে দিয়ে বলা হবে—
“যাও বাবা, যা ইচ্ছা করো; সব ভেঙে ফেলো।”
শাসন অবশ্যই জরুরি।
বরং বর্তমান সময়ে তো আরও বেশি জরুরি।
তবে সেই শাসনে যদি জেদ না থাকে, কঠোরতার বাড়াবাড়ি না থাকে; বরং থাকে আন্তরিকতা, প্রজ্ঞা এবং ইসলাহের নিয়ত— তাহলে সে শাসন পরিবর্তন আনে, কল্যাণ বয়ে আনে।

জান্নাতুল রাইয়ান- (জান্নাতুর রাইয়ান)২৬ পাড়া হাফেজা এই পিচ্চির নাম। গত শুক্রবার ভর্তি হতে আসছে। নাম শুনে পিচ্চির গার্ডিয়া...
30/04/2026

জান্নাতুল রাইয়ান- (জান্নাতুর রাইয়ান)
২৬ পাড়া হাফেজা এই পিচ্চির নাম। গত শুক্রবার ভর্তি হতে আসছে। নাম শুনে পিচ্চির গার্ডিয়ানকে বললাম, নামের মাঝে আরবী ভাষাগত একটু ভুল আছে। জান্নাতুর রাইয়ান হবে।

মেয়েটা বিকালে হাতের লেখা নিতে আসছে। খাতায় দেখি আমার সংশোধিত নাম লেখা। অবাক হলাম, সাথে অভিভূত হলাম! নিজ থেকে আমার কথা শুনে নাম সংশোধন করে ফেলছে মাশাআল্লাহ! অথচ সরাসরি আমি ওকে কিছু বলি নাই।
আল্লাহ যোগ্য হাফেজা আলেমা ও নববী আখলাকের অধিকারী বানান, দোয়া করি।
(পরবর্তীতে দেখলাম রাইয়ানের মুয়ান্নাস রাইয়ানা হতে পারে)
জান্নাতুর রাইয়ানা - إضافة الصفة إلى الموصوف - হিসাবে নামটা ঠিক আছে কি না অভিজ্ঞদের পরামর্শ চাচ্ছি।
নাম: ريانة - ريان অর্থ - পরিতৃপ্ত, সিক্ত, পরিপূর্ণ, কোমল।

ধনী — غنىদরিদ্র — فقيرমাদরাসায় প্রবেশ করতেই শুনতে পেলাম, কেউ যেন বারবার শব্দগুলো উচ্চারণ করছে। কৌতূহল নিয়ে খুঁজতে লাগলাম...
26/04/2026

ধনী — غنى
দরিদ্র — فقير
মাদরাসায় প্রবেশ করতেই শুনতে পেলাম, কেউ যেন বারবার শব্দগুলো উচ্চারণ করছে। কৌতূহল নিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। সামনে শুধু মাদানী নেসাবের ১ম বর্ষের এক তালিবুল ইলমকে দেখলাম—মারকাযের বারান্দা ঝাড়ু দিচ্ছে।
ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলাম, সে-ই কাজের ফাঁকে ফাঁকে শব্দগুলো আওড়াচ্ছে।
মুহূর্তেই মনে এক অদ্ভুত ভালো লাগা দোলা দিয়ে গেল।
নোট: সময়কে যথাযথভাবে কাজে লাগানোর জন্য মাত্র ৫ মিনিট একটু নসিহত করেছিলাম। অধমের কথা এভাবে কাজে লাগবে—তা কল্পনাও করিনি।
আল্লাহ তা’আলা এই তালিবুল ইলমসহ সকল তালিবুল ইলম ও আমাদের মারকাযকে কবুল করুন—এই দোয়া প্রার্থী।

Address

পূর্ব ব্রাহ্মন্দী, নরসিংদী সদর, নরসিংদী।
Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Markazul Uloomi Wal Hikam Narsingdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share