Bonaid Babu Miah High School

Bonaid Babu Miah High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bonaid Babu Miah High School, School, 3 No. Ward Amdia Union, Madhabdi Thana, Narsingdi Sadar Upozilla, Narsingdi.

ربِّ زِدْنِي عِلْماً

B B M H S - BONAID BABU MIAH HIGH SCHOOL

B B M H S- Beacon, Brilliance, Morality, Heritage, Success

(পথপ্রদর্শক আলো, মেধা/দীপ্তি, নৈতিকতা, ঐতিহ্য, সাফল্য)

🌐 www.bbmhs.edu.bd
📧 [email protected]

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির অন্যতম সদস্য, নরসিংদী-২ (পলাশ) থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, বনাইদ ব...
18/09/2026

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির অন্যতম সদস্য, নরসিংদী-২ (পলাশ) থেকে বার বার নির্বাচিত সংসদ সদস্য, বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ড. আবদুল মঈন খান স্যার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মনোনীত হওয়ায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবার, এডহক কমিটি, সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে জানাই—
প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

— এস. আলম ইসরাৎ
সভাপতি, বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়।

You can also follow on Instagram to see more.
31/08/2026

You can also follow on Instagram to see more.

11/08/2026

Congratulations & Best wishes...

দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP)'র সম্মানিত সহ-সাধারণ সম্পাদক (দেশব্যাপী জেলা/ইউনিট কমিটি সমন্বয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত), ঢাকা-১৭ আসনের ডিজিটাল প্রচারণা কমিটির যুগ্ন-আহবায়ক, ৩১ দফা প্রচার কেন্দ্রের কার্যকরী সদস্য, বিশিষ্ট তরুণ শিক্ষানুরাগী জনাব এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হওয়ায় BNCUP পরিবারের পক্ষ থেকে বিপ্লবী মোবারকবাদ ও অভিনন্দন।

শুভ কামনা আগামীর পথচলায়।

—বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (BNCUP)
(দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন)

https://www.linkedin.com/posts/bonaid-babu-miah-high-school_%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%AE-%E0%A6%87%E0%...
11/08/2026

https://www.linkedin.com/posts/bonaid-babu-miah-high-school_%E0%A6%8F%E0%A6%B8-%E0%A6%86%E0%A6%B2%E0%A6%AE-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%B0%E0%A7%8E-%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%B0%E0%A7%9F-%E0%A6%AC%E0%A6%A8%E0%A6%87%E0%A6%A6-%E0%A6%AC%E0%A6%AC-%E0%A6%AE%E0%A7%9F-%E0%A6%89%E0%A6%9A%E0%A6%9A-activity-7492859571594481667-Meze?utm_source=share&utm_medium=member_android&rcm=ACoAADVKFmIBqahTRHr7hHZs-YfionSh5sL9gII

এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত BBMHS Office Desk: নরসিংদী সদরের আমদিয়া ইউনিয়নে অবস্...

এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীতBBMHS Office/Media Desk: নরসিংদী সদরের আমদিয়া ইউন...
11/08/2026

এস. আলম ইসরাৎ পুনরায় বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক সভাপতি মনোনীত

BBMHS Office/Media Desk: নরসিংদী সদরের আমদিয়া ইউনিয়নে অবস্থিত সরকারী শিক্ষা প্রতিষ্ঠান 'বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়'-এর এডহক কমিটির সভাপতি পদে পুনরায় মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ-এর কৃতি সন্তান, মরহুম বাবু মিয়ার সুযোগ্য দৌহিত্র এস. আলম ইসরাৎ।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল-কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নারায়ণগঞ্জ জেলা ইউনিট কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ নূর আলম মিয়ার কনিষ্ঠ সন্তান এস. আলম ইসরাৎ যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হ্যারিওট-ওয়াট থেকে বিবিএ সম্পন্ন করে বর্তমানে চাটার্ড একাউন্ট্যান্টে অধ্যায়নরত এবং নারায়ণগঞ্জ আইন কলেজে এলএলবি শেষ বর্ষে শিক্ষানবিশ আছেন।

ছাত্রদলের রাজনীতির মাধ্যমে পারিবারিক ঐতিহ্যগতভাবেই রাজনৈতিক অঙ্গনে অভিষেক এস. আলম ইসরাৎ-এর। বর্তমানে জাতীয়তাবাদী অনলাইন এক্টিভিজমের পাশাপাশি যুবদলের রাজনীতির সাথেও সম্পৃক্ত। ২০১০ সালে প্রতিষ্ঠিত দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল'-কেন্দ্রীয় নির্বাহী কমিটির তিনি সহ-সাধারণ সম্পাদক (দেশব্যাপী জেলা/ইউনিট কমিটি সমন্বয়ের বিশেষ দায়িত্বপ্রাপ্ত) এবং ৩১ দফা প্রচার কেন্দ্রের কার্যকরী সদস্য। বিএনপি'র চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৭ এর অনুমোদিত ডিজিটাল প্রচারণা কমিটির যুগ্ন-আহবায়ক হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সাবেক সভাপতি।

উল্লেখ্য যে, এস. আলম ইসরাৎ গ্রীস বিএনপি'র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের নির্বাচন কমিশনার এস. আলম নিপু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, ঢাকা-১৭ আসনের ডিজিটাল প্রচারণা কমিটির আহবায়ক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের ছোট ভাই।

উল্লেখ্য যে, ১৯৯২ সালে এস. আলম ইসরাৎ এর দাদা মরহুম আবদুল কাদির মিয়া (বাবু মিয়া)'র নামে প্রতিষ্ঠিত 'বাবু মিয়া উচ্চ বিদ্যালয়' এর প্রধান পৃষ্ঠপোষক বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ডক্টর আব্দুল মঈন খানের সম্মতিতে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জানে আলম সাহেব সহ প্রতিষ্ঠাতা পরিবারের সকলের এবং স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমর্থনে উক্ত এডহক কমিটির সভাপতি পদে পুনরায় এস. আলম ইসরাৎ-এর নাম প্রস্তাবপূর্বক মনোনীত করা হয়।

সকলের প্রত্যাশা সারাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে তরুণ এডহক কমিটির সভাপতি এস. আলম ইসরাৎ-এর মেধাবী ও সুযোগ্য নেতৃত্বে গতবারের ধারাবাহিকতায় সকলের দোয়া, ভালবাসা, সমর্থন ও সহযোগিতায় তিনি একটি সুন্দর ম্যানেজিং কমিটি উপহার দিবেন এবং বর্তমান বিএনপি নেতৃত্বাধীন সরকারের শিক্ষাখাতে উন্নয়নের ধারাবাহিকতায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন।

ড. আব্দুল মঈন খানের সাথে এস. আলম রাজীবের নেতৃত্বে সাক্ষাৎSonar Bangla Times Dot Com: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্...
26/09/2025

ড. আব্দুল মঈন খানের সাথে এস. আলম রাজীবের নেতৃত্বে সাক্ষাৎ

Sonar Bangla Times Dot Com: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী, নরসিংদী -২ আসনে একাধিকবার নির্বাচিত সাবেক সাংসদ, প্রবীণ রাজনীতিবিদ ড. আব্দুল মঈন খান -এর সাথে গুলশানের বাসায় ব্যক্তিগত কার্যালয়ে উপস্থিত হয়ে সাক্ষাৎ করেন দেশের ইতিহাসে সর্বপ্রথম সাইবার রাজনৈতিক সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইউপি)'-কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীবের নেতৃত্বে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক এস. আলম ইসরাৎ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর (উত্তর) এর সদস্য সচিব এম. এ. শাফাত আহমেদ, নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক মনোয়ার খান রাজীব ও সদস্য সচিব সায়েম মোহাম্মদ প্রান্ত।

নেতৃবৃন্দ ড. আব্দুল মঈন খানের সাথে সংগঠনের কার্যক্রমের ব্যাপারে, বিএনপি ও জিয়া পরিবারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রমূলক তথ্য সন্ত্রাস ও গুজব প্রতিরোধে করণীয় ইত্যাদি বিষয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

উল্লেখ্য যে, ড. আব্দুল মঈন খান তাঁর নির্বাচনী এলাকায় এস. আলম রাজীবের দাদার নামে প্রতিষ্ঠিত 'বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়'-এর প্রধান পৃষ্ঠপোষক। তাই বিদ্যালয়ের সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিবারের প্রতিনিধি হিসেবে এস. আলম ইসরাৎ স্কুলের চলমান কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তাঁকে অবহিত করেন এবং তিনি গুরুত্ব সহকারে বিস্তারিত শুনে সেগুলো সমাধানে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন।

এস. আলম রাজীব বলেন, ড. আব্দুল মঈন খান স্যারের কাছে আমরা রাজনৈতিকভাবে ও পারিবারিকভাবে চির কৃতজ্ঞ; এতো ব্যস্ততার মাঝেও তিনি আমাদের পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত স্কুলটির ব্যাপারে সর্বদা গুরুত্ব দেন এবং আমাদের সাইবার রাজনীতির ব্যাপারেও প্রতিবারই গুরুত্ব সহকারে সময় নিয়ে শুনেন এবং আমাদেরকে যথেষ্ট উৎসাহিত করেন, মূল্যবান উপদেশ দেন; যা আমাদের বর্তমান ও আগামীর পথচলায় প্রেরণা যোগায়। আমরা স্যারকে সেই জন্য কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানাই।


#বিএনপি

গত ১৯ জানুয়ারি ২০২৫ বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়-এর এডহক কমিটি গঠন হওয়ার পর সভাপতি - এস. আলম ইসরাৎ নেতৃত্বাধীন উক্ত কমি...
29/08/2025

গত ১৯ জানুয়ারি ২০২৫ বনাইদ বাবু মিয়া উচ্চ বিদ্যালয়-এর এডহক কমিটি গঠন হওয়ার পর সভাপতি - এস. আলম ইসরাৎ নেতৃত্বাধীন উক্ত কমিটি কর্তৃক অদ্যাবধি বিদ্যালয়ের উন্নয়নমূলক পদক্ষেপ, শিক্ষার মানোন্নয়নে কার্যকর ব্যবস্থা, সামাজিক ও জনসচেতনতামূলক কর্মকান্ডের কিছু চিত্রঃ-

03/08/2025

B B M H S - BONAID BABU MIAH HIGH SCHOOL

B Beacon (পথপ্রদর্শক আলো)

B Brilliance (মেধা/দীপ্তি)

M Morality (নৈতিকতা)

H Heritage (ঐতিহ্য)

S Success (সাফল্য)

🌐 www.bbmhs.edu.bd
📧 [email protected]
📱 +8801 303 77 4444

Address

3 No. Ward Amdia Union, Madhabdi Thana, Narsingdi Sadar Upozilla
Narsingdi
1604

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Alerts

Be the first to know and let us send you an email when Bonaid Babu Miah High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category