21/05/2026
সচেতন থাকুন, সুস্থ থাকুন – স্বাস্থ্যই আপনার শক্তি।
21/05/2026
জা-নো-য়ারের বাচ্চার পুরুষাঙ্গ কেটে দেয়া হউক। এই ধর্ষনকারীকে জনসম্মুখে ফাঁসি দেয়ার জন্য জোর দাবি জানাই এবং সেই ফাঁসির দৃশ্য দেখে ভবিষ্যতে আর কোনো কুলাঙ্গারের মনের মধ্য যেনো মেয়েরদের প্রতি নোংরা চাহিদা তৈরি না হয়!!!😭😭
20/05/2026
ছোট রামিসার সাথে ঘটে যাওয়া মর্মান্তিক এবং নৃশংস এই ঘটনার বিস্তারিত সবাই জানেন, তাই নতুন করে কিছু লিখতে চাচ্ছিনা। শুধু এইটাই বলতে চাই অতি শীঘ্রই খুনী এবং তার সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করতে হবে যেনো ভবিষ্যতে আর কোনো জা-নো-য়া-রের বা-চ্চা এই ধরনের কাজ করার সাহস না পায় এবং আর কোনো মায়ের বুক যেনো খালি না হয়।
অমুক নেতা, তমুক নেতা আর ঘুষ বানিজ্য করে দোষী যেনো জামিন না পায়!! আজকে আপনি অন্যায়ের পক্ষে দাঁড়াবেন, কালকে আপনি নিজেও ভুক্তভোগী হয়ে যেতে পারেন, পরিবার কিন্তু সবারই আছে।
কেউ বিস্তারিত জানতে চাইলে কমেন্ট বক্সে প্রথম কমেন্টে দেয়া আছে। পড়ে নিতে পারেন।
18/05/2026
আজকের তাপমাত্রা ৩৫°C (ঢাকা জেলা)☀️🔥
15/05/2026
বাংলাদেশের গ্রামেগঞ্জে, উপজেলা, জেলা এমনকি ঢাকা শহরেরও অলিতে গলিতে কিছু ফার্মেসি দোকানদাররা মানুষকে অপচিকিৎসা দিয়ে বেড়ায়, এবং তারা মনে করে দীর্ঘদিন ঔষধ বিক্রয় করার কারণে তারা একজন ডাক্তারের চেয়ে বেশি চিকিৎসা জানে, যা একদম হাস্যকর।
বাংলাদেশে সবচেয়ে অপচিকিৎসা এবং এন্টিবায়োটিকের অপব্যবহার হয় কিছু কিছু ফার্মেসি দোকানদারদের মাধ্যমে। এরা মনের মাধুরি মিশিয়ে আবোল তাবোল ঔষধ দিয়ে মানুষকে চিকিৎসা দেয়। এরা চিকিৎসকের প্রেশক্রিপশনেও ভুল ধরে!!! ভাবা যায়!!! চিকিৎসা বিজ্ঞানে যাদের নূন্যতম জ্ঞান নাই, চিকিৎসা দেয়ার যাদের আইনত বৈধতা নাই, সেই সকল মানুষ আইনের কানুনের তোয়াক্কা না করে হরহামেশাই সাধারণ মানুষকে চিকিৎসা দিচ্ছে। অনেক বাটপাটররা ফেইসবুকে বিজ্ঞাপন দিয়ে কৌটার ভিতরে ঔষধ ভরে জটিল রোগের চিকিৎসা দিচ্ছে।
আর দুঃখের বিষয় হলো বাংলাদেশের বেশিরভাগ মানুষ প্রথমে চিকিৎসা নেয়ার জন্য ফার্মেসীতে যায় এবং নিজেরাও ইচ্ছামতো এন্টিবায়োটিক কিনে খায়। এমনকি রাস্তাঘাটে ঠেলাগাড়ীতে ঔষধ বিক্রি করে সেগুলোও কিনে খায়। যখন সব ব্যর্থ হয় তখন চিকিৎসকের কাছে যায়।
গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না:
হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ।
01/05/2026
৩% নরমাল স্যালাইন (৫০০ মিলি) Normalin 3% (manufactured by: Popular pharma) এর দাম মাত্র ৮৩ টাকা। আর অন্যদিকে ৪ মিলি নরমাল স্যালাইন Norsol 3% (manufactured by OSL Pharma) দাম ১৫ টাকা!!!!
দুইটার মধ্যে Basic পার্থক্য হলো Normalin 3% I/V infusion এর জন্য বানানো তবে এইটা দিয়েও নেবুলাইজেশন করা যাবে। আরেকটা শুধুমাত্র নেবুলাইজেশন করার জন্য বানানো। ভিতরে মূল উপাদান/ঔষধ একই!
ধরেন ৮৩ টাকা দামের আধা কেজি ওজনের এক প্যাকেট মেরি গোল্ড বিস্কুট থেকে ১টা বিস্কুট নিয়ে ১৫ টাকা দামের একটা মিনি প্যাকেট বানানো হইসে চা খাওয়ার জন্য! বিস্কুটের উপাদান আর স্বাদ কিন্তু একই। এখন আপনি কোনটা কিনবেন সিদ্ধান্ত আপনার!
বাংলা*দেশ আসলেই লু'টে খাওয়ার জায়গা! একটু বুদ্ধি খাটাইলেই মানুষের পকেট থেকে অতিরিক্ত টাকা বের করে নেয়া যায়!! 🤓
এইগুলো তদারকি করার মত কেউ মনে হয় বাংলা*দেশে নাই।
22/04/2026
পূর্বের হিসাব অনুযায়ী বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব গ্রহণযোগ্য নয়। কিলোমিটার প্রতি ২ টাকা (৫০% বৃদ্ধি) বাস ভাড়া বাড়ানো কি যৌক্তিক??? আপনারা-ই বিবেচনা করুন!!! এই দেশে বাস ভাড়া বাড়লে তেলের দাম কমলেও সেই বাস ভাড়া আর কমে না।
Celebrating my 12th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
15/08/2025
ব্লাড প্রেশার কত থাকলে আমরা সেটিকে স্বাভাবিক বলবো এবং ব্লাড প্রেশার কত হলে আমরা উচ্চরক্তচাপ বলবো সেই বিষয়ে আমেরিকান হার্ট এসোসিয়েশনের গাইডলাইন।
#উচ্চরক্তচাপ