25/09/2026
নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজের পূর্ণাঙ্গ কলেজের অনুমোদন লাভ এবং নিজস্ব নামে একাদশ শ্রেণির একাডেমিক পথচলার শুভসূচনা হলো আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে।
বাংলা ও ইংলিশ ভার্সনে নতুন শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত Orientation Program-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহা. শাহনুর জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ,শিক্ষা ও আইসিটি, নরসিংদী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল জনাব ইয়াছিন আরাফাত।
নতুন এই যাত্রা হোক জ্ঞান, সাফল্য ও সম্ভাবনার এক উজ্জ্বল অধ্যায়।
নরসিংদী বিয়াম জিলা স্কুল এন্ড কলেজ এগিয়ে যাক আরও গৌরব ও সাফল্যের পথে।