Brahmondi Kamini Kishor Moulik Gov't High School, Narsingdi

Brahmondi Kamini Kishor Moulik Gov't High School, Narsingdi Gov't High School

20/08/2026

সেই দিনগুলি আর সোনার খাঁচায় বন্দি হয়ে রইলো না!


13/08/2026

|| জিতেন্দ্র কিশোর মৌলিক | অন্যরকম একজন মানবিক জমিদারের নাম ||
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জমিদারের সম্পত্তি দেখতে যাব—এ কথা শুনলেই কল্পনার পর্দায় ভেসে ওঠে বহু পুরোনো স্থাপত্যশৈলীর ইট-পাথরে নির্মিত বিশাল সব অট্টালিকা। অথচ নরসিংদীর ব্রাহ্মন্দী এলাকার জমিদার জিতেন্দ্র কিশোর মৌলিকের সম্পত্তির সবচেয়ে বড় স্মারক কোনো প্রাসাদ নয়; তাঁর দান করা ভূমির ওপর গড়ে ওঠা দুটি আলোকবর্তিকা—নরসিংদী সরকারি কলেজ এবং ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়।
শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার এই মহৎ উদ্যোগই তাঁকে নরসিংদীবাসীর হৃদয়ে অমর করে রেখেছে।
১৯৪৬ সালে পিতার নামে কামিনী কিশোর মৌলিক বিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পরবর্তীতে ১৯৪৯ সালে নরসিংদী কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি দান করেন ১০ বিঘা জমি। তাঁর এই উদার দান ও শিক্ষানুরাগের ওপর দাঁড়িয়েই নরসিংদীর শিক্ষা বিস্তারের ইতিহাসে রচিত হয় এক গুরুত্বপূর্ণ অধ্যায়।
জমিদারদের ইতিহাসের কথা উঠলে আমাদের মনে অনেক সময় শোষণ, প্রজাপীড়ন কিংবা বৈষম্যের নানা নেতিবাচক চিত্র ভেসে ওঠে। কিন্তু ইতিহাসের প্রতিটি অধ্যায় একরঙা নয়। সেই ইতিহাসের ভিন্ন এক উজ্জ্বল দৃষ্টান্ত জিতেন্দ্র কিশোর মৌলিক। তাঁর জমিদারি শুধু সম্পদের প্রাচুর্যে সমৃদ্ধ ছিল না; মানুষের জন্য, বিশেষ করে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার জন্য তাঁর হৃদয়ও ছিল উদার।
তিনি বুঝেছিলেন—সম্পদের প্রকৃত মহত্ত্ব তার সঞ্চয়ে নয়, মানুষের কল্যাণে তার ব্যবহারে। তাই তাঁর দান করা জমিতে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠান দুটি আজও প্রজন্মের পর প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করে চলেছে।
একজন জমিদারের সবচেয়ে বড় পরিচয় যদি হয় তাঁর রেখে যাওয়া সম্পদ, তবে জিতেন্দ্র কিশোর মৌলিকের রেখে যাওয়া সম্পদের সংজ্ঞা একটু আলাদা। তাঁর উত্তরাধিকার কোনো জমিদারবাড়ির দেয়ালে বন্দী নয়; তা ছড়িয়ে আছে হাজারো শিক্ষার্থীর স্বপ্নে, জ্ঞানে ও ভবিষ্যতের সম্ভাবনায়।
সেই কারণেই জিতেন্দ্র কিশোর মৌলিক শুধু একজন জমিদার নন—
তিনি নরসিংদীর শিক্ষা ও মানবিকতার ইতিহাসে এক অনন্য আলোকিত নাম।
________________________________
তথ্য দিয়ে সহযোগিতা করেছেন এডভোকেট আলআমিন হোসেন বিপ্লব।

কপিড ফ্রম @নরসিংদীর গুণীজন

 #জীবন বনাম জিপিএ #~নূরজাহান বেগম কেউ নবমে ফেল করে থেমেছিল, আজ তার ঘরে কোটি টাকার আলো,কেউ এসএসসির দরজা পেরোয়নি, তবু জীবন...
11/08/2026

#জীবন বনাম জিপিএ #
~নূরজাহান বেগম

কেউ নবমে ফেল করে থেমেছিল, আজ
তার ঘরে কোটি টাকার আলো,
কেউ এসএসসির দরজা পেরোয়নি, তবু
জীবনের ঠিকাদার হয়েছে।
কেউ পরীক্ষার খাতায় বারবার হেরেছে,
আজ আকাশপথ তার নিত্যযাত্রা,
আর এ+ পাওয়া কেউ আজও
নিজের স্বপ্নের দরজায় দাঁড়িয়ে কাঁদে।

জীবন কোনো বোর্ড পরীক্ষা নয়,
যেখানে সবার প্রশ্ন এক,
কেউ উত্তর লেখে কাগজে,
কেউ উত্তর খোঁজে পৃথিবীর পথে।
কেউ বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে পড়ে গিয়ে উঠে দাঁড়ায়,
কেউ ডিগ্রি ছাড়াই নিজের শ্রমকে বিশ্ববিদ্যালয় বানায়।

তাই একটি ফলাফলের নিচে লিখে দিও না মানুষের ভবিষ্যৎ,
একটি নম্বর কখনো মানুষের মেধা, শ্রম কিংবা
সম্ভাবনার পূর্ণ সমীকরণ নয়।
ব্যর্থতা কখনো কখনো মহাকর্ষ, পড়ে যেতে শেখায়, আবার উঠতেও,
সাফল্যও আপেক্ষিক,
আজ যে শূন্য, কাল
সে-ই হতে পারে দিগন্ত।

এ+ অর্জন করো, কিন্তু
এ+কে জীবনের মালিক বানিয়ো না,
জীবনকে ভালোবাসো, কারণ
সবচেয়ে বড় পরীক্ষার নামই জীবন।

#কবি #কবিতা #জীবন #বনাম #জিপিএ

SSC- 2026 Result! Total Candidates: 228Pass: 215Passing Percentage: 94.30%GPA 5: 80Congratulations & Best wishes to all ...
10/08/2026

SSC- 2026 Result!

Total Candidates: 228
Pass: 215
Passing Percentage: 94.30%
GPA 5: 80

Congratulations & Best wishes to all of the Candidates!

শুভেচ্ছা ও অভিনন্দন।🎈🌹শিশু একাডেমিতে অনুষ্ঠিত ৩৬ জুলাই বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ...
09/08/2026

শুভেচ্ছা ও অভিনন্দন।🎈🌹

শিশু একাডেমিতে অনুষ্ঠিত ৩৬ জুলাই বিষয়ক কুইজ প্রতিযোগিতায় ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ের টিম চ্যাম্পিয়ন🏅🥇 হয় ।

টিমের সকল সদস্যের প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন।🌹🌹

#৩৬জুলাই

05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন!

30/07/2026

ব্রাহ্মন্দী কামিনী কিশোর মৌলিক সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব এম ডি আবদুল আওয়াল স্যারের অবসরজনিত বিদায় সংবর্ধনা।

"যেতে নাহি দেব হায়, তবু যেতে দিতে হয়।"

আপনার অবসরোত্তর সময়গুলি সুস্বাস্থ্যের, সফল, সুন্দর ও আনন্দের হোক- শুভকামনা রইলো।

#বিদায় #সংবর্ধনা

Nurjahan Begum

Oxidation(জারণ) ও Reduction(বিজারণ) #জারণ  #বিজারণ
30/07/2026

Oxidation(জারণ) ও Reduction(বিজারণ)

#জারণ #বিজারণ

আগামী ১০ আগস্ট ২০২৬ খ্রি: এ এসএসসি -২০২৬ এর রেজাল্ট প্রকাশ করা হবে --- #এসএসসি
27/07/2026

আগামী ১০ আগস্ট ২০২৬ খ্রি: এ এসএসসি -২০২৬ এর রেজাল্ট প্রকাশ করা হবে ---

#এসএসসি

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষেের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের বিষয় সংক্রান্ত----
27/07/2026

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষেের ৯ম শ্রেণির শিক্ষার্থীদের রেজিষ্ট্রেশনের বিষয় সংক্রান্ত----

Address

West Brahmondi, Narsingdi Sadar, Narsingdi
Narsingdi
1630

Telephone

+8801640693675

Website

Alerts

Be the first to know and let us send you an email when Brahmondi Kamini Kishor Moulik Gov't High School, Narsingdi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Brahmondi Kamini Kishor Moulik Gov't High School, Narsingdi:

Shortcuts

Share

Category