National Youth Development Training Institute

National Youth Development Training Institute

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from National Youth Development Training Institute, 205/5 (1st Floor), West Brahmondi, Baluchor, Narsingdi Sadar., Narsingdi.

11/03/2024

আহলান সাহলান খোশ আমদেদ মাহে রমাদান!

09/12/2021

ফ্রিলেন্সিং বিষয়ে ছোট করে একটা কর্মশালা করবো ( যেখানে নতুন যারা কাজ শিখতে চায় তাদের হাতে কলমে কাজ করা দেখানো হবে, এবং আগ্রহীরা শিখতে চাইলে শিখতে পারবে )। এই মাসের শেষ সপ্তাহে ২৪-১২-২০২১ বিকেল ৪ টায়।

স্থানঃ নরসিংদী ভেলানগর অথবা ব্রাহ্মন্দি বালুচর।

আগ্রহীদের কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত।

ধন্যবাদ!

07/07/2021

সার্টিফিকেট ইন কম্পিউটার এপ্লিকেশন্স, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, ওয়েব ডেভেলপমেন্ট ও ফ্রিল্যান্সিং কোর্সে জুলাই-ডিসেম্বর ২০২১ সেশনে ভর্তি চলছে।
যোগাযোগ - ০১৭২৮৫২৭৩৫৪

Photos from ERA Fashion's post 07/05/2021
Photos 07/01/2017

বিশেষ অফার !!

নতুন বছর ২০১৭ উপলক্ষে কম্পিউটার এর সকল কোর্সে ১৫% পর্যন্ত ছাড়ে ভর্তি চলছে ।
এই অফার ২০-০2-২০১৭ পর্যন্ত বহাল থাকবে।

আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাঃ-

জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ ইন্সিটিউট।
নরসিংদী জেলার শিক্ষার প্রাণকেন্দ্র, নরসিংদী সরকারী কলেজের পশ্চিম পার্শে ২০৫/০৫, বালুচরে এটি অবস্থিত যা তমালতলার গেইট থেকে পশ্চিমে তাকালে জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ ইন্সিটিউট এর অফিস দেখা যায়।

কখন শিখব ?

কম্পিউটার এর প্রোগ্রাম সমুহ যেমনঃ- বেসিক কম্পিউটিং, গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন, প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রিলেন্স আউটসোরসিং কোর্সসমূহের মেয়াদ ৬ মাস।
কোর্স শুরুর সময় জানুয়ারী - জুন এবং জুলাই - ডিসেম্বর।
তবে আমরা সিট খালি থাকা সাপেক্ষে প্রতি মাসের ০৫ তারিখ এবং ১০ তারিখ নতুন ব্যাচ শুরু করে থাকি।
প্রতি ক্লাশের সময় ১ ঘণ্টা ১৫ মিনিট এবং ক্লাস সপ্তাহে ৩ দিন, শনি-সোম-বুধ অথবা রবি-মঙ্গল-বৃহস্পতি।
ক্লাশ শুরু হয় সকাল ৮ টা থেকে, শেষ হয় সন্ধ্যা ৭ টায়।

কিভাবে ভর্তি হব?

অফিস চলাকালীন সময় সকাল ৮ টা থেকে বিকাল ৫ টার মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, এস। এস। সি। পরিক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি / জন্মনিবন্ধন কার্ডের ১ কপি ফটোকপি সাথে নিয়ে ভর্তি হতে পারবেন।

বিস্তারিতঃ- ০১৬৮২৯১৪৬৩৯; ০১৭২৮৫২৭৩৫৪।
সবাইকে ধন্যবাদ !!!

Photos 16/12/2016

বিনম্র শ্রদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরন করি সম্মান,ভালবাসা,আবেগ, ও পরম মমতায়। তোমাদের পরিবারের প্রতি সমবেদনা।

Photos 03/11/2016

কম্পিউটার এর ব্যাবহার এখন সর্বত্র ।
সময়ের সাথে তাল মিলিয়ে তৈরি হচ্ছে নিত্ত নতুন সফটওয়্যার। পুরনো সফটওয়্যারগুলো নিয়ে আসছে তাদের নতুন সংস্করণ। যাতে করে কম্পিউটার ব্যাবহারকারীরা সাচ্ছন্দে ও সহজে প্রয়োজনীয় কাজ সম্পাদন করতে পারে।
আর এ যুগেও যারা কম্পিউটার প্রয়োজনীয় ব্যাবহার জানেন না তারা পিছিয়ে পরছেন কর্মক্ষেত্রে।
তাই সময়োপযোগী, মানসম্পন্ন কম্পিউটার প্রশিক্ষন দিতে পারে আপনাকে কাঙ্ক্ষিত সফলতা। আর এই লক্ষে কাজ করে যাচ্ছে জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষন ইন্সিটিউট National Youth Development Training Institute ।
৩ মাস ও ৬ মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষনে মাইক্রোসফট অফিস প্রোগ্রাম, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব-ডেভেলপমেন্ট ( সরকারী ও বেসরকারী সার্টিফিকেট ) কোর্সে স্বল্প খরচে ভর্তি চলছে।
যোগাযোগ ঃ- জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ ইন্সিটিউট।
নরসিংদী সরকারী কলেজের পশ্চিম পার্শ্বে পাঞ্জেরী কোচিং এর ২য় তলায়।
যোগাযোগঃ- ০১৬৮২৯১৪৬৩৯, ০১৭২৮৫২৭৩৫৪।

Photos 07/08/2016

কখন কোথায় শিখব কম্পিউটার ?
কম্পিউটার শিক্ষা নিয়ে সচেতনতা গত দেড় দশকে বেড়েছে অনেকটাই। তাই নতুন যে ছেলে বা মেয়েটি কম্পিউটার শিখতে আসছে, তার কোর্স বেছে নেওয়ার কাজটা এখন আগের চেয়ে অনেক সহজ হয়ে গিয়েছে। যে ধরনের কোর্সগুলির সব চেয়ে বেশি চাহিদা, তার মধ্যে রয়েছে বেসিক কম্পিউটিং, গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন, প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্ট। কম্পিউটার শিক্ষা শুরু করার সময়টাও জানা। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ছুটির সময়টা। কিন্তু সব চেয়ে বড় প্রশ্ন কোথায় শিখব ? কম্পিউটার শিক্ষার প্রতিষ্ঠান এখন পাড়ায় পাড়ায়, আর ‘নামী দামি’ প্রতিষ্ঠানের সংখ্যাও বড় কম নয়। তাদের বিজ্ঞাপনের দাপটও তেমন। ফলে বিভ্রান্ত পড়ুয়া ও তাদের অভিভাবকেরা।

কোথায় শিখব ?
এই বিভ্রান্তির সমাধান নিয়ে হাজির রয়েছে জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ ইন্সিটিউট। নরসিংদী জেলার শিক্ষার প্রাণকেন্দ্র, নরসিংদী সরকারী কলেজের পশ্চিম পার্শে পাঞ্জেরী কোচিং এর ২য় তলায় এটি অবস্থিত এবং তমালতলার গেইট থেকে পশ্চিমে তাকালে জাতীয় যুব উন্নয়ন প্রশিক্ষণ ইন্সিটিউট এর অফিস দেখা যায়।

কখন শিখব ?
কম্পিউটার এর প্রোগ্রাম সমুহ যেমনঃ- বেসিক কম্পিউটিং, গ্রাফিক ডিজাইনিং, অ্যানিমেশন, প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রিলেন্স আউটসোরসিং কোর্সসমূহের মেয়াদ ৬ মাস।
কোর্স শুরুর সময় জানুয়ারী - জুন এবং জুলাই - ডিসেম্বর।
তবে আমরা সিট খালি থাকা সাপেক্ষে প্রতি মাসের ০৫ তারিখ এবং ১০ তারিখ নতুন ব্যাচ শুরু করে থাকি।
প্রতি ক্লাশের সময় ১ ঘণ্টা ১৫ মিনিট এবং ক্লাস সপ্তাহে ৩ দিন, শনি-সোম-বুধ অথবা রবি-মঙ্গল-বৃহস্পতি।
ক্লাশ শুরু হয় সকাল ৮ টা থেকে, শেষ হয় সন্ধ্যা ৭ টায়।

কিভাবে ভর্তি হব?
অফিস চলাকালীন সময় সকাল ৮ টা থেকে বিকাল ৫ টার মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, এস। এস। সি। পরিক্ষার রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি এবং ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি / জন্মনিবন্ধন কার্ডের ১ কপি ফটোকপি সাথে নিয়ে ভর্তি হতে পারবেন।

বিশেষ অফার !!
পবিত্র ঈদ-উল- আযহা উপলক্ষে কম্পিউটার এর সকল কোর্সে ১৫% পর্যন্ত ছাড়ে ভর্তি চলছে ।
এই অফার ২০-০৮-২০১৬ পর্যন্ত বহাল থাকবে।

বিস্তারিতঃ- ০১৬৮২৯১৪৬৩৯; ০১৭২৮৫২৭৩৫৪।

সবাইকে ধন্যবাদ !!!

Photos 06/07/2016

ঈদ মোবারক !!!ঈদ মোবারক !!!ঈদ মোবারক !!!
সবাইকে ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা ও ঈদ মোবারক !!!
ঈদ বয়ে আনুক সবার জীবনে অনাবিল আনন্দ ও সঠিক পথে চলার প্রেরণা ।
ঈদ মোবারক !!!

Photos 21/06/2016

কম্পিউটারের ইতিহাস - 2 ।।

তৃতীয় প্রজন্ম (১৯৬৪ – ১৯৭৫)
বিবর্তনের পথ ধরেই নিরন্তর গবেষণার মধ্য দিয়ে আরও উন্নত প্রযুক্তির প্রয়োগ ঘটালো তৃতীয় প্রজন্মের কম্পিউটার। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হয়েছিল ট্রানজিস্টর। তৃতীয় প্রজন্মের কম্পিউটারে তার জায়গা নিলো ইন্টিগ্রেটেড সার্কিট (আই সি), যা সাধারণত সিলিকনের একটি মাত্র টুকরোর উপরে তৈরি অতি ক্ষুদ্র স্থানে সীমাবদ্ধ বিদ্যুৎ সঞ্চালন চক্র। যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে আই সি-র এই ব্যবহার, তার নাম লার্জ স্কেল ইন্টিগ্রেশন (এল এস আই) টেকনোলজি।
দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারের তুলনায় আরও উন্নত প্রযুক্তি ব্যবহারের কারণে তৃতীয় প্রজন্মের কম্পিউটারে অসুবিধার মাত্রা খুবই কম আসে, সুবিধা বেড়ে যায় অনেকটাই। প্রথমত, তৃতীয় প্রজন্মের কম্পিউটারগুলি ছিল আকারে ছোট।
দ্বিতীয়ত, এগুলি আরও বেশি বিশ্বাসযোগ্যতার সঙ্গে কাজ করতে পারত। তৃতীয়ত, এগুলি ব্যবহারের সময় কম তাপ উত্পন্ন হত। চতুর্থত, এগুলি তথ্য বিন্যাসের কাজ দ্রুত করতে পারত। পঞ্চমত, এগুলির রক্ষণাবেক্ষণের খরচ ছিল কম। ষষ্ঠত, এই কম্পিউটারগুলি ছিল বহনযোগ্য, অর্থাৎ সহজেই এগুলি এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়া যেত। সপ্তমত, এগুলি চালাতে কম বিদ্যুৎশক্তির প্রয়োজন হত। অষ্টমত, এগুলির বাণিজ্যিক উত্পাদন ছিল তুলনামুলক ভাবে সহজ এবং এর খরচ ছিল কম।
চতুর্থ প্রজন্ম (১৯৭৫ ও তার পরবর্তী সময়)
তৃতীয় প্রজন্মের এল এস আই প্রযুক্তির জায়গায় চতুর্থ প্রজন্মের কম্পিউটারে ব্যবহার করা হল ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন টেকনোলজি বা ভি এস এল আই প্রযুক্তি। এই প্রযুক্তির ভিত্তিতে কম্পিউটারে বসানো হল মাইক্রো প্রসেসর। স্বভাবতই এর ব্যবহারিক সুবিধা বেড়ে গেল অনেক গুণ। প্রথমত, এই কম্পিউটারের উত্পাদন ব্যয় অনেকটা কমে এলো। দ্বিতীয়ত, এগুলি তথ্য বিন্যাসের ভূমিকা পালনের প্রশ্নে খুবই দ্রুত গতিসম্পন্ন। তৃতীয়ত, এগুলির স্মৃতিশক্তি খুব জোরালো অর্থাৎ এই কম্পিউটারগুলি তাদের স্মৃতি বা মেমোরিতে এক সঙ্গে বিশাল পরিমাণ তথ্য ধরে রাখতে পারে। চতুর্থত, এগুলি আকারে বেশ ছোট। পঞ্চমত, এগুলি চালাতে কম বিদ্যুৎ লাগে। ষষ্ঠত, এ যাবত আলোচিত চারটি প্রজন্মের মধ্যেই এই প্রজন্মের কম্পিউটারগুলিই দামের দিক থেকে সবচেয় সস্তা।
পঞ্চম প্রজন্ম
বিজ্ঞানীরা এখন পঞ্চম প্রজন্মের কম্পিউটার তৈরির কাজে ব্য‌স্ত, চলেছ আরও উন্নত ও পরিমার্জিত প্রযুক্তি উদ্ভাবনের গবেষণা। ইতিমধ্যেই শুরু হয়েছে অপটিক ফাইবার প্রযুক্তির প্রয়োগ। মনে রাখতে হবে, মানুষের মেধার যেমন স্বকীয়তা আছে, কম্পিউটারের কিন্তু তা নেই। কম্পিউটারকে মেধাসম্পন্ন করে তুলতে হয়। তাই কম্পিউটারের মেধা কৃত্রিম মেধা। এই মেধা ও তার ব্যবহারকে অপটিকাল ফাইবার ও অন্যান্য প্রযুক্তির সাহায্যে কত তীক্ষ্ণ ও দক্ষ করে তোলা যায়, পঞ্চম প্রজন্মের কম্পিউটারে চলছে তারই পরীক্ষা-নিরীক্ষা।
আধুনিক কম্পিউটারের শ্রেণি বিভাগ : তথ্য বিন্যাসের পদ্ধতির ভিত্তিতে কম্পিউটারকে তিনটি শ্রেণিতে ভাগ করা যায়। এগুলি হল (১) ডিজিটাল কম্পিউটার (২) অ্যানালগ কম্পিউটার (৩) হাইব্রিড কম্পিউটার। ডিজিটাল কম্পিউটারকে আবার তার আকার ও ক্ষমতার ভিত্তিতে পাঁচ ভাগে ভাগ করা যায় — (১) সুপার কম্পিউটার (২) মেইন ফ্রেম, (৩) মিনি কম্পিউটার, (৪) মাইক্রো কম্পিউটার, (৫) পার্সোনাল কম্পিউটার (পি সি)।
এখনকার দিনে সর্বত্রই শুধু ডিজিটাল কম্পিউটার ব্যবহার করা হয়। তাই এই বিভাগে পরবর্তী পর্যায়ে ডিজিটাল কম্পিউটারকে সামনে রেখে বা তার সাপেক্ষেই যাবতীয় আলোচনা করা হলো।
সূত্র :কম্পিউটার প্রশিক্ষণ, আই আই আই এম

Want your school to be the top-listed School/college in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Culinary Team

Attire

Address


205/5 (1st Floor), West Brahmondi, Baluchor, Narsingdi Sadar.
Narsingdi
1602