Nilokhia Model High School

Nilokhia Model High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nilokhia Model High School, School, Nilokhia , Belabo, Narsingdi.

অদ্য ২৭/০৯/২০২৬ ইং নিলক্ষীয়া মডেল হাইস্কুল আকস্মিক পরিদর্শনে আসেন উপজেলা একাডেমিক সুপারভাইজার,বেলাবো,নরসিংদী  জনাব ভূপতি...
27/09/2026

অদ্য ২৭/০৯/২০২৬ ইং নিলক্ষীয়া মডেল হাইস্কুল আকস্মিক পরিদর্শনে আসেন উপজেলা একাডেমিক সুপারভাইজার,বেলাবো,নরসিংদী জনাব ভূপতি রঞ্জণ সূত্রধর মহোদয়।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের প্রত্যেকটি শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

এ সময় তিনি শিক্ষার্থীদের আসন্ন নির্বাচনী পরীক্ষা/বার্ষিক পরীক্ষা সামনে রেখে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও বিদ্যালয়ের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ, নতুন কুঁড়ি এবং প্রাইম মিনিস্টার গোল্ডকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণসহ শিক্ষার্থীদের সার্বিক বিকাশের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

পাশাপাশি তিনি শ্রেণিকক্ষ, বিদ্যালয় প্রাঙ্গণ ও চারপাশের পরিচ্ছন্নতা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং বিদ্যালয়ের পরিবেশ আরও সুন্দর, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আলহামদুলিল্লাহ!৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বাছাই পর্বে বেলাব উপজেলায় নিলক্ষীয়া মডেল হাইস...
02/09/2026

আলহামদুলিল্লাহ!
৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের বাছাই পর্বে বেলাব উপজেলায় নিলক্ষীয়া মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে কৃতিত্বের স্বাক্ষর রেখে জেলা পর্যায়ের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে।

🏊 সাঁতার — চিত সাঁতার, বড় গ্রুপ
🥇 চ্যাম্পিয়ন — সামির মাহমুদ

♟️ দাবা — বালিকা বড় গ্রুপ
🥇 চ্যাম্পিয়ন — মাইশা

♟️ দাবা — বালিকা ছোট গ্রুপ
🥇 চ্যাম্পিয়ন — মানসুরা

♟️ দাবা — বালক ছোট গ্রুপ
রানার্স আপ — জিসান ফকির

♟️ দাবা — বালক বড় গ্রুপ
রানার্স আপ — জীম ফকির

সকল বিজয়ী ও নির্বাচিত শিক্ষার্থীকে জানাই নন্দিত অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা।
শিক্ষার্থীদের এই সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত। তাদের নিষ্ঠা, পরিশ্রম ও প্রতিভার এই অর্জন আমাদের বিদ্যালয়ের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের।

জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও তারা নিজেদের সেরাটা তুলে ধরবে—এই প্রত্যাশায় রইল আগামীর জন্য আন্তরিক শুভকামনা।

তাদের সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকুক।
নিলক্ষীয়া মডেল হাইস্কুল এগিয়ে যাক সাফল্যের পথে।

দশম শ্রেণির টেস্ট পরীক্ষা শুরু ১৫ অক্টোবর, ২০২৬ থেকে
01/09/2026

দশম শ্রেণির টেস্ট পরীক্ষা শুরু ১৫ অক্টোবর, ২০২৬ থেকে

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে নিলক্ষীয়া মডেল হাইস্কুল কতৃক আয়োজিত হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া কর্মস...
26/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে নিলক্ষীয়া মডেল হাইস্কুল কতৃক আয়োজিত হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনা ও দোয়া কর্মসূচির স্থিরচিত্র।

২০২৭ ইং সনের এসএসসি পরীক্ষার সময়সূচি পরীক্ষা শুরু ১৪'ই মার্চ ২০২৭ ইং থেকে
24/08/2026

২০২৭ ইং সনের এসএসসি পরীক্ষার সময়সূচি
পরীক্ষা শুরু ১৪'ই মার্চ ২০২৭ ইং থেকে

আজকের 'দৈনিক শিক্ষার্থী উপস্থিতি' রিপোর্টে আমাদের শ্রেণি শিক্ষকরা (১ জন বাদে) সবাই A+ পেয়েছে! 😄তবে যিনি A+ পাননি (উনার স...
24/08/2026

আজকের 'দৈনিক শিক্ষার্থী উপস্থিতি' রিপোর্টে আমাদের শ্রেণি শিক্ষকরা (১ জন বাদে) সবাই A+ পেয়েছে! 😄

তবে যিনি A+ পাননি (উনার স্কোর ৭৭%) মন খারাপ করার কিছু নেই! এক বিষয়ে A+ না পেলেও Overall উপস্থিতিতে কিন্তু A+ ঠিকই অর্জন উঠেছে - ৮৫%! শুধু অল্পের জন্য গোল্ডেন A+ টা মিস হয়ে গেল!

[৬ষ্ঠ-(শাপলা)- ৮৭%,৬ষ্ঠ (গোলাপ)- ৭৭%,৭ম (জুঁই)- ৮৬%, ৭ম (জবা)- ৮০%,৮ম (বেলী)- ৯৪%, ৮ম (চামেলী) - ৮৬%,৯ম (মানবিক) - ৮৫%,৯ম (বিজ্ঞান) - ৮২%, ১০ম (মানবিক) -৮৯%, ১০ম (বিজ্ঞান) - ৮০% ]

আলহামদুলিল্লাহ!

শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, অভিভাবকদের সচেতনতা এবং শ্রেণি শিক্ষকদের আন্তরিক তদারকির জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। চলুক A+ অর্জনের ধারাবাহিকতা। উপস্থিতির হার আরও বাড়ুক, প্রতিটি শ্রেণিকক্ষ প্রতিদিন মুখরিত থাকুক শিক্ষার্থীদের পদচারণায়।

বৃহস্পতিবার মানেই পড়াশোনার পাশাপাশি outdoor activities আজকের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি—নিলক্ষীয়া মডেল হাইস্কুলের বর্ত...
20/08/2026

বৃহস্পতিবার মানেই পড়াশোনার পাশাপাশি outdoor activities

আজকের প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি—
নিলক্ষীয়া মডেল হাইস্কুলের বর্তমান শিক্ষার্থীদের ফুটবল একাদশ বনাম অত্র প্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের ফুটবল একাদশ।

একদিকে বর্তমানের তারুণ্য, অন্যদিকে সদ্য বিদায় নেওয়া প্রিয় মুখগুলো।
মাঠে আজ তাই শুধু ফুটবল নয়, ফিরেছে স্মৃতি, বন্ধুত্ব আর ভালোবাসারও এক সুন্দর গল্প।

বৃহস্পতিবার মানেই মাঠে ফেরার দিন!পড়ার টেবিলের গণ্ডি পেরিয়ে, সপ্তাহের একটি দিন শিক্ষার্থীদের জন্য Outdoor Activities; মাঠ...
13/08/2026

বৃহস্পতিবার মানেই মাঠে ফেরার দিন!

পড়ার টেবিলের গণ্ডি পেরিয়ে, সপ্তাহের একটি দিন শিক্ষার্থীদের জন্য Outdoor Activities; মাঠ, খেলাধুলা আর প্রাণের উচ্ছ্বাসে।

আজকের আয়োজনে;
নিলক্ষীয়া মডেল হাইস্কুল ফুটবল একাদশ vs নিলক্ষীয়া মডেল কলেজ ফুটবল একাদশ
শুধু জয়-পরাজয় নয়,
মাঠে তৈরি হোক বন্ধুত্ব, শৃঙ্খলা, নেতৃত্ব আর সুস্থ প্রতিযোগিতার গল্প।
খেলুক ওরা, হাসুক মাঠ; বেড়ে উঠুক শরীর-মন একসাথেই।

11/08/2026
10/08/2026

আলহামদুলিল্লাহ,
Nilokhia Model High School
এসএসসি পরীক্ষার ফলাফল-২০২৬

নিয়মিত পরীক্ষার্থী- ৪৭ জন
অংশগ্রহণকারী- ৪৫ জন
পাশের সংখ্যা – ৪০
জিপিএ- ৫- এর সংখ্যা - ০২
ফেইল- ০৫ জন
পাশের হার – ৮৯%

Address

Nilokhia , Belabo
Narsingdi

Telephone

01819915809

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nilokhia Model High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category