Dr. Sanjoy Kumar Saha

Dr. Sanjoy Kumar Saha Trust your child's health to Dr. Sanjoy Kumar Saha, a qualified Pediatrician. He offers compassionate, expert care for children of all ages.

Stay informed on child health and schedule a visit at doctorsanjoy.con

ও হলো সুহানা। বয়স মাত্র পাঁচ বছর। বিগত তিন-চার মাস ধরে কয়েকদিন পর পরই ওর জ্বর আসছিল। ওর পরিবার নানা জায়গায় দৌড়াদৌড়ি করল,...
19/07/2026

ও হলো সুহানা। বয়স মাত্র পাঁচ বছর। বিগত তিন-চার মাস ধরে কয়েকদিন পর পরই ওর জ্বর আসছিল। ওর পরিবার নানা জায়গায় দৌড়াদৌড়ি করল, ডাক্তার দেখাল, ফার্মেসি থেকে ওষুধ খাওয়াল। এমনকি বেশ কিছু টেস্টও করানো হলো, কিন্তু তাতে তেমন কিছুই ধরা পড়ল না! এদিকে কয়েকদিন পর পর সুহানার জ্বর আসতেই থাকল।

ওকে যখন আমার চেম্বারে নিয়ে আসা হয়, তখনও ওর গায়ে জ্বর। আমি শুধু বললাম—আগে দুইটা টেস্ট করতে হবে, তারপর ওষুধ দেবো। ব্লাড আর ইউরিন কালচার করালাম।

কিন্তু ইউরিন কালচারের রিপোর্ট আসতেই চোখ কপালে ওঠার অবস্থা! 'সিউডোমোনাস' (Pseudomonas) নামের এক ভয়ংকর কালপ্রিট ধরা পড়ল ওর শরীরে। সবচেয়ে চিন্তার বিষয় হলো, সাধারণ মুখে খাওয়ার বেশিরভাগ অ্যান্টিবায়োটিক তো বটেই, এমনকি মেরোপেনেম বা পিপারাসিলিনের মতো দামি, আপার গ্রেডের ড্রাগও এই জীবাণুটার বিরুদ্ধে রেজিস্ট্যান্ট (কাজ করছে না)!

রিপোর্ট দেখে সাথে সাথে আমি নির্দিষ্ট সেনসিটিভ ড্রাগ দিয়ে চিকিৎসা শুরু করি। টানা সাত দিন ইনজেকশনের মাধ্যমে সঠিক চিকিৎসা দেওয়ার পর সুহানা এখন পুরোপুরি সুস্থ।

আসলে সন্তানের মুখের এই হাসির মূল্য শুধু তার বাবা-মা আর যে চিকিৎসক ওর চিকিৎসা করেছেন—তিনিই মন থেকে বুঝেন। ❤️🥰

সকল অভিভাবকের জন্য সুখবর! 🎉আগামী ১লা আগস্ট, ২০২৬ থেকে সরকারি ইপিআই (EPI) টিকায় ১৫ মাস বয়সী বাচ্চাদের জন্য নতুন করে যুক...
15/07/2026

সকল অভিভাবকের জন্য সুখবর! 🎉
আগামী ১লা আগস্ট, ২০২৬ থেকে সরকারি ইপিআই (EPI) টিকায় ১৫ মাস বয়সী বাচ্চাদের জন্য নতুন করে যুক্ত হচ্ছে 'টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV)'।

গবেষণায় দেখা গেছে, এই টিকা শিশুদের টাইফয়েডের বিরুদ্ধে ৮৫% এরও বেশি সুরক্ষা দিতে সক্ষম। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত এই টিকাটি বাবুদের জন্য সম্পূর্ণ নিরাপদ।

টিকা দেওয়ার পর খুব সাধারণ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যেতে পারে। যেমন: টিকা দেওয়ার স্থান সামান্য লাল হয়ে যাওয়া বা ফুলে যাওয়া, হালকা জ্বর বা শরীরে ব্যথা হওয়া। এতে ঘাবড়ানোর কিছু নেই।

টাইফয়েডের মতো মারাত্মক রোগকে প্রতিহত করতে আপনার বাবুকে অবশ্যই এই টিকাটি দেওয়ার অনুরোধ রইল।

আপনার নিকটবর্তী টিকাদান কেন্দ্রে সরকারিভাবে সম্পূর্ণ বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। 🏥✨

🔴 পার্ট – ২ | কৃমি প্রতিরোধে যা জানা জরুরিকৃমি প্রতিরোধে শুধু কৃমিনাশক ওষুধ খেলেই হবে না। পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাও ...
10/07/2026

🔴 পার্ট – ২ | কৃমি প্রতিরোধে যা জানা জরুরি
কৃমি প্রতিরোধে শুধু কৃমিনাশক ওষুধ খেলেই হবে না। পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলাও সমান গুরুত্বপূর্ণ।

✅ কী করবেন?
🧼 খাওয়ার আগে ও শৌচের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস করুন।
🥗 সবসময় নিরাপদ ও পরিষ্কার খাবার এবং বিশুদ্ধ পানি নিশ্চিত করুন।
✂️ নিয়মিত নখ কেটে পরিষ্কার রাখুন।
👟 শিশুকে সবসময় জুতা বা স্যান্ডেল পরে চলাফেরা করতে উৎসাহ দিন।
💊 চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়ান।

📌 কৃমি নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণা
❌ মিষ্টি বা চিনি খেলে কৃমি হয় — এটি সঠিক নয়। কৃমি হয় নোংরা হাত, দূষিত পানি এবং অপরিষ্কার খাবারের মাধ্যমে।
❌ গরমকালে কৃমির ওষুধ খাওয়া যাবে না — এ ধারণারও কোনো ভিত্তি নেই। গরম, শীত বা বর্ষা — বছরের যেকোনো সময়ই কৃমিনাশক ওষুধ খাওয়া যায়।

⚠️ আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য
💊 প্রয়োজনে যেকোনো বয়সেই কৃমিনাশক ওষুধ খাওয়ানো যেতে পারে। তবে ২ বছরের কম বয়সী শিশুকে অবশ্যই শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়াতে হবে।
🩸 একটি কৃমি মানুষের অন্ত্র থেকে প্রতিদিন প্রায় ০.২ মিলিলিটার রক্ত শুষে নিতে পারে।
👶 শিশুর মলদ্বার চুলকালে জায়গাটি পরিষ্কার করে ভ্যাসলিন লাগিয়ে দিন। পাশাপাশি অন্তর্বাস ও পোশাক পরিবর্তন করে দিন।
👨‍⚕️ আপনার শিশুর কৃমির লক্ষণ দেখা দিলে বা এ ধরনের কোনো সমস্যা মনে হলে দেরি না করে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

💙 সচেতন থাকুন, নিয়মিত পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলুন এবং আপনার প্রিয় সোনামণিকে কৃমিমুক্ত ও সুস্থ রাখুন। - Dr. Sanjoy Kumar Saha

🔴 পার্ট–১ | মায়েরা সাবধান!যে ৮টি ভুলে শিশুর পেটে কৃমি হয়অজান্তেই করা কয়েকটি ছোট ভুলের কারণেই শিশুর পেটে কৃমি হতে পারে। জ...
08/07/2026

🔴 পার্ট–১ | মায়েরা সাবধান!
যে ৮টি ভুলে শিশুর পেটে কৃমি হয়
অজান্তেই করা কয়েকটি ছোট ভুলের কারণেই শিশুর পেটে কৃমি হতে পারে। জেনে নিন সেই ৮টি সাধারণ ভুল—

১️⃣ হাত না ধুয়ে খাওয়া
খাওয়ার আগে সাবান দিয়ে হাত না ধুলে কৃমির ডিম পেটে যেতে পারে।

২️⃣ অপরিষ্কার খাবার খাওয়া
ধুলা-বালি মিশ্রিত বা বাসি খাবারে কৃমির ডিম থাকতে পারে।

৩️⃣ অপরিষ্কার পানি পান করা
অপরিষ্কার পানি পান করলে কৃমির ডিম সহজেই পেটে চলে যেতে পারে।

৪️⃣ নিয়মিত নখ না কাটা
নখ ও নখের নিচে কৃমির ডিম জমে থাকে, যা হাত মুখে দিলে শরীরে প্রবেশ করতে পারে।

৫️⃣ খালি পায়ে হাঁটা
মাটিতে থাকা কৃমির ডিম বা লার্ভা পায়ের মাধ্যমে শরীরে প্রবেশ করতে পারে।

৬️⃣ শৌচের পর ভালোভাবে হাত না ধোয়া
শৌচের পর সাবান দিয়ে হাত না ধুলে কৃমির ডিম সহজেই ছড়িয়ে পড়তে পারে।

৭️⃣ ফল ও সবজি ভালোভাবে না ধুয়ে খাওয়া
অপরিষ্কার ফল ও সবজিতে কৃমির ডিম লেগে থাকতে পারে।

৮️⃣ নিয়মিত কৃমিনাশক ওষুধ না খাওয়ানো
নিয়মিত কৃমিনাশক ওষুধ না খাওয়ালে কৃমি শরীরে বাসা বাঁধতে পারে।

⚠️ মনে রাখবেন:
বেশিরভাগ শিশুই বারবার হাত মুখে দেয়। তাই শুধু কৃমির ওষুধ খেলেই হবে না। হাত পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুলতে হবে এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার প্রতি সমান গুরুত্ব দিতে হবে।

👨‍⚕️ আপনার শিশুর কৃমির লক্ষণ বা এ ধরনের কোনো সমস্যা দেখা দিলে দেরি না করে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

➡️ পরবর্তী পোস্টে জানুন: কৃমি প্রতিরোধে কী করবেন, কৃমি নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণার সত্যতা এবং আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।

💙 সচেতন থাকুন, আপনার প্রিয় সোনামণিকে সুস্থ ও নিরাপদ রাখুন।

🔴 🔴 হাম কীভাবে ছড়ায়?হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ।🤧 আক্রান্ত শিশু হাঁচি বা কাশি দিলে বাতাসে ছড়িয়ে পড়া ক্ষুদ্র...
05/07/2026

🔴 🔴 হাম কীভাবে ছড়ায়?
হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ।

🤧 আক্রান্ত শিশু হাঁচি বা কাশি দিলে বাতাসে ছড়িয়ে পড়া ক্ষুদ্র জলকণার (ড্রপলেট) মাধ্যমে ভাইরাস ছড়ায়। এই ভাইরাস বাতাসে প্রায় ২ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকতে পারে। আক্রান্ত শিশুর কাছাকাছি অবস্থান করে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমেও এটি ছড়াতে পারে।

👶 একজন হামে আক্রান্ত শিশু তার আশপাশের ১২–১৮ জন পর্যন্ত মানুষকে সংক্রমিত করতে পারে।

⏳ সংক্রমণের পর সাধারণত ১০–১৪ দিন পর লক্ষণ প্রকাশ পায়।

🏠 তাই আপনার শিশু হামে আক্রান্ত হলে তাকে স্কুল, মাদ্রাসা বা জনসমাগমে না পাঠিয়ে বাসায় রাখুন, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ না ছড়ায়।

👨‍⚕️ হামের লক্ষণ দেখা দিলে দ্রুত একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। অনেক সময় নিউমোনিয়া, ডায়রিয়া, কনজাংটিভাইটিস, ওটাইটিস মিডিয়াসহ বিভিন্ন জটিলতা দেখা দিতে পারে, যা শুরুতে সহজে বোঝা যায় না।

💉 সময়মতো MR টিকা দিন। সচেতনতাই পারে আপনার শিশুকে হামের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখতে। 💙

- DR. SANJOY KUMAR SAHA,

🔴 হামের লক্ষণগুলো জেনে রাখুন১। তীব্র জ্বর।২। সর্দি ও একটানা শুকনো কাশি।৩। চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া এবং আলোতে অস্ব...
02/07/2026

🔴 হামের লক্ষণগুলো জেনে রাখুন
১। তীব্র জ্বর।
২। সর্দি ও একটানা শুকনো কাশি।
৩। চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া এবং আলোতে অস্বস্তি।
৪। অতিরিক্ত ক্লান্তি ও ক্ষুধামন্দা।
৫। লালচে র‍্যাশ বা ফুসকুড়ি—যা সাধারণত কানের নিচে ও মাথার সামনের অংশ থেকে শুরু হয়ে ধীরে ধীরে মুখ, গলা, বুক, পিঠ এবং পুরো শরীরে ছড়িয়ে পড়ে।

⚠️ এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে একজন শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন।

🔴 সম্ভাব্য জটিলতা: নিউমোনিয়া, ডায়রিয়া, কানের ইনফেকশন, পানিশূন্যতা, চোখের সমস্যা, ল্যারিঞ্জাইটিস, অপুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে পারে। খুব বিরল ক্ষেত্রে মস্তিষ্কের গুরুতর জটিলতা (SSPE) দেখা দিতে পারে।

💙 সুখবর হলো, বেশিরভাগ শিশুই সঠিক পরিচর্যা ও চিকিৎসায় দ্রুত সুস্থ হয়ে যায়। তবে কোনো জটিলতার লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন।

👨‍⚕️ আপনার শিশুকে নিয়মিত শিশু বিশেষজ্ঞের পরামর্শে রাখুন এবং প্রয়োজন হলে দ্রুত চিকিৎসা নিন।

🌿 ২০২৬ সালের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ছোট্ট সোনামণিদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কিছু মুহূর্ত।প্রতিটি শিশুর সুস্থ, ...
30/06/2026

🌿 ২০২৬ সালের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে ছোট্ট সোনামণিদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কিছু মুহূর্ত।

প্রতিটি শিশুর সুস্থ, সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের সবার প্রত্যাশা। সচেতন থাকুন, সময়মতো শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ান। 💙

Address

Narsingdi Sadar, Dhaka
Narsingdi
1600

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Sanjoy Kumar Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share