07/09/2026
আজ অত্যন্ত আনন্দঘন পরিবেশে Green Leaf School তিনটি অনুষ্ঠান ধাপে ধাপে অনুষ্ঠিত হয়েছিল l
প্রথমে ছিল খুদে শিক্ষার্থীদের কুরআন ছবক নেওয়া l অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের স্কুলে বাংলা, ইংরেজির পাশাপাশি গত 4 বছর যাবত মকতব কেন্দ্রিক কুরআন শিক্ষার ব্যবস্থা রয়েছে l যার ফলশ্রুতিতে এই বছর 11 জন শিক্ষার্থী আমপাড়া শেষ করে কুরআন শরীফ নিয়েছে l
দ্বিতীয় ধাপে, পলাশ উপজেলা কিনটারগার্ডেন বৃত্তি পরীক্ষায় 2025 এ 17 জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছিল ,তাদের কে সংবর্ধনা দেওয়া হয়েছে l যার মাধ্যমে শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরো উৎসাহিত করা l
তৃতীয় ধাপে, শিক্ষার্থীদের শারীরিক ভাবে সুস্থ এবং শক্তিশালী করতে খেলাধুলার বিকল্প কিছু নেই l তারই প্রেক্ষিতে অএ স্কুলের শিক্ষার্থীদের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল l
Green Leaf School কর্তৃপক্ষ সবসময়ই শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ, পড়াশোনার মান উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন l