27/12/2025
মাধুপুর লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরদী, নরসিংদী এর শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য রয়েছে একটি বিশেষ বিজ্ঞপ্তি।
আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে অত্র বিদ্যালয়ের ৩য় প্রান্তিক মূল্যায়নের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এই বিশেষ দিনটিতে শিক্ষার্থীদের ফলাফল গ্রহণ এবং সন্তানদের শিক্ষাগত অগ্রগতি সম্পর্কে আলোচনার জন্য সকল সম্মানিত অভিভাবকদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয়।
আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে এই গুরুত্বপূর্ণ দিনে আপনার উপস্থিতি একান্ত কাম্য।