Ma Binapani Free Gita School

Ma Binapani Free Gita School সেবাই আমাদের প্রথম ব্রত জয় মা গীতা জয় মা বীণাপাণি

21/08/2026

#সংস্কৃত_ক্লাস
মা বীণাপাণি শ্রীমদ্ভগবদ্ গীতা বিদ্যাপীঠ


শ্রীমদ্ভাগবত গীতা-র ১৮টি অধ্যায়ে মূল ৮টি সারাংশ:১.স্বধর্ম পালনই শ্রেষ্ঠ:➤ নিজের কর্তব্যকর্ম (ধর্ম) পালন করাই উত্তম, তা ক...
10/08/2026

শ্রীমদ্ভাগবত গীতা-র ১৮টি অধ্যায়ে মূল ৮টি সারাংশ:
১.স্বধর্ম পালনই শ্রেষ্ঠ:
➤ নিজের কর্তব্যকর্ম (ধর্ম) পালন করাই উত্তম, তা কঠিন হলেও।। অন্যের ধর্ম পালন করলে সেটা ভয়ংকর ফল দিতে পারে।।

২.ফল ছাড়াই কর্ম করো:
➤ “কর্মে অধিকার আছে, ফলে নয়।।” — তুমি শুধু কাজ করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও।।

৩.আত্মা অবিনশ্বর:
➤ আত্মা কখনো জন্মায় না, মরে না।। শরীর বদলায়, কিন্তু আত্মা চিরন্তন।।

৪.ভগবানের শরণে যাও:
➤ সব কর্ম, চিন্তা, ভালোবাসা, আত্মসমর্পণ ভগবানের উদ্দেশ্যে করো — তিনি রক্ষা করবেন।।

৫.সমত্ব জ্ঞান:
➤ সুখে-দুঃখে, লাভ-ক্ষতিতে, জয়-পরাজয়ে যিনি সমভাবে থাকেন, তিনিই যোগী।।

৬.জ্ঞান, কর্ম ও ভক্তি — তিনটিই পথ:
➤ জ্ঞানযোগ, কর্মযোগ, ও ভক্তিযোগ — তিনটিই মুক্তির পথ; তবে ভক্তি সবচেয়ে সহজ ও শ্রেষ্ঠ।।

৭.অহংকার ত্যাগ করো:
➤ নিজের কাজের কর্তা ভাব ত্যাগ করে ভগবানের ইচ্ছা ও আদেশে কাজ করো।।

৮.সত্য, শুদ্ধ জীবনযাপন করো:
➤ মিথ্যা, হিংসা, লোভ পরিহার করে সাধুদের সান্নিধ্য গ্রহণ করো।।

🔴গীতার অন্তিম বার্তা (১৮ অধ্যায়ের শেষে):
“সর্বধর্মান্ পরিত্যজ্য মামেকম্ শরণং ব্রজ।
অহং ত্বাং সর্বপাপে ভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ।।”
(অর্থ: সব ধর্ম-আচার ত্যাগ করে আমার শরণে এসো, আমি তোমাকে সব পাপ থেকে মুক্ত করবো, ভয় কোরো না।।)
সংগৃহীত

বৃহস্পতিবারে মা লক্ষ্মীর জাগ্রত বিগ্রহ দর্শনেওজীবন থেকে দারিদ্র্য দূর হয়। গৃহে আর্থিক উন্নতিও হয়।জয় মা লক্ষ্মী 🌿🌺
06/08/2026

বৃহস্পতিবারে মা লক্ষ্মীর জাগ্রত বিগ্রহ দর্শনেও
জীবন থেকে দারিদ্র্য দূর হয়। গৃহে আর্থিক উন্নতিও হয়।
জয় মা লক্ষ্মী 🌿🌺

31/07/2026

রথযাত্রায় মানবসেবার অনন্য দৃষ্টান্ত | ভক্তদের মাঝে বিনামূল্যে পানীয় জল বিতরণ করল মা বীণাপাণি অমৃত সংঘ | Narsingdi Rath Yatra 2026

#রথযাত্রা #জয়জগন্নাথ #সনাতন #নরসিংদী #মানবসেবা #মাবীণাপাণিঅমৃতসংঘ

19/07/2026

#সংস্কৃত_ক্লাস
মা বীণাপাণি শ্রীমদ্ভগবদ্ গীতা বিদ্যাপীঠ

17/07/2026

মা বীণাপাণি শ্রীমদ্ভগবদ্ গীতা বিদ্যাপীঠ এর শিক্ষার্থী শ্রী অনুরাগ বিশ্বাস

12/06/2026

Ma Binapapani Free Medical and medicine camp

ওঁ তৎ সৎ 🙏 ওঁ নম ভগবতে বাসুদেবায় 🙏 কস্মাচ্চ তে ন নমেরন্মহাত্মন্গরীযসে ব্রহ্মণোপ্যাদিকর্ত্রে৷অনন্ত দেবেশ জগন্নিবাসত্বমক্...
14/05/2026

ওঁ তৎ সৎ 🙏
ওঁ নম ভগবতে বাসুদেবায় 🙏

কস্মাচ্চ তে ন নমেরন্মহাত্মন্
গরীযসে ব্রহ্মণোপ্যাদিকর্ত্রে৷
অনন্ত দেবেশ জগন্নিবাস
ত্বমক্ষরং সদসত্তত্পরং যত্৷৷৩৭

অর্থ: হে মহাত্মন, তুমি ব্রহ্মার গুরু ও আদি কারণ। হে অনন্ত, সকলে কেন তোমাকে নমস্কার করবেন না? তুমি সৎ ও অসৎ উভয়ের অতীত তত্ত্ব এবং সর্বকারণের পরম কারণ।

ত্বমাদিদেবঃ পুরুষঃ পুরাণ-
স্ত্বমস্য বিশ্বস্য পরং নিধানম্৷
বেত্তাসি বেদ্যং চ পরং চ ধাম
ত্বয়া ততং বিশ্বমনন্তরূপ৷৷৩৮

অর্থ: হে অনন্ত রুপ, তুমি আদিদেব ও অনাদি পুরুষ এবং বিশ্বের পরম আশ্রয়। তুমি সবকিছুর জ্ঞাতা এবং তুমিই জ্ঞাতব্য। তুমিই গুণাতীত এবং এই জগত্ তোমার দ্বারা পরিব্যাপ্ত হয়ে আছে।

শ্রী শ্রী গীতা মাহাত্ম্য 🙏
গীতা, গঙ্গা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি-গেহিনী, অর্ধমাত্রা, চিতানন্দা, ভবঘ্নী, ভ্রানি-নাশিনী, বেদত্রয়ী, পরনন্দা, তত্ত্বার্থজ্ঞানমঞ্জরী।
জয় গীতা 🙏🙏

বরিশাল জেলার উজিরপুর উপজেলার “তারাবাড়ি” অঞ্চলে অবস্থিত সুগন্ধা বা সুনন্দা শক্তিপীঠকে ঘিরে বহু প্রাচীন ঐতিহ্য, লোকবিশ্বাস...
12/04/2026

বরিশাল জেলার উজিরপুর উপজেলার “তারাবাড়ি” অঞ্চলে অবস্থিত সুগন্ধা বা সুনন্দা শক্তিপীঠকে ঘিরে বহু প্রাচীন ঐতিহ্য, লোকবিশ্বাস ও শাস্ত্রীয় উল্লেখ বিদ্যমান। এটি দেবী সতীর ৫১ শক্তিপীঠের অন্যতম বলে কথিত, যেখানে দেবীর নাসিকা (নাক) পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়।

এই পীঠের নাম “সুগন্ধা” হওয়ার কারণ- দেবী সতীর নাসিকা পতনের সঙ্গে সুগন্ধের একটি আধ্যাত্মিক প্রতীকী সম্পর্ক রয়েছে। তাই এই স্থানকে “সুগন্ধা” বলা হয়।

পীঠনির্ণয়তন্ত্রানুসারে,
“সুগন্ধায়াং নাসিকা মে দেবী সুনন্দাখ্য চ ভৈরবী
ত্র্যম্বকশ্চ ভৈরবস্তত্র সিদ্ধিদো মে ন সংশয়ঃ।। ”

অনুবাদ : সুগন্ধা নামক স্থানে আমার (দেবী সতীর) নাসিকা পতিত হয়েছে। সেখানে দেবী “সুনন্দা” নামে পূজিতা হন এবং ভৈরব “ত্র্যম্বক” নামে অবস্থান করেন। এই পীঠ সাধকদের সিদ্ধি প্রদান করে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

এখানের দেবীর নাম সুনন্দা (বা সুগন্ধা দেবী) এবং ভৈরবের নাম ত্র্যম্বক (শিবের একটি রূপ)। “ত্র্যম্বক” অর্থ তিন চোখ বিশিষ্ট শিব- যিনি জ্ঞান, তপস্যা ও সংহার শক্তির প্রতীক।

এই পীঠের মূল উৎস জড়িত রয়েছে দক্ষযজ্ঞ কাহিনীর সঙ্গে।
রাজা দক্ষ তার কন্যা সতী ও শিবকে অপমান করেন।
অপমান সহ্য করতে না পেরে সতী যোগাগ্নিতে দেহত্যাগ করেন। শোকাহত শিব সতীর দেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন বিশ্বরক্ষা করতে শ্রীবিষ্ণু তাঁর সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড-বিখণ্ড করেন। সেই দেহাংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়ে ৫১টি শক্তিপীঠের সৃষ্টি হয়। এভাবে সুগন্ধা পীঠে সতীর নাসিকা পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়।

ঐতিহাসিক ও স্থানীয় বিশ্বাস মতে, এই পীঠ প্রাচীনকাল থেকেই সাধক ও ভক্তদের তীর্থস্থান হিসেবে পরিচিত।
স্থানীয়ভাবে “তারাবাড়ি” মন্দিরে দেবী পূজা হয়ে থাকে।
অনেক সাধক বিশ্বাস করেন, এখানে পূজা করলে সিদ্ধি, মনোবাসনা পূরণ ও আধ্যাত্মিক উন্নতি লাভ হয়। নদী “সুগন্ধা” (বর্তমানে অনেক স্থানে বিলীন বা পরিবর্তিত) এই অঞ্চলের নামকরণের সাথে যুক্ত।

প্রতি বছর নির্দিষ্ট তিথিতে মহাসমারোহে পুজা ও মেলা অনুষ্ঠিত হয়।

ছবি : সংগৃহীত
----------------------------------------

শ্রী শ্রী রামনবমী পূজা ও ভক্ত মহাসমাবেশে সবাইকে সাদর আমন্ত্রণ মা বীণাপাণি অঙ্গন রহিমাবাদ নরসিংদী 🙏
26/03/2026

শ্রী শ্রী রামনবমী পূজা ও ভক্ত মহাসমাবেশে সবাইকে সাদর আমন্ত্রণ মা বীণাপাণি অঙ্গন রহিমাবাদ নরসিংদী 🙏

Address

Ma Binapani, Raipura
Narsingdi
MABINAPANI

Alerts

Be the first to know and let us send you an email when Ma Binapani Free Gita School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ma Binapani Free Gita School:

Shortcuts

Share

Category