Back To Purity

Back To Purity

Share

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Back To Purity, Narsingdi.

আল্লাহর সন্তুষ্টিই জীবনের একমাত্র উদ্দেশ্য। 'Back to Purity' আপনাকে সেই মূল উদ্দেশ্য মনে করিয়ে দিতে সাহায্য করবে। সঠিক জ্ঞান ও আমলের জন্য যুক্ত থাকুন।
#ইসলামীজ্ঞান #আল্লাহরপথ #সরলতা #backtopurity

23/01/2026

আহমেদ আল-শারা'র মুখোমুখি সিএনএন-এর ক্রিশ্চিয়ান আমানপোর। সন্ত্রাসবাদের তকমা বনাম বাস্তবতার এক রুদ্ধশ্বাস সংলাপ। দেখুন এবং নিজেই বিচার করুন প্রকৃত সন্ত্রাসী কারা।

30/12/2025

29/12/2025

নিশ্চয়ই এটি একটি জিহাদ; হয় বিজয়, নয়তো শাহাদাত।
আবু উবাইদা রাহিমাহুল্লাহ

04/12/2025

"হে দুর্বল মনের অধিকারী!

তুমি কোথায় আর রাস্তা কোথায়?

এ রাস্তায় ক্লান্ত হয়েছেন আদম।
এর জন্যই কেঁদেছেন নূহ।
আগুনে নিক্ষিপ্ত হয়েছেন ইব্রাহীম।
যবাই হওয়ার জন্য শুয়েছেন ইসমাঈল।
স্বল্প মূল্যে বিক্রীত হয়েছেন ইউসুফ, থেকেছেন কারাগারে।
করাতে টুকরো টুকরো হয়েছেন যাকারিয়া।
যবাই হয়ে গেছেন চরিত্রবান ইয়াহইয়া।
কষ্ট সহ্য করেছেন আইয়ূব।
অনেক কান্না করেছেন দাউদ।
নানা প্রকার কষ্ট ও দারিদ্র্য সহ্য করেছেন মুহাম্মাদ ‎ﷺ

আর এদিকে তুমি খেল-তামাশায় মেতে আছো..!"

~ইবনুল কাইয়্যিম (রহ.)
সুত্র: [আল-ফাওয়াইদ, পৃ: ৫৪]

29/11/2025

বাউলদের গোড়ার ইতিহাস | ইমরান রাইহান হাফিজাহুল্লাহ | Back To Purity

28/11/2025

Asif Adnan Hafizahullah

27/11/2025

শায়েখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ
♥️

26/11/2025

মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ
খতিব, বায়তুল মোকাররম মসজিদ।

22/11/2025

একটি সতর্কবার্তা: সমাজের অবক্ষয় ও আসন্ন বিপদ!

আসুন, আমরা সবাই নিজেদের অবস্থা নিয়ে চিন্তা করি। বিশ্বজুড়ে ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্প ও বিপর্যয় আমাদের বারবার মনে করিয়ে দিচ্ছে—আমরা কি আল্লাহ্‌র সতর্কবার্তা উপেক্ষা করছি?

আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ১৫টি এমন কাজের কথা উল্লেখ করেছেন, যেগুলো সমাজে ছড়িয়ে পড়লে কঠিন আযাব নেমে আসতে পারে।

হাদিসের আলোকপাত (জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১১):

আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন:

যখন নিচের ১৫টি কাজ ঘটবে, তখন তোমরা অগ্নিবায়ু, ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি ও পাথর বর্ষণরূপ শাস্তির অপেক্ষা করবে।

সেই ভয়ংকর ১৫টি কাজ কি আমাদের সমাজে বিরাজমান নয়?

১. গানীমাতের মাল ব্যক্তিগত সম্পদ হওয়া।
২. আমানতের খেয়ানত হওয়া।
৩. যাকাতকে জরিমানা মনে করা।
৪. ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন।
৫. পুরুষ স্ত্রীর অতিরিক্ত অনুগত হওয়া, কিন্তু মায়ের অবাধ্য হওয়া।
৬. পিতাকে দূরে ঠেলে বন্ধুকে কাছে টানা।
৭. মসজিদে উচ্চস্বরে কলরব করা।
৮. পাপাচারীরা গোত্রের নেতা হওয়া।
৯. নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হওয়া।
১০. অনিষ্টের ভয়ে মানুষকে সম্মান করা।
১১. গায়িকা-নর্তকী ও বাদ্য যন্ত্রের বিস্তার।
১২. মদ পান করা।
১৩. উম্মাতের শেষ প্রজন্মের পূর্ববর্তী মনীষীদের অভিসম্পাত করা।

এই লক্ষণগুলো যদি সত্যিই আমাদের সমাজে স্পষ্ট হয়ে থাকে, তবে আমাদের অবশ্যই সাবধান হতে হবে।

এখনই তওবা করে আল্লাহর দিকে ফিরে আসা অপরিহার্য। যাবতীয় পাপ ও অন্যায় থেকে মুক্ত হয়ে নিজেদের জীবনকে পবিত্র করা সময়ের সবচেয়ে বড় প্রয়োজন।

আল্লাহ্‌ আমাদের সকলকে হেদায়েত দান করুন এবং তাঁর গজব থেকে রক্ষা করুন। আমিন।

#ভূমিকম্প #সতর্কবার্তা #তওবা #ইসলাম #হাদিস #বিপদ #সমাজ_সংস্কার

21/11/2025

জুমু'আহ মোবারক! আজকের দিনের শ্রেষ্ঠ আমলগুলো মিস করবেন না।

🕌
আজ শুক্রবার। জুমু'আর দিনের গুরুত্বপূর্ণ ৭টি সুন্নাত ও আমল নিচে দেওয়া হলো:

১. গোসল করা, উত্তম পোশাক পরা ও সুগন্ধি ব্যবহার করা।

হাদিস: রাসূলুল্লাহ (সা.) বলেছেন, এই আমলগুলো দুই জুমার মাঝখানে সমস্ত সগিরা গুনাহর জন্য কাফ্ফারা হবে।
(সুনান আবু দাউদ: ৩৪৩)

২. সূরা আল-কাহফ তিলাওয়াত করা।

হাদিস: "যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহফ তিলাওয়াত করবে, তার জন্য দুই জুমার মাঝখানে নূর (আলো) বিচ্ছুরিত হবে।"
(সহীহ আল-জামে: ৬৪৭০)

৩. দ্রুত মসজিদে যাওয়া।

হাদিস: রাসূলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিন মসজিদে যে আগে প্রবেশ করে, সে যেন উট কোরবানি করার সমান সওয়াব পায়।
(সহীহ বুখারী: ৯২৯)

৪. বেশি বেশি দরূদ পাঠ করা।

হাদিস: "তোমরা জুমার দিনে আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো। নিশ্চয় তোমাদের দরুদ আমার নিকট পেশ করা হয়।"
(সুনান আবু দাউদ: ১৫৩১)

৫. আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ে দোয়া করা।

হাদিস: জুমু'আর দিনে দোয়া কবুলের একটি বিশেষ মুহূর্ত আছে, রাসূল (সা.) বলেছেন তা আসরের পর দিনের শেষ ভাগে তালাশ করতে।
(সুনান আবু দাউদ: ১০৪৮)

আমাদের সকলের জন্য দোয়া: আল্লাহ আমাদের সকলকে জুমু'আর দিনের পূর্ণ বরকত দান করুন এবং আমাদের ইবাদত কবুল করুন। আমীন।

অন্যান্যদের মনে করিয়ে দিতে শেয়ার করতে ভুলবেন না! ↗️

#জুমুআ #রিমাইন্ডার

16/05/2025

আমাদের সকল প্লাটফর্মের লিংক একসাথে। আমাদের সাথে কানেক্টেড থাকতে এই লিংকগুলো ভিজিট করুন। জাঝাকাল্লাহু খাইরান।

ইউটিউব চ্যালেনঃ https://youtube.com/?si=cSb0uhzAS49fo85X

ফেইসবুক পেইজঃ https://www.facebook.com/share/15YNzS4ANZ/?mibextid=wwXIfr

ইন্সটাগ্রাম একাউন্ট: https://www.instagram.com/ruju_return_to_allah?igsh=OXFranMwZW94dnk3&utm_source=qr

Back To Purity আল্লাহর সন্তুষ্টিই জীবনের একমাত্র উদ্দেশ্য। 'Back to Purity' আপনাকে সেই মূল উদ্দেশ্য মনে করিয়ে দিতে সাহায্য করবে। সঠিক জ্ঞান ও আমলের জন্য যুক্ত থাকুন।
#ইসলামীজ্ঞান #আল্লাহরপথ #সরলতা

Want your school to be the top-listed School/college in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address

Narsingdi