Eunus Miah Girls High School

Eunus Miah Girls High School

Share

Eunus Miah Girls High School is an educational page.

31/12/2025

বিদায়ী বছর ২০২৫ আমাদের জীবনে রেখে গেছে নানা অভিজ্ঞতা, শিক্ষা ও স্মৃতি—যা ভবিষ্যৎ পথচলায় আলোকবর্তিকা হয়ে থাকবে।
নতুন বছরের প্রথম প্রহরে আমরা প্রত্যাশা করি—আগামী দিনগুলো হোক শান্তি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ।
সবার জন্য রইল নতুন বছরের অগ্রীম শুভেচ্ছা।
অভিবাদনে সমৃদ্ধ হও "2026"

30/12/2025

বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল ও সংগ্রামী অধ্যায় আজ নিভে গেল।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীর শোকাহত ও মর্মাহত। তাঁর জীবন ছিল দেশ, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার এক নিরলস সংগ্রামের নাম।
এই মহিয়সী নেত্রীর প্রস্থান জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর সাহস, দৃঢ়তা ও নেতৃত্ব চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।
আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—আমিন।
প্রধান শিক্ষক
ইউনুছ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়

27/08/2025

যেখানে বিলাসিতার ঘরে ঘরে খাবারের অপচয়, সেখানে ক্ষুধার্ত শিশুর স্বপ্নও সবুজ নারিকেলের উপর ভর করে ঘুমায়!!

11/08/2025

📚💙 “আলোকিত হাইরমারা”–র মানবিক ছোঁয়া ✨
সহমর্মিতার অনন্য উদ্যোগে অত্র বিদ্যালয়ের গরীব ৪ জন শিক্ষার্থীর হাতে সহায়ক বই তুলে দিলেন, উজ্জ্বল করলেন তাদের স্বপ্নের পথ। 🌟📖

Photos from Eunus Miah Girls High School's post 11/08/2025

🏆✨ গর্বের আরেকটি মুহূর্ত!
দেয়ালিকা অঙ্কণে জেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে ইউনুছ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।
আমাদের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পরিশ্রমের এই সাফল্যে অভিনন্দন! 🎨👏

Photos from Eunus Miah Girls High School's post 03/08/2025

রায়পুরা উপজেলায় প্রথম স্থান অর্জন। জুলাই বিপ্লব -২০২৪ এর "দেয়ালিকা" অঙ্কন প্রতিযোগিতা

Photos from Eunus Miah Girls High School's post 21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় নিহত ও আহতদের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
এমন হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারানো সকলের আত্মার মাগফিরাত কামনা করছি।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
আল্লাহ সবাইকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের তৌফিক দিন।

#শোকাহত #উত্তরা_দুর্ঘটনা #মাইথন_স্কুল

10/07/2025

🏫 ইউনুস মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়

SSC-2025 ফলাফল ভিত্তিক গৌরবময় ঘোষণা

📍 EIIN: 112778 | কেন্দ্র: হাসনাবাদ, রায়পুরা, নরসিংদী।

📅 প্রকাশের তারিখ: ১০ জুলাই ২০২৫

🌟 শতভাগ পাশের গৌরব!

২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ইউনুছ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় আবারও তার গৌরবময় ফলাফলের ধারাবাহিকতা বজায় রেখেছে।

🔸 পরীক্ষার্থীর সংখ্যা: ৪৭ জন
🔸 পাশ করেছে: ৪৭ জন (১০০%)
🔸 জিপিএ-৫ পেয়েছে: ১৪ জন
🔸 ফেল: কেউই না ✅

📊 GPA বিভাজন (৪৭ জন শিক্ষার্থীর মধ্যে):

🎓 GPA ৫.০০ – ১৪ জন

🟢 GPA ৪.০০ – ২৩ জন

🔵 GPA ৩.০০ – ১০ জন

🔴 GPA ২.০০ – ০ জন

⚪ GPA ১.০০ – ০ জন

🙏 কৃতজ্ঞতা

এই চমৎকার ফলাফলের জন্য আমরা কৃতজ্ঞ —
📘 সকল ছাত্রীদের কঠোর অধ্যবসায়ের প্রতি।
📚 আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের নিষ্ঠা ও আন্তরিক প্রচেষ্টার প্রতি।
👨‍👩‍👧 অভিভাবকদের নিরব সহযোগিতার প্রতি।

🏆 এক অঙ্গীকার

"মানসম্মত শিক্ষা, নৈতিকতা, ও সৃজনশীলতায় আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।"

প্রধান শিক্ষক
গোলাম সরোয়ার
ইউনুছ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়
📍হাইরমারা, রায়পুরা, নরসিংদী
#শিক্ষার_গৌরব

Want your school to be the top-listed School/college in Narsingdi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address

Narsingdi
1600