দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়

দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় School Activity

10/08/2026

দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৬ খ্রি: এর ফলাফল

মোট পরিক্ষার্থী-৫০ জন
অনুপস্থিত - ০১ জন
মোট পাস-৩৯ জন
মোট ফেল-১০জন
শতকরা পাশের হার-৭৯.৫৯%

🇧🇩 জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপনজুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদ...
05/08/2026

🇧🇩 জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা, দেশপ্রেম এবং নতুন প্রজন্মের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে মূল্যবান বক্তব্য প্রদান করেন। পরে দেশের শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি এবং মহান স্বাধীনতা ও গণতান্ত্রিক আন্দোলনের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতায় কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়।

দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়
জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
🇧🇩✨

আজ দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ে এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফি...
03/08/2026

আজ দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ে এক অনুপ্রেরণামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে শিবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোঃ আলতাফ হোসেন মহোদয় বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোঃ মাহমুদুল হাসান, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।
এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং তাদের মধ্যে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা জাগিয়ে তুলবে বলে আমরা বিশ্বাস করি।

23/07/2026
21/06/2026

শোক সংবাদ
গভীর শোকের সাথে জানানো যাচ্ছে যে, দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা সামশুন্নাহার তাবিন ম্যাডাম-এর স্বামী জনাব কামরুজ্জামান সানী আজ সকাল ৭:০০ টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ আসর ব্রাহ্মন্দী আল-ফালাহ মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং পরিবারকে এই শোক সহ্য করার তাওফিক দান করুন।
আমিন। 🤲

🏆 গৌরবোজ্জ্বল সাফল্য দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের! 🏆অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, PBGSI কর্তৃক আয়োজিত "Startup, Sc...
12/06/2026

🏆 গৌরবোজ্জ্বল সাফল্য দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের! 🏆
অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, PBGSI কর্তৃক আয়োজিত "Startup, Science Project and Innovation Idea Showcasing Program"-এ অংশগ্রহণ করে দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের "সাশ্রয়ী কৃষি উৎপাদন ব্যবস্থা ও কৃষক সুরক্ষা" প্রকল্প শিবপুর উপজেলায় ২য় স্থান অর্জন করেছে।
এই অর্জন আমাদের শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার এক অনন্য স্বীকৃতি। কৃষি উৎপাদন ব্যয় হ্রাস, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং কৃষকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রণীত এই প্রকল্পটি সকলের প্রশংসা কুড়িয়েছে।
এ সাফল্যের জন্য প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাদের নিরলস প্রচেষ্টা ও পরিশ্রমের ফলেই এই গৌরবময় অর্জন সম্ভব হয়েছে।
আমরা বিশ্বাস করি, এ ধরনের সাফল্য শিক্ষার্থীদের বিজ্ঞান ও উদ্ভাবনের প্রতি আরও উৎসাহিত করবে এবং ভবিষ্যতে তারা আরও বড় বড় অর্জনের মাধ্যমে বিদ্যালয় ও দেশের সুনাম বয়ে আনবে।
🎉 দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিজয়ীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।
#দক্ষিণ_সাধারচর_উচ্চ_বিদ্যালয়






📌 জেলা শিক্ষা অফিসার মহোদয়ের দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় পরিদর্শনআজ দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন সম্মানি...
10/06/2026

📌 জেলা শিক্ষা অফিসার মহোদয়ের দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় পরিদর্শন

আজ দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন সম্মানিত জেলা শিক্ষা অফিসার জনাব এ.এস.এম আব্দুল খালেক মহোদয়। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের উপস্থিতি, শ্রেণিকক্ষের পরিবেশ এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহার, শৃঙ্খলা রক্ষা ও একটি সুন্দর শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
জেলা শিক্ষা অফিসার মহোদয়ের মূল্যবান পরামর্শ ও উৎসাহব্যঞ্জক বক্তব্য বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সকলকে অনুপ্রাণিত করেছে। তাঁর দিকনির্দেশনা অনুসরণ করে দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষা ক্ষেত্রে আরও সাফল্য অর্জনে সচেষ্ট থাকবে, ইনশাআল্লাহ।
এ জন্য দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মানিত জেলা শিক্ষা অফিসার মহোদয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।
#দক্ষিণ_সাধারচর_উচ্চ_বিদ্যালয়



গৌরবের আরেকটি অর্জন ✨দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়-এর ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সাদিয়া আক্তার “নতুন কুড়ি স্পোর্টস - ২০...
11/05/2026

গৌরবের আরেকটি অর্জন ✨
দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়-এর ৭ম শ্রেণির মেধাবী শিক্ষার্থী সাদিয়া আক্তার “নতুন কুড়ি স্পোর্টস - ২০২৬” আয়োজিত জেলা পর্যায়ের এথলেটিক্স প্রতিযোগিতায় অসাধারণ সাফল্য অর্জন করেছে। 🏆
সে দীর্ঘলাফ ইভেন্টে জেলা পর্যায়ে ১ম স্থান এবং ১০০ মিটার দৌড়ে ৩য় স্থান লাভ করে বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছে। 🎉
বিদ্যালয়ের পক্ষ থেকে সাদিয়া আক্তারকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তার এই সাফল্য ভবিষ্যতে আরও বড় অর্জনের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আমরা বিশ্বাস করি।
তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। 🌸

02/05/2026

বজ্রপাত সংক্রান্ত সতর্কতা।

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ রেজিস্ট্রেশনের লিংক- www.notunkurisports.gov.bd
26/04/2026

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ রেজিস্ট্রেশনের লিংক- www.notunkurisports.gov.bd

Address

ইটাখোলা আজমতপুর সড়ক
Narsingdi

Opening Hours

Monday 10:00 - 16:00
Tuesday 10:00 - 16:00
Wednesday 10:00 - 16:00
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 16:00
Sunday 10:00 - 16:00

Telephone

+8801309112839

Website

Alerts

Be the first to know and let us send you an email when দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to দক্ষিণ সাধারচর উচ্চ বিদ্যালয়:

Shortcuts

Share

Category