Nure Modina Madrasa

Nure Modina Madrasa Nure Modina Madrasa

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে মাদরাসায়ে নূরে মদিনা ইসলামী একাডেমীতে, প্রথম সেমিষ্টার শুরু হতে যাচ্ছে
01/04/2024

আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে মাদরাসায়ে নূরে মদিনা ইসলামী একাডেমীতে, প্রথম সেমিষ্টার শুরু হতে যাচ্ছে

31/03/2024

বর্তমান বাংলাদেশে রমজানকে তিন ভাগে ভাগ করা হয়েছে,,
প্রথম:খেজুর ব্যবসায়ীদের ১০ দিন
দ্বিতীয় :পোশাক ব্যবসায়ীদের ১০দিন
তৃতীয় :পরিবহন ব্যবসায়ীদের ১০ দিন

29/03/2024
আমার যত গুনাহ আছেমাফ করে দাও রমযানেদুঃখ ব্যাথা ভুলিয়ে দাওএই তো চাওয়া প্রাণ পনে।।রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু।তোম...
18/03/2024

আমার যত গুনাহ আছে
মাফ করে দাও রমযানে
দুঃখ ব্যাথা ভুলিয়ে দাও
এই তো চাওয়া প্রাণ পনে।।

রমজানের হক আদায় করার
শক্তি দাও প্রভু।
তোমার স্মরণ থাকুক মনে
অন্তরে ভয় দাও প্রভু,
হৃদয়ে দাও তোমারই নূর
এই তো চাওয়া আনমনে।।

মনের কালি দাও মুছে
রহমতের রমজানে
হেরার আলো দাও ছড়িয়ে
এই সমাজের সবখানে
জান্নাত যেন হয় ঠিকানা
এইতো চাওয়া সব প্রাণে।।

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।১. আমি দ্বীন ইসলামকে...
13/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

কপি পোস্ট

বেলা থাকতে হাটো,যৌবন থাকতে খাটো।
28/02/2024

বেলা থাকতে হাটো,
যৌবন থাকতে খাটো।

12/02/2024

(⁠✷✷সবকিছু পড়লাম ,,
কুরআন পড়লাম না,আমি হতভাগা।
সবকিছু নিয়ে চিন্তা করলাম
কুরআন নিয়ে একটা বার‌ও চিন্তা করলাম না ,,
আমি হতভাগা। সবকিছুর জন্যে সময় আছে আমার কাছে, কুরআনের জন্যে সময় নেই, আমি হতভাগা। সবকিছুতে আমি আনন্দ পাই, কুরআনে পাই না,
আমি হতভাগা।✿😢

05/02/2024
24/01/2024

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ,পরম করুনাময় মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আসছে আগামী ২৫শে জানুয়ারি ২০২৪ ইং রোজ বৃহস্পতিবার সময় সকাল ১০ ঘটিকায় আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মাদ্রাসায় নূরে মদিনা ইসলামী একাডেমীর গত ২০২৩ইংশিক্ষা বর্ষের বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ ও নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে ।অতএব অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্ত ভাবে কামনা করছি।
নিবেদক ,
হাফেজ মোঃ আশরাফুল ইসলাম
মুহতামিম,অত্র মাদ্রাসা ৮৩/১ উইলসন রোড (লতিফ হাজির মোড়) নারায়ণগঞ্জ

জীবনটাকে বাঘের মত গড়ে তুলো, হরিণের মত নয়!একটি হরিণ এক ঘণ্টায় ৯০ কিলোমিটার যেতে পারে। আর একটি বাঘ যেতে পারে এক ঘণ্টায়...
24/01/2024

জীবনটাকে বাঘের মত গড়ে তুলো, হরিণের মত নয়!

একটি হরিণ এক ঘণ্টায় ৯০ কিলোমিটার যেতে পারে। আর একটি বাঘ যেতে পারে এক ঘণ্টায় ৫০ কিলোমিটার। তাহলে অঙ্কের হিসাবে বাঘ কখনো হরিণ কে ধরার কথা নয়। কিন্তু বাস্তবে ঘটছে উল্টোটা। বাঘের হাতে হরিণ কে কাবু হতে হয়।

কারণ টা কী তাহলে? কারণ হলো দৌড়াতে দৌড়াতে কখনো কখনো পিছনে ফিরে তাকায় বাঘের চাইতে কতটুকু এগিয়ে আছে তা বুঝার জন্য। আর এটাই হয় সর্বনাশের কারণ। পেছনে ফিরতে গিয়ে তার বেগ কমে যায় । অপরদিকে বাঘ ঠিকই তার বেগ ঠিক রেখে হরিণের দিকে এগিয়ে যেতে থাকে।

এখানে শিক্ষা পেলাম তাহলে? 👉 চলার পথে কখনোই পিছনে তাকাতে নেই, লক্ষ্য ঠিক রেখে এগিয়ে যেতে হবে । তাহলেই তুমি সফল হবে।❤
✍️আহমাদুল্লাহ আল সবুজ

Address

50 Kadam Rasul Road, Borobari, Nabigonj
Narayangonj

Telephone

+8801648782626

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nure Modina Madrasa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Nure Modina Madrasa:

Shortcuts

Share

Category